গ্রামীণ দেয়ালচিত্র ও প্রতীক

ChatGPT Image Feb 7, 2026, 10_53_45 AM.png

Image Created by OpenAI

বাংলার গ্রাম মানেই শুধু খাল-বিল, মাঠ-ঘাট আর সবুজ প্রকৃতি নয়। গ্রামের দেয়ালগুলোও কথা বলে বিভিন্ন মাধ্যমে। যেমন- কাঁচা বাড়ির মাটির দেওয়ালে আঁকা গ্রামীণ দেয়ালচিত্র ও প্রতীকগুলো আমাদের লোকজ সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এইগুলো শুধুমাত্র যে ডিজাইন এর জন্য করা হয়, তা কিন্তু নয়। এইগুলো মূলত বিশ্বাস, ইতিহাস ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক নীরব দৃশ্য। গ্রামীণ দেয়ালচিত্রের শিকড় বহু প্রাচীন। বিয়ে, যেকোনো পূজা, নবান্ন এবং গৃহপ্রবেশের মতো বিশেষ উপলক্ষে নারীরা নিজেদের হাতেই এই চিত্র এঁকে থাকেন। কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই শিল্প একান্তই লোকজ ও স্বতঃস্ফূর্ত।

এইসব শিল্প মূলত একজনের থেকে শিখে অন্যজন এইভাবে বংশ পরম্পরায় ব্যবহৃত হয়ে আসছে, আগে এসবের জন্য কোনো প্রশিক্ষণের ব্যাপার ছিল না। এইসব ডিজাইন এর মাধ্যমে মূলত পদ্মফুল, জ্যামিতিক নকশা, সূর্য, চাঁদ ইত্যাদি প্রতীক ফুটিয়ে তোলা হতো। এইগুলো মূলত গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। আর এইসব ডিজাইন-এ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ মাটি, খড়ের ছাই, চালের গুঁড়ো ইত্যাদি। এই রঙের সরলতা চিত্রগুলোকে আরও আন্তরিক ও প্রাণবন্ত করে তোলে। আধুনিক রঙের চাকচিক্যের বদলে এখানে আছে প্রকৃতির ছোঁয়া। সব মিলিয়ে এক কথায় বলতে গেলে এইগুলো সাধারণত দেখতে অসাধারণ লাগে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42