সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সহ ম্যান্ডেলার চিত্র অংকন
নমস্কার সবাইকে,
| তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। |
|---|
আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখো তারা নিশ্চয়ই জানো আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালোবাসি। এই ম্যান্ডেলা আর্ট গুলো করা খুব সহজ কাজ নয়। ম্যান্ডেলা আর্টের ছোট ছোট ডিজাইনগুলো করতে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয়। আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট তোমাদের সাথে শেয়ার করার। আমি আজ যে ম্যান্ডেলা আর্ট টি অংকন করে দেখাবো তার মধ্যে সূর্য ডুবে যাওয়ার সুন্দর একটি দৃশ্যও থাকবে। আমি কেমন করে এই সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সহ ম্যান্ডেলা আর্ট টি অঙ্কন করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের শেয়ার করা চিত্রাংকন টি তোমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● কালো কলম
● বিভিন্ন কালারের রং পেন্সিল
● জ্যামিতিক কম্পাস
● মার্কার পেন
প্রথম ধাপ
জ্যামিতিক কম্পাস এবং কালো কলমের সাহায্যে একটি বড় বৃত্ত অঙ্কন করে নিলাম। এইবার বড় বৃত্তের মধ্যে বড় বৃত্তের থেকে তুলনামূলক ছোট চারটি বৃত্ত অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপ
এখন সব থেকে বড় বৃত্তের মধ্যে কলম এবং মার্কার পেনের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম।
তৃতীয় ধাপ
এই ধাপে বড় বৃত্তের থেকে তুলনামূলক ছোট বৃত্তের মধ্যে মার্কার পেন এবং কালো কলমের সাহায্যে ফুলের মত করে কিছু ডিজাইন করে নিলাম।
চতুর্থ ধাপ
চতুর্থ ধাপে ছোট বৃত্তের থেকে তুলনামূলক বড় দুটি বৃত্তের মধ্যে ছোট-বড় বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
পঞ্চম ধাপ
এই ধাপে সব থেকে ছোট বৃত্তের মধ্যে রং পেন্সিল, কালো মার্কার পেন ও কলমের সাহায্য নিয়ে সুন্দর একটি সূর্য ডুবে যাওয়ার দৃশ্য অঙ্কন করে নিলাম।
ষষ্ঠ ধাপ
চিত্রাংকন শেষ করে এই ধাপে নিজের নাম লিখে নিলাম।
সপ্তম ধাপ
চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম।
আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সহ ম্যান্ডেলার চিত্র অংকন। আপনার তৈরি মেন্ডেলার চিত্রাংকন দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আসলে আমি কিছুদিন আগে চেষ্টা করেছিলাম কিন্তু তৈরি করতে পারিনি অবশেষে ব্যর্থ হই। আসলে অনেক সময় ব্যয় হয় এই চিত্রগুলো তৈরি করতে হলে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। ব্যর্থতা থেকেই সফলতা আসে । চেষ্টা করে যান একদিন না একদিন ঠিকই খুব ভালো ম্যান্ডেলা আর্ট আপনিও করতে পারবেন।
সূর্য ডুবে যাওয়ার ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম মান্ডালা আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি মান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
সূর্য ডুবে যাওয়ার দৃশ্যে সহ ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর লাগছে ভাইয়া। একটু আনকমন হয়েছে। আপনার ম্যান্ডেলা আর্টগুলো এমনিতেই অনেক সুন্দর লাগে তারপরে মাঝখানে দৃশ্য দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। আপনি একেবারে নিখুত করে ডিজাইনগুলো করেন সত্যি অনেক সুন্দর লাগে।
মাঝে মাঝে একটু আনকমন ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি আপু। এটি আপনার অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সহ ম্যান্ডেলার চিত্র অংকন করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনি অনেক সুন্দর করে সূর্য ডুবে যাওয়া সহ খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট ভিন্ন রকম ছিল। আর্ট এবং ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর করে দুটো দিক আর্ট করলেন। সত্যি বলতে আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য ডুবা এবং ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
মাঝে মাঝে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি আপু । ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য।
আপনার ম্যান্ডেলা অংকন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে সূর্য ডুবে যাওয়ার পাশাপাশি খুবই সুন্দর একটি ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় এবং ধৈর্য নিয়ে আপনি এই অংকন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো আপনার কাছে ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। হ্যাঁ ভাই এই ধরনের আর্ট করতে সময় এবং ধৈর্যের বেশ প্রয়োজন পড়ে।
সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে অসাধারণ লেগেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় । এত সুন্দর করে কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
ওয়াও! এককথায় দুর্দান্ত একটি আর্ট আমাদেরকে উপহার দিয়েছেন ভাই। ম্যান্ডেলা আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি বরাবরই চমৎকার আর্ট আমাদেরকে উপহার দিয়ে থাকেন। সূর্য ডুবে যাওয়ার দৃশ্য সহ ম্যান্ডেলার চিত্র অংকনটি জাস্ট অসাধারণ হয়েছে। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দিবেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। খুবই গুছিয়ে কথাগুলো লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো।