আর্ট || "স্টিম ম্যান্ডেলা" আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও নতুন একটি আর্টের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা সবাই জানো যে, আর্ট করতে আমি অনেক বেশি ভালবাসি। আর অধিকাংশ সময় আমি ম্যান্ডেলা আর্টই বেশি করে থাকি। এতদিনে আমি অনেক ভ্যারিয়েশনের ম্যান্ডেলা আর্টই তোমাদের সাথে শেয়ার করেছি। যাইহোক, আজকে তোমাদের সাথে একটি স্পেশাল ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটিকে স্পেশাল বলার কারণ হলো, এই ম্যান্ডেলা আর্টের ভিতরে আমি "স্টিম কয়েনের লোগো" অঙ্কন করেছি। তোমরা সবাই জানো যে বর্তমানে স্টিম কয়েনের দাম একটু বেড়েছে যা আমাদের সবার জন্যই অনেক আনন্দের বিষয়। যেহেতু আমাদের সবারই এটি একটি প্রিয় কয়েন তাই ভাবলাম এই দিয়েই কোনো একটা ম্যান্ডেলা আর্ট করি। আর্টটি আমি কেমন করে অংকন করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করেছি। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে।


InShot_20240316_100247952.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেন
●পেন্সিল
●কম্পাস
●তুলি
●পোস্টার কালার
●সাদা খাতা

InShot_20240316_095510056.jpg

♨️ প্রথম ধাপ ♨️

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে তাতে স্টিম কয়েনের লোগো অঙ্কন করে নিলাম।

InShot_20240316_100749276.jpgInShot_20240316_100709781.jpg

♨️ দ্বিতীয় ধাপ ♨️

স্টিম কয়েনের লোগোতে পোস্টার কালার দিয়ে কালার করে নিলাম।

InShot_20240316_095411890.jpg

♨️ তৃতীয় ধাপ ♨️

এবার বিভিন্ন কালারের পেনের সাহায্যে কিছু বৃত্ত অঙ্কন করে নিলাম চিত্রের মত করে । অঙ্কন করা বৃত্ত গুলোর মধ্যে সবথেকে ছোট যে দুটি বৃত্তে রয়েছে, তার মধ্যে কিছু ডিজাইন অঙ্কন করে নিলাম কালার পেনের সাহায্যে।

InShot_20240316_095320618.jpgInShot_20240316_094752385.jpg

InShot_20240316_095559134.jpg

♨️ চতুর্থ ধাপ ♨️

এই ধাপে তৃতীয় , চতুর্থ ও পঞ্চম বৃহত্তম বৃত্তের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন অঙ্কন করে নিলাম তোমরা যা চিত্রে দেখতে পাচ্ছো।

InShot_20240316_093932755.jpgInShot_20240316_095221103.jpg
InShot_20240316_095009981.jpgInShot_20240316_103017224.jpg

♨️ পঞ্চম ধাপ ♨️

এই ধাপে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে নিলাম।

InShot_20240316_094924235.jpgInShot_20240316_095108110.jpg

♨️ ষষ্ঠ ধাপ ♨️

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

InShot_20240316_100247952.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা "স্টিম ম্যান্ডেলা" আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

দাদা আপনার তৈরি করা স্টিম কয়েনের লোগো ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো সব সময়ই ভালো লাগে। তবে আজকের আর্ট ব্যাতিক্রম ছিলো বলতে হবে। ইউনিক আর্ট উপহার দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই, ইউনিক একটি আর্ট আপনাদের উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া তো দেখছি দারুন একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে যেই প্রাটফর্মে কাজ করি তার যদি এমন প্রতিছব্বি দেখতে পাই তাহলে কিন্তু একটা অন্যরকমের ভালো লাগা কাজ করে। দারুন করে ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে যেই প্রাটফর্মে কাজ করি তার যদি এমন প্রতিছব্বি দেখতে পাই তাহলে কিন্তু একটা অন্যরকমের ভালো লাগা কাজ করে।

হ্যাঁ আপু, এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন। যাইহোক, আপনার সুন্দর এই মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন একটি মেন্ডেলার আর্ট দেখতে পেলাম। এতটাই সুন্দর লাগছে দেখতে সত্যিই মনে হচ্ছে তাকিয়ে থাকি ।স্টিমেট লোগো খুব সুন্দর ভাবে মেন্ডেলার ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । এই ধরনের চিন্তাভাবনামূলক কাজ গুলো দেখতে অনেক ভালো লাগে । সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে । ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ ভাইয়া আপনি অসাধারণ একটি স্টিম লোগো ম্যান্ডেলা আর্ট করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি স্টিম লোগো কে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আসলে এরকম ম্যান্ডেলা আর্ট দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি স্টেপ বাই স্টেপ ম্যান্ডেলাটি আর্ট করেছেন।

 2 years ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টা আপনার কাছে অসাধারণ লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই । সুন্দর এই মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি ।দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময় লাগলোও আর্ট করার পর দেখতে আমার কাছে ভালোই লাগে। স্টিম ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। আর্ট করার ধাপগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করা এই আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

এটা অবশ্যই স্পেশাল কারণ আমাদের স্টিমিট এর লগো রয়েছে এবং বেশ দারুন ভাবে আপনি এটা সম্পূর্ণ করেছেন। আমার কাছে কালার কম্বিনেশনটি এতটাই দারুন লাগছে, দেখে পুরা মুগ্ধ হয়ে গেছি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ও পর্যায়ক্রমে আপনি অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট এর কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে, জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার প্রশংসা মূলক এই মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই কয়েনের দাম একটু বাড়ার কারণে সবাই অনেক আনন্দিত। আর আপনি আজকে স্টিম কয়নের লোগো এর সমন্বয়ে একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। বিভিন্ন কালার দিয়ে নিখুঁত নিখুঁত ডিজাইন অংকন করেছেন আপনি। যার কারণে পুরো ম্যান্ডেলার টা সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। লোগো টা কে ও সুন্দর করে এঁকেছেন। সবমিলিয়ে আপনার হাতের কাজ ছিল একেবারে দুর্দান্ত। আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।

 2 years ago 

আমার শেয়ার করা এই আর্টটির এত সুন্দর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপনার প্রশংসামূলক এই মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে স্টিম কয়েন এর লোগো ম্যান্ডেলা অঙ্কন শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেকটা সময় নিয়ে এই অংকনটা করেছেন যদিও এ ধরনের অংকন করাটা অনেকটাই কষ্টসাধ্য একটা ব্যাপার। প্রতিটি ধাপ চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাই, তা একটু বেশি সময় লেগেছে এই আর্ট টি করতে। যাইহোক, আর্ট টি যে আপনার কাছে খুবই চমৎকার লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ।

 2 years ago 

আপনি তো দেখছি আজ সুন্দর এবং স্পেশাল একটা ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। স্টিম কয়েনের লোগোর এই সুন্দর ম্যান্ডেলাটা এত সুন্দর হয়েছে যে, কি বলে প্রশংসা করব বুঝতে পারতেছি না। ম্যান্ডেলা আর্ট টি সম্পূর্ণ করতে আপনার অনেক বেশি সময় লেগে গিয়েছিল মনে হচ্ছে। আমি সব সময় আপনার আর্ট গুলো দেখি। খুব সুন্দর হয়ে থাকে আপনার আর্ট। দক্ষতার সাথে এবং ধৈর্য ধরে আর্ট গুলো করেন নিশ্চয়ই। কালারফুল আর্ট হওয়াতে দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার প্রত্যেকটা ধাপ দেখে যে কেউ এই ম্যান্ডেলা আর্ট করতে পারবে।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার করা ম্যান্ডেলা আর্ট গুলোর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ভাই, এই ম্যান্ডেলা আর্ট টি করতে বেশ সময়ই লেগেছিল আমার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যত ভিন্ন ভিন্ন ডিজাইনের ম্যান্ডেলার আর্ট করা যায় নিজের কাছে তত বেশি ভালো লাগে। আপনি স্টিমের দাম বৃদ্ধি উপলক্ষে স্টিমের লোগোর খুব চমৎকার ম্যান্ডেলার আর্ট করেছেন। এত বেশি কালারফুল যে দেখতে খুব চমৎকার লাগছে। অনেক সময় নিয়ে এই আর্টটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। যার জন্য এত নিখুঁত হয়েছে।

 2 years ago 

তা একটু সময় তো বেশি লেগে গেছে আপু এই আর্ট টি করতে গিয়ে। যাইহোক, আর্ট টি আপনার কাছে নিখুঁত লেগেছে, জেনে অনেক খুশি হলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37