রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৪৩
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও অনেক ভালো আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে প্রথমেই সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে আমি তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৪৩ তম চিত্রাংকনটি শেয়ার করতে যাচ্ছি।
গত কালকে রাতে একটু অবসর সময় পেয়েছিলাম। মাঝে মাঝে আমি যখন একটু অবসর সময় পাই ম্যান্ডেলা আর্ট করতে বসে যাই। এই ধরনের আর্ট করে আমার নিজের কাছে বেশ ভালো লাগে এবং সময়ের সৎ ব্যবহার করেছি বলে মনে হয়। নিজের অবসর সময়টুকু নষ্ট না করে নিজের পছন্দের কোনো কাজের একটু দক্ষতা বাড়ানো বেশ ভালো কাজ আমার কাছে মনে হয়। এতদিন ধরে ম্যান্ডেলা আর্ট করতে গিয়ে এই জিনিসটা বুঝেছি এই ধরনের আর্ট ধৈর্য শক্তি অনেক বৃদ্ধি করে যা আমি আমার প্রতিদিনের অন্যান্য কাজের ক্ষেত্রেও দেখতে পাই। এই ধরনের আর্টের ছোট ছোট ডিজাইন করা আগে কঠিন মনে হলেও এখন বেশ সহজেই এই কাজগুলো করতে পারি। যাই হোক আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে অঙ্কন করছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, এই আর্ট টি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো পেন
● ২ টি ভিন্ন কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
প্রথম ধাপ
প্রথমে কালো কলম এবং কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম । এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো চারটি বৃত্ত অঙ্কন করে নিলাম। তারপর সবথেকে ছোট বৃত্তটির মধ্যে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে একটু ডিজাইন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এখন দ্বিতীয় বৃহত্তম বৃত্তের মধ্যে প্রথমে কালো কলমের সাহায্যে গোল গোল করে নিলাম তারপর এর মধ্যে দুটি ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।
তৃতীয় ধাপ
স্কেচ পেন ও কালো কলমের সাহায্যে তৃতীয় বৃহত্তম বৃত্তটির মধ্যে কিছু ডিজাইন করে নিলাম।
চতুর্থ ধাপ
কালো কলম ও স্কেচ পেনের সাহায্যে চতুর্থ বৃহত্তম বৃত্তটির মধ্যে চিত্রের মত করে ডিজাইন করে নিলাম।
পঞ্চম ধাপ
কালো কলমের সাহায্যে সব থেকে বৃহত্তম বৃত্তটির মধ্যে গোল গোল ডিজাইন করে নিলাম । তারপর গোল গোল করা ডিজাইন এর মধ্যে কালার করে নিলাম।
ষষ্ঠ ধাপ
ষষ্ঠ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্রাংকনের সব প্রসেস শেষ করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
আপনার ম্যান্ডেলা গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি বলেছেন ভাইয়া এই ম্যান্ডেলা গুলো আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
অসাধারণ রঙিন মেন্ডেলা চিত্র অংকন করেছেন। এই রঙিন ম্যান্ডেলা চিত্র অংকন গুলো দেখতে পেয়ে মুগ্ধ হয়ে যায়। আমার খুবই ভালো লাগে, ধাপে ধাপে শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই ।
রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন আমি অনেক পছন্দ করি। বিভিন্ন রকমের রং করার কারণে এই ডিজাইন টা দেখতে অনেক ভালো লেগেছে। আপনি অনেক নিখুঁতভাবে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজটা সম্পূর্ণ করেছেন যা দেখে বুঝতে পারছি। আপনার এরকম দক্ষতা মূলক কাজগুলো দেখলে যে কেউ অনেক মুগ্ধ হবে। আশা করছি পরবর্তীতে ও আমাদের মাঝে শেয়ার করবেন।
আপু আপনি ম্যান্ডেলা আর্ট অনেক পছন্দ করেন এটা বেশ ভালো ব্যাপার । আমার ম্যান্ডেলা আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় দেখার সুযোগ হয়। আমার তো দেখতে খুবই ভালো লাগে আপনার ম্যান্ডেলা আর্ট গুলো। যেহেতু আপনি খুব সুন্দর কালার করে তৈরি করেন অসাধারণ দেখতে হয়। খুব কম সময়ের মধ্যে আপনি ৪৩ তম পর্ব শেয়ার করলেন ম্যান্ডেলা আর্টের। শুভকামনা রইল আপনার জন্য।
এত সুন্দর করে গুছিয়ে আমার শেয়ার করা রঙিন ম্যান্ডেলার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আমি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে যেমন পছন্দ করি, তেমনি আমার কাছে ম্যান্ডেলা আর্ট দেখতেও অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় রঙিন ম্যান্ডেলা আর্ট তাহলে তো কোন কথা নেই। এরকম কাজ গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হই।
ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো । ধন্যবাদ ভাই আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট এবং আমার আর্ট করার দক্ষতার এত সুন্দর প্রশংসা করার জন্য।
আপনার ম্যান্ডেলা আর্টটি খুব চমৎকার হয়েছে ভাইয়া। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেন খুব ই ভালো লাগে। আপনি আর্টের ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য।