রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৩৬

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও মোটামুটি ঠিক আছি।

আজকের নতুন একটি ব্লগে প্রথমেই তোমাদের সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে তোমাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। বিভিন্ন ধরনের আর্ট করতে আমি অনেক ভালবাসি বিশেষ করে এই ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজ ঘুম থেকে ওঠার পরেই ব্যস্ততা শুরু হয়ে গেছে, আজ সারাদিন অনেকগুলো কাজ আমাকে সম্পন্ন করতে হবে। তাই সকাল সকালেই আর্ট করতে বসে গেছিলাম। অধিকাংশ সময় আর্ট করতে আমার অনেক বেশি সময় প্রয়োজন হলেও আজ অনেকটা কম সময়ে আর্ট করেছি। এজন্য এটি তুলনামূলক কম সুন্দর হয়েছে অন্যান্য দিনের তুলনায় । আজ তোমাদের সাথে রঙিন ম্যান্ডেলার ৩৬ তম চিত্রাংকটি শেয়ার করতে যাচ্ছি। আজকের ম্যান্ডেলা আর্ট টি আমি কেমন করে অঙ্কন করেছি তা ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক এখন আর কথা না বাড়িয়ে নতুন এই ম্যান্ডেলা আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।

20230803_174713.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো পেন
● দুটি ভিন্ন (লাল ও নীল) কালারের স্কেচ পেন
● জ্যামিতিক কম্পাস
●পেন্সিল

20230803_174829.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল এবং জ্যামিতিক কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম ।

20230803_165049.jpg

দ্বিতীয় ধাপ

এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো চারটি বৃত্ত পেন্সিল এবং কম্পাসের সাহায্যে অঙ্কন করে নিলাম।

20230803_165330.jpg

তৃতীয় ধাপ

এবার সব থেকে ছোট দুটি বৃত্তের মধ্যে লাল ও নীল কালারের স্কেচ পেনের সাহায্যে সূর্যমুখী ফুলের মত করে এঁকে নিলাম।

20230803_165806.jpg20230803_170551.jpg

চতুর্থ ধাপ

সব থেকে বড় বৃত্তের তুলনায় তুলনামূলক যে ছোট দুটি বৃত্ত ছিল তার মধ্যে পাতার মত করে এবং অন্যান্য কিছু ডিজাইন করে নিলাম যেমনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ।

20230803_171940.jpg20230803_172855.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে এসে সব থেকে বড় বৃত্তের মধ্যে লাল স্কেচ পেনের সাহায্যে বিভিন্ন রকমের ডিজাইন করে নিলাম।

20230803_174342.jpg20230803_174556.jpg

ষষ্ঠ ধাপ

চিত্র অংকন করা কমপ্লিট করার পরে চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

20230803_174632.jpg20230803_174713.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

20230803_174713.jpg



বন্ধুরা আজকের শেয়ার করা ৩৬ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আমাদেরকে আসলে ব্যস্ততার মধ্যে কাজ চালিয়ে যেতে হয়।রঙিন ম্যান্ডেলা চিত্রটি অসাধারণ দেখাচ্ছে। আপনার অংকন পদ্ধতিটা আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টটির অংকন করার পদ্ধতি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।

 3 years ago 

ভাইয়া ব্যস্ততার মধ্যে আপনি অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া এই আর্ট গুলো করতে একটু বেশি সময় ও ধৈর্যের প্রয়োজন। জেনে অনেক ভালো লাগল আপনার আজকের আর্ট করতে বেশি সময় লাগেনি।আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আজ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য একটু কম সময়ে আর্ট টি করেছি আপু। তারপরও এই আর্ট টি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনার রঙিন ম্যান্ডেলাগুলো আমি যত দেখি ততই মুগ্ধ হই। আপনি অনেক সুন্দর করে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন আজকেও। প্রত্যেক সপ্তাহে অসাধারণ এবং চমৎকার ম্যান্ডেলা আর্ট নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হন, যেগুলো খুবই সুন্দর হয়। অন্যদিনের মতো আজকের এই ম্যান্ডেলাটিও আমার কাছে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট গুলো দেখে আপনি বার বার মুগ্ধ হয়ে যান জেনে অনেক খুশি হলাম আপু। আমার আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মোটেই কম সুন্দর হয়নি,বরাবরের মতই খুবই সুন্দর হয়েছে।দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা প্রতিবারের মতই। ধন্যবাদ দাদা এত ব্যস্ততার মাঝেও সুন্দর ম্যান্ডালাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য।

 3 years ago 

রঙিন ম্যান্ডেলার অংকন দেখতে অসাধারন লাগতেছে দাদা। এর আগে ও আপনার অনেক ধরনের রঙিন ম্যান্ডেলা অংকন দেখেছি। আপনি বেশ সুন্দর করে নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ভালো লাগলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

আমার শেয়ার করা আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে নিখুঁত লেগেছে জেনে ভালো লাগলো ভাই।

 3 years ago 

রঙিন ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। আপনি প্রতিনিয়ত ম্যান্ডেলা আর্ট করেন দেখতে খুব ভালো লাগে। আপনি কালার করাতে আরো বেশি সুন্দর লাগছে।আপনি সময় ও ধৈর্য্য নিয়ে ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনার মন্তব্যটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমি ম্যান্ডেলা আর্ট করতে যেমন খুবই পছন্দ করি, তেমনি দেখতে আমার কাছে আরো ভালো লাগে। আপনি দুইটি কালার ব্যবহার করে ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে ভেতরে কালার করেছেন যা দেখে খুব ভালো লাগলো। আপনি প্রতি সপ্তাহে কালারফুল ম্যান্ডেলা আর্ট করেন, যা দেখলে এমনিতেই ভালো লাগে আমার কাছে। আপনি নিখুঁত নিখুঁত ফুল অংকন করেছেন দেখে আমি তো চোখ ফেরাতে পারছি না। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হচ্ছে।

 3 years ago 

হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে চেষ্টা করি কালারফুল ম্যান্ডেলা আর্ট করে আপনাদের সাথে শেয়ার করার। এই আর্ট গুলো আপনার কাছে এত ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। আমার আর্ট করার দক্ষতার প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাই মানুষের জীবনের সময় সবসময় এক যায় না। কিছু কিছু সময় ব্যস্ততার মধ্যে আমাদেরকে অনেক কিছু করতে হয়। আর ব্যস্ততা থাকার কারণে কোন সময় কোন কাজ একটু দুর্বল হয়ে যেতে পারে। আপনি আজকে রঙিন মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রঙিন মেন্ডেলের চিত্র অঙ্কনের প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই শত ব্যস্ততার মধ্যেও সব কাজগুলো কমপ্লিট করে রাখতে হয়। যাই হোক আমার আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন তৈরি করে শেয়ার করেছেন। আসলে ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট আমার কাছে দেখতে সবথেকে বেশি ভালো লাগছে বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে তৈরি করার কারণ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার ম্যান্ডেলা আর্টটির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38