দুই কাপ চা || ডিজিটাল আর্ট- ১৪৫

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৮ই মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ।

২২শে জানুয়ারি, সোমবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।চারদিকে শুধু আর্ট এর ছড়াছড়ি, রং তুলির কাজ ছেড়ে দিয়েছে প্রায় এক যুগ আগে, তাই আর্ট করার ক্ষেত্রে বেছে নিয়েছি ডিজিটাল আর্ট।



ডিজিটাল আর্ট-১৪৫

আজকে ড্রইং করতে খুব ইচ্ছে করলো, ভাবলাম আজকে ইলাস্ট্রেটর দিয়ে কিছু একটা তৈরি করব, কিন্তু কোন কিছু মাথায় আসছে না, দু কাপ চা খাওয়ার পর মনে হল এত প্রিয় একটা জিনিস সামনে আছে কেননা আজকে দুই কাপ চায়ের ছবি তৈরি করা যায়। আজকের এই ড্রয়িংটা সকল চা প্রেমীদের জন্য।


Untitled design (2).gif


প্রয়োজনীয় উপকরণ (2).gif

  • কম্পিউটার
  • Adobe Illustrator 2022


ধাপ-১

Screenshot_1.png


প্রথম ধাপে আমি আমার পছন্দ মত একটা পেজের সাইজ নিয়ে নিলাম।


ধাপ-২

Screenshot_2.png


একটা বৃত্ত দিয়ে শুরু করলাম আজকের আর্ট।


ধাপ-৩

Screenshot_4.png

Screenshot_3.png


এবার পুরো কাপের বডি তৈরি করলাম, সেইসাথে কাপের হাতল।


ধাপ-৪

Screenshot_5.png


এবার আমি বোঝানোর চেষ্টা করলাম ভেতরে কাপের অংশ এবং খানিকটা চায়ের অংশ, কাপ এবং হাতন যুক্ত করে দিলাম।


ধাপ-৫

Screenshot_6.png


এবার চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে এমনটাই বোঝানোর চেষ্টা।


ধাপ-৬

Screenshot_7.png


এভাবে আমি সবগুলো লাইনের কাঠামোর পরিবর্তন করলাম।


ধাপ-৭

Screenshot_8.png


আমার ড্রইং করা শেষ হলে আমি এবার রং করায় ব্যস্ত হয়ে গেলাম।


ধাপ-৮

Screenshot_9.png


শুধু রং করলে একদম বেসিক লেভেলের ড্রইং মনে হয়, তাই আমি লাইট এবং শ্যাডো এগুলোর এড করার চেষ্টা করলাম যেন আলো ছায়ার পার্থক্য বোঝা যায়।


ধাপ-৯

Screenshot_10.png

image.png


এবার আমি কাপের নিচে এক শ্যাড করলাম, এবং একইভাবে আরও একটি কাপ তৈরি করলাম আকার এখানে একটা ছোট।


ধাপ-১০

Screenshot_11.png


সর্বশেষ আমি আমার ছবি নিচে সিগনেচার করার জন্য আমার নাম টাইপ করে দিলাম।

প্রয়োজনীয় উপকরণ (4).gif


Untitled-1-01.jpg



আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

115.png

Sort:  
 2 years ago 

বেশ দারুন ছিল আপনার এই ডিজিটাল আর্ট। একদম ঠান্ডার দিনে আমরা যে জিনিসটা বেশি প্রত্যাশা করি। বেশ সুন্দর হয়েছে আপনার এই কাপ তৈরি করাটা। শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করলাম একটু শেখার জন্য।

