সবাইকে শুভরাত্রি,
প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো থাকার। তো বন্ধুরা প্রতি সপ্তায় চেষ্টা করি বিভিন্ন ধরনের পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। চেষ্টা করি নিজের ক্রিয়েটিভিটি গুলো সবার মত করে তৈরি করার। ক্রিয়েটিভিটি বলতে নিজের অভিজ্ঞতা গুলোকে কাজে লাগানো। তবে মানুষ অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে না। কোন কিছু করতে করতে মানুষের মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসে, অর্জন করে। সেটা আসলে একদিনে সম্ভব না। অভিজ্ঞতার জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। প্রচুর সময়ের ব্যয় করে অপেক্ষা করতে হয়। এক সময় করতে করতে সেই কাজের প্রতি অনেক সুন্দর একটি আইডিয়া চলে আসে।

তেমনি একটি অভিজ্ঞতার কথা বলব বিভিন্ন ধরনের আর্টের কথা। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক আর্টিস্টরা আছেন। যাদের আর্ট গুলো দেখলে সত্যি মুগ্ধ হয়ে যায়। আসলে এগুলো তাদের একদিনের না অনেক দিনের পরিশ্রমের সফলতা। তো আমিও চেষ্টা করতেছি আর্ট গুলো প্র্যাকটিস করার। আমি মনে করি অসাধ্যের কিছু নেই চেষ্টা করলে সব কিছু আয়ত্তে আনা যায়। তো বন্ধুরা আমিও চেষ্টা করতেছি আর্ট গুলো করার। আমি এটা অবশ্যই বলব যে আমার আর্ট গুলো তেমন ভালো হবে না। যেহেতু আমি প্রথম প্রথম প্র্যাকটিস করতেছি। হয়তো একদিন ইনশাল্লাহ আমিও একদিন সফল হব আর্ট গুলো করতে করতে। আমি আজকে একটি পাতার ম্যান্ডেলা আর্ট করেছি। সেই আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
ড্রয়িং পেপার/ খাতা।
পেন্সিল।
রাবার।
জেল পেন।

প্রথম ধাপঃ
প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য পেন্সিলের সাহায্যে প্রথমে পাতার কিছু অংশ এঁকে নিয়েছি।


দ্বিতীয় ধাপঃ
এই পর্যায়ে পাতার পুরো দৃশ্য এঁকে নিলাম।

তৃতীয় ধাপঃ
এখন কালো জেল পেনের সাহায্যে পাতা গুলোর মধ্যে বিভিন্ন ধরনের নকশা এঁকে নিব।


চতুর্থ ধাপঃ
এই পর্যায়ে পাতার মধ্যে আরো কিছু নকশা এঁকে নিয়েছি।



পঞ্চম ধাপঃ
এভাবে ধাপে ধাপে সব পাতার মধ্যে নকশার মাধ্যমে ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছি। আর্ট করা শেষ হয়ে গেলে আমার একটি সাইন দিয়ে দিয়েছি পাশে।




উপস্থাপনা
বন্ধুরা আর্ট টি যখন পুরোপুরি করা সম্পন্ন হয়ে যায় সত্যি আমার দেখতে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেহেতু আমি প্রথম প্রথম প্র্যাকটিস করতেছি এত বেশি ভালো হবে না। সেটা আমি আগে থেকেই বলে দিয়েছি। চেষ্টা করতে করতে হয়তো একদিন সফল হব। আমার আজকের শেয়ার করা পাতার ম্যান্ডেলা আর্ট আপনাদের কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে দেখার জন্য।



| ডিভাইসের নাম | Wiko,T3 |
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | পাতার ম্যান্ডেলা আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


