রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ৪৫

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো।

আমাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো শুরু হয়ে, শেষ হওয়ার পথে চলল আর এই দিকে আমি একদিনও বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পেলাম না। এই বছরটা এভাবে বাড়িতে বসে কাটাতে হবে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। কি আর করা যাবে! অসুস্থতা তো আর বলে আসে না, হঠাৎ করেই আসে আর সবকিছু পরিবর্তন দেয় । এই অসুস্থতা এই বছর আমার দুর্গাপুজোর আনন্দটাকে মাটি করে দিয়েছে। পরিচিত বন্ধুবান্ধব এবং বাড়ির লোকজনও নিয়মিত চারদিকে ঘুরে বেড়াচ্ছে এবং আনন্দ করছে আর আমি বাড়িতে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি। এই ছাড়া অন্য কোন উপায়ও নেই আমার কাছে। বাড়িতেই যখন আছি তাই ভাবলাম আজ একটি আর্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তাই একটু কষ্ট করে এবং ধৈর্য নিয়ে একটি আর্ট অঙ্কন করে ফেললাম । এটি একটি রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন। ভগবান শিবের ডামরুও দেখা যাবে এই ম্যান্ডেলা চিত্রাংকনটির মধ্যে। আশা করি, এই চিত্র অঙ্কনটি তোমাদের পছন্দ হবে।

20230301_204856.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● কালো পেন
● ২ টি ভিন্ন কালারের পোস্টার রং
● জ্যামিতিক কম্পাস
● মার্কার পেন
● তুলি
●পেন্সিল
●রাবার

20230301_204549.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম । এখন এই বৃত্তের মধ্যে এর থেকে কম ব্যাসার্ধের আরো ৬ টি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20230301_170653.jpg20230301_171025.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে এসে, মার্কার পেন এবং কালো কলমের সাহায্যে ভগবান শিবের ডামরু এর মত করে এঁকে নিলাম সবগুলো বৃত্তের উপরে।
20230301_175745.jpg

তৃতীয় ধাপ

ডামরু এর দুই সাইটে, বৃত্তের যে অংশগুলো ছিল সেই অংশগুলোর কিছু অংশে কলমের সাহায্যে ছোট ছোট করে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম ।

20230301_182702.jpg20230301_185439.jpg

চতুর্থ ধাপ

ডামরু এর দুই সাইটে বৃত্তগুলোর আরও বাকি যে অংশগুলো ছিল , সেই সমস্ত অংশেও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম কালো কলমের সাহায্যে।
20230301_195334.jpg

পঞ্চম ধাপ

পঞ্চম ধাপে এসে ডামরু এর উপর দাগ দিয়ে একটু ডিজাইন করে নিলাম কালো কলমের সাহায্যে।
20230301_201314.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে ডামরুতে পোস্টার কালারের সাহায্যে কালার করে নিলাম এবং চিত্রের নিচে নিজের নাম লিখে নিলাম।

20230301_204713.jpg20230301_204809.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত প্রসেস শেষ করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

20230301_204856.jpg



বন্ধুরা, আজকের শেয়ার করা ৪৫ তম রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়ে গেছি। প্রতিটি স্টেপ এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার শেয়ার করা রঙ্গিন মেন্ডেলা আর্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

বেশ চমৎকার ছিল আপনার ম্যান্ডেলা আর্ট। আপনি বরাবরের মতোই খুব চমৎকার ম্যান্ডেলা করেছেন। আর রঙিন ম্যান্ডেলা গুলো আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই খুব সুন্দর বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

বরাবরের মতোই আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে চমৎকার লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।

 3 years ago 

রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে চমৎকার লাগে।আর এই আর্ট গুলো করতে বেশ ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন।আপনি আর্ট এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে যে কেউ সহজেই আর্টটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টেটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু, এই আর্ট গুলো করতে সময় এবং ধৈর্যের একটু বেশি প্রয়োজন হয়। আর্ট টির প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রং ব্যবহার করে চমৎকার একটি ম্যান্ডেলা তৈরি করেছেন আজকে ভাইয়া। এরকম রঙের ম্যান্ডেলা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আমার মনে হয় এই আর্টগুলো তৈরি করতে অনেক ধৈর্য ও বেশি সময় লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ধরনের ম্যান্ডেলা আর্ট দেখতে আপনার ভীষণ ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো আপু।

 3 years ago 

বেশ সুন্দর একটি আইডিয়া। মাঝখানে ডামরু তার চারপাশে ম্যান্ডালা। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের রঙ্গিন ম্যান্ডালাটি। আঁকার ধাপগুলোও বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। দোয়া করি আপনার দ্রুত সুস্থতার।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে এত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আমার সুস্থতা কামনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যেকোনো উৎসবের মধ্যে অসুস্থতা সত্যি এটা বেশ দুঃখজনক। আশাকরি আপনি খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবেন। মান্ডালা আর্ট এর মাঝে শিবের ডামরু। অসাধারণ এক কম্বিনেশন। এবং আপনি আর্টটা বেশ চমৎকার করেছেন। বেশ সুন্দর লাগছে দেখতে। আপনি বেশ সুন্দর করেন আর্টগুলো। ধন্যবাদ আমাদের সঙ্গে এইরকম ইউনিক মান্ডালা আর্ট শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার শেয়ার করা আর্টটির কম্বিনেশন আপনার কাছে অসাধারণ লেগেছে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। ধন্যবাদ ভাই আমার শেয়ার করা আর্ট এর এত সুন্দর প্রশংসা করার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। রঙিন ম্যান্ডেলা গুলো দেখতে অসাধারন লাগে। এর আগে ও আপনার চমৎকার চমৎকার আর্ট গুলো দেখেছিলাম। আজকের আর্টটি দেখে আরো বেশি নিখুঁত হয়েছে। চমৎকার পোস্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি খুবই চমৎকার একটি রঙিন মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন। এই চিত্র অংকনটি তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর করে কথাগুলো বলার জন্য।

 3 years ago 

খুব সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন‌। চিত্র অংকন এর মাধ্যমে শিবের ডামরু বেশ অসাধারণ হয়েছে। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট টি আপনার কাছে নিখুঁত লেগেছে, এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

উৎসবমুখর এই পরিবেশে আপনার অসুস্থতার কথা শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেল দাদা। এরকম দিনে অসুস্থ হলে ভীষণ কষ্ট হয়। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি দাদা। অসুস্থ শরীর নিয়েও দারুন একটি চিত্র অঙ্কন করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

অসুস্থতা নিয়ে চেষ্টা করেছি আপু সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করার । যাই হোক আমার সুস্থতা কামনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.78
ETH 1854.71
USDT 1.00
SBD 0.39