 2 years ago 

হ্যাঁ ওই সময় আমি চা খেতে খেতেই ভাবছিলাম কি করা যায়, তখনই গরম চা দেখে আমার এই চিত্র তৈরি করার চিন্তা মাথায় আসলো। আমরা মোটামুটি বেশিরভাগ মানুষই চা খেতে পছন্দ করি এবং এটা সবার ইমোশনের একটা জিনিস।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওয়াও খুবই সুন্দর হয়েছে দুই কাপ চায়ের ডিজিটাল চিত্র অঙ্কন ।আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ডিজিটাল চিত্র অংকন করে আমাদের সাথে শেয়ার করে চলেছেন । এই ধরনের কাজকে প্রশংসা করি। যে কাজে আপনি খুবই দক্ষ সুন্দর সুন্দর ডিজিটাল চিত্র অংকন দেখতে চাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চা খেতে খেতে ভাবছিলাম কি করব, যদি ও আমার চায়ের কাপটা এমন নয় তবে চায়ের কাপ দেখে মনে হল এরকম একটা কিছু তৈরি করা যায়, ধন্যবাদ আপনাকে মন্তব্যের মাধ্যমে সাপোর্ট করার জন্য।

 3 years ago 

বর্তমানে ডিজিটাল যুগে ডিজিটাল আর্ট গুলো দেখতে বেশ ভালই লাগে। আপনি দুই কাপ চায়ের ডিজিটাল আর্ট করেছেন দেখতে ভীষণ চমৎকার লাগছে ভাই। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ড্রইং এর এত সুন্দর একটা প্রশংসা করার জন্য এবং মন্তব্যের মাধ্যমে আমাকে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

শীতকালের জন্য বিশেষ করে এখন সকাল, এখন চা পেলে বেশ ভালই হবে আপনার ডিজিটাল আর্ট থেকে নিয়ে নিলাম।

 2 years ago 

সমস্যা নেই এখানে দুই কাপ একটা আপনার জন্য একটা আমার জন্য, আপনার সকালটা শুরু হয়েছে আমার চায়ের মাধ্যমে এটা শুনে খুবই ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

চা দেখে তো মনে হচ্ছে খুবই গরম হবে ধোঁয়া উড়ে যাচ্ছে। যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে তাহলে কি খেয়ে নেবো🤔। যাই হোক আপনি কিন্তু বেশ সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট শেয়ার করেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অবশ্যই আপনি আমার অতিথি আপনাকে তো এক কাপ চা খাওয়াতেই হয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ড্রইং দেখার জন্য এবং চমৎকার একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি প্রতিনিয়তই খুবই সুন্দর সুন্দর কিছু ডিজিটাল আর্ট শেয়ার করে আসছেন। আপনার সবগুলো ডিজিটাল আর্টই আমার অনেক ভালো লাগে। আজকের এই আর্টও একদমই ইউনিক হয়েছে। এরকম আর্ট আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম এরকম সুন্দর আর্ট দেখতে পেলাম৷ এর মধ্যে খুব ভালোভাবে আপনি সবগুলো ডিজাইন এবং রঙের সংমিশ্রন দিয়েছেন৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে একটা মন্তব্য করেছেন, খুব ভালো লাগলো আমি চেষ্টা করব এরকম ভালো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের উৎসাহ আমাকে আরো বেশি উৎসাহিত করে।

 2 years ago 

ভাইয়া আপনার ডিজিটাল আর্ট আমার কাছে ভীষণ ভালো লাগে। দুটি কাপের ডিজিটাল আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুনভাবে ডিজিটাল আর্টের পদ্ধতি তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

চায়ের কাপ আপনাদের এতটা ভালো লেগেছে যেন খুবই খুশি হলাম, আমি এখন থেকে চেষ্টা করব এরকম কিছু অবজেক্ট তৈরি করার জন্য। আপনাদের ভালো লাগাকে প্রাধান্য দিয়েই চেষ্টা করি কিছু তৈরি করার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে ১৪৫ তম ডিজিটাল আর্ট তৈরি করে ফেলেছেন ভাই। আপনার ডিজিটাল আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে গরম চায়ের কাপের ডিজিটাল আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তৈরির ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দেখতে দেখতে অনেকগুলো ড্রয়িং হয়ে গেল, তবে আমি সপ্তাহে একটা কিংবা দুটো পোস্ট করি তা না হলে সংখ্যা আরো বেশি হতো, তবে ভালো লাগার এই ডিজিটাল আর্ট সবসময় তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65417.48
ETH 1886.24
USDT 1.00
SBD 0.39