আর্ট পোস্ট --💦 " ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্টঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ শেয়ার করে নেবো একটি আর্ট পোস্ট। আর্ট করতে সব সময় ই আমার ভালো লাগে।যেকোনো ধরনের আর্ট ও পেইন্টিং আমি করে থাকি।আজকে শেয়ার করে নেবো একটি ম্যান্ডেলা আর্ট।ভিন্ন ধরনের এই ম্যান্ডেলা আর্টটি করতে আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লাগলো।আজকের এই ম্যান্ডেলা আর্টটি করতে আমার কি কি উপকরণ লেগেছিল আসুন আগে দেখে নেই---
প্রয়োজনীয় উপকরণঃ
১.কাগজ
২. ওয়াটার কালার পেন
৩.জেল পেন
৪.কম্পাস
ধাপ-১
প্রথমে আমি চারদিক থেকে চারটি দাগ কেটে নিলাম। আর আমি এমন ভাবে দাগ কেটে নিলাম এতে করে মাঝে একটি স্কয়ার তৈরি করে নিলাম।
ধাপ-২
এবার আমি কম্পাস দিয়ে তিনটি আলাদা আলাদা মাপ নিয়ে দাগ টেনে নিলাম।
ধাপ-৩
এবার আমি প্রথম ছোট ঘরটিতে ম্যান্ডেলা আর্ট করে নিলাম।
ধাপ-৪
এবার আমি বাকি ঘর গুলোর মাঝে ও আর্ট করে নিলাম।
ধাপ-৫
এই ধাপে এসে আমার ম্যান্ডেলা আর্ট করা শেষ হলো।
ধাপ-৬
এবার আমি ওয়াটার কালার দিয়ে মাঝের অংশ গুলো কালার করে নিলাম।
ধাপ-৭
এরপর আমি জেল পেন দিয়ে মাঝের ডিজাইনটি করে নিলাম। এর মধ্যে দিয়ে আমার ম্যান্ডেলা আর্টের সমাপ্তি করলাম।
কেমন লাগলো বন্ধুরা?? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | আর্ট পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ এখানেই শেষ করছি।আবার হয়ত হাজির হয়ে যাব অন্য কোন পোস্টে ভিন্ন কিছু অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে।
এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।
ওয়াও আপনি খুব সুন্দর আর্ট করেছেন আপু। দেখেই তো মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আজকে আপনি ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার আর্ট কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ লাগলো। ধন্যবাদ সুন্দর করে ভিন্নরকম ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্টটি সুন্দর হয়েছে আপু। বিশেষ করে কালার কম্বিনেশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলে মাঝেমধ্যে ভিন্ন ধরনের আর্ট করতে খুবই ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছ থেকে সব সময় অনেক ভিন্ন ভিন্ন কিছু আর্ট দেখে থাকি। আজকেও আপনি একেবারে চমৎকার একটি আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি আজকের এই ভিন্ন ধরনের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে যেভাবে আপনি ডিজাইনগুলো দিয়েছেন তা খুবই সুন্দর হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