খুবই সুন্দর ভাবে পাতার ম্যান্ডেলা চিত্রাংকন করেছেন। এই চিত্রাংকটি দেখে খুবই ভালো লাগলো। আসলে মেন্ডেলা চিত্র গুলো দেখতে অনেক বেশী সুন্দর হয়।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো আপনার প্রশংসা শুনে।
খুবই চমৎকার পাতার ম্যান্ডেলা আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন এই ধরনের জিনিস অংকন করা অনেক পরিশ্রমের কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পরিশ্রম করে যদি ধৈর্য ধরে করা যায় তাহলে খুব সুন্দর সফলতা পাওয়া যায়।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে পাতার ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনার তৈরি আর্ট দেখে মনে হচ্ছে কম্পিউটার দিয়ে তৈরি করা। মানুষের হাতের কাজ যে এত সুন্দর হয় তা আপনার থেকে দেখতে পেলাম। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ভালো লাগলো ভাইয়া আমার করা আর্ট আপনার ভালো লেগেছে জানতে পেরে।
ঠিক বলেছেন আপু , সফলতা সহজেই আসে না ৷ সফলতার জন্য চেষ্টা প্রয়োজন ৷ আর সেটা একবারে না হলে বারবার করে হয় ৷ একটা সময় পর সব নিজে থেকেই নিজের আয়ত্তে আসে ৷ আপনি সেভাবে চেষ্টা করে যাচ্ছে জেনে ভীষণ ভালো লাগলো ৷ আশা করি আপনি সফল হবেন একদিন ৷ যাই হোক , আজকের চেষ্টা আপনার মন্দ হয়নি ৷ চমৎকার এঁকেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ম্যান্ডেলা আর্ট টি ৷ খুবই ভালো লাগলো আমার আর্টটি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
হ্যাঁ ভাইয়া চেষ্টা করতেছি প্রতিনিয়ত আর্ট গুলো শেয়ার করার।
আমাদের কমিউনিটিতে যারা প্রতিনিয়ত চিত্র অঙ্কন করে থাকে যেটা তাদের ক্রিয়েটিভিটি এবং অনেক বড় দক্ষতা । সেই অনুপ্রেরণায় সবাই চেষ্টা করে চিত্র অঙ্কন করার । সেজন্যই আজকের এই সফলতা। যেটা আপনি আজকে খুবই সুন্দর একটি পাতার চিত্র অঙ্কন করে দেখালেন । এই ধরনের চেষ্টা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবেই। আজকের এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।
হ্যাঁ ভাইয়া কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর আর্ট দেখতে পাই বেশ ভালো লাগে তাই চেষ্টা করতেছি।
অনেক সুন্দর একটি পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আজকে এটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ।
আপনাকে অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য আমার আর্ট।
পাতার অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমে পাতার চিত্র অঙ্কন করে তারপরে পাতার ভেতরের অংশে চমৎকার ডিজাইন করে দেওয়াটা সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অনুপ্রাণিত করলেন ভাইয়া ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর করে পাতার ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা ডিজাইন ফুটিয়ে তুলেছেন যার কারণে খুব বেশি ভালো লাগছে দেখতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
খুবই সুন্দরভাবে আপনি এই পাতার ম্যান্ডেলা আর্ট তৈরি করে ফেলেছেন। এই আর্টের মধ্যে অনেকগুলো ছোট ছোট ডিজাইন আপনি তুলে ধরেছেন। একইসাথে এটি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন ৷
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার আর্ট ভালো লাগার জন্য।
আসলেই পৃথিবীতে কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মায় না কোন একটা কাজ করতে করতে সে ব্যাপারে অনেক ভালো অভিজ্ঞতা হয়ে গেলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর অভিজ্ঞতা অর্জনের জন্য অবশ্যই পরিশ্রম করাটা জরুরী বলে আমি মনে করি। নিজের ক্রিয়েটিভিটি ধরে রাখার জন্য আপনি পাতার ম্যান্ডেলা অঙ্কন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি এটা অঙ্কন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
নিজের প্রচেষ্টায় নিজের দক্ষতা গুলো তৈরি করে নিতে হয়।