ম্যান্ডেলা আর্ট || ডিজিটাল আর্ট #98
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আমি নতুন নতুন কাজ শিখতে ভালোবাসি। ড্রইং করতে করতে ড্রইং এর অনেক কিছুই শিখেছি আমি। আশা করি সামনে আরো অনেক কিছু শিখতে পারবো। কারণ নতুন নতুন জিনিশ শিখতে অনেক ভালো লাগে আমার। তো আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার করা একটি ম্যান্ডেলা আর্ট। আশা করি ভালো লাগবে অনেক।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০ পিক্সেল।
প্রথমে আমি আমার নেওয়া পেজটিকে সমান ৮ ভাগে ভাগ করে দাগ কেটে নেই। এর ভিতর ব্রাশ টুল দিয়ে ম্যান্ডেলা আর্ট করবো। ব্রাশ এর জন্য হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করি। ব্রাশ সাইজ প্রয়োজন মত কমিয়ে বাড়িয়ে ডিজাইন করবো তাই স্পেসিফিক সাইজ বললাম না। তবে শুরু করেছি ৮ পিক্সেল এর ব্রাশ দিয়ে। তারপর পেজ এর মাঝ বরাবর থেকে ড্রইং করা শুরু করি।
এবার আমি । তারপর আমি সাইড থেকে ডিজাইন বৃদ্ধি করা শুরু করি। মাঝে দিয়ে গাঢ় কালো রঙ করি। যাতে একটু সুন্দর দেখা যায়।
একই ভাবে আরো বিভিন্ন রকম এর কিছু আলপনা ডিজাইন যুক্ত করি আমার ম্যান্ডেলাতে। কিছু লাইন মোটা করি। কিছু চিকন থাকে। এতে ডিজাইন সুন্দর দেখায়। সাইড থেকে পাতা আঁকি।
এবার উপরের দিকে বড় করে কিছু পাতার মতন আলপনা আঁকি। যার ভিতর একই রকম এর ডিজাইন সম্পন্ন করি।
ধীরে ধীরে বাইরের দিকে ডিজাইন আরো বারাতে থাকি। উপরের দিকে ঘুরিয়ে পেচিয়ে আরো কিছু আলপনা যুক্ত করি। মাঝের কিছু খালি যায়গা গাঢ় করে ভরাট করি।
এবার আমি ডিজাইন গুলো আরো বৃদ্ধি করি। এভাবে শেষের দিকে আরো কিছু আলপনা যুক্ত করি।
এবার একই ভাবে আমি আমার ড্রইং সমাপ্ত করি। এখন রঙ করার পালা।
এবার আমি ব্লেন্ডিং অপশন থেকে গ্র্যাডিয়েন্ট ইফেক্ট যুক্ত করি। এতে ভালো লাগে ।
এবার আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সলিড কালো রঙ যুক্ত করি। এতে নকশাটা ফুটে ভালো ভাবে। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং সমাপ্ত করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। এই ধরনের আটগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। ধাপ গুলো আপনি বেশ নিখুঁতভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
জ্বি ভাইয়া। ম্যান্ডেলা আর্ট করে আমার ও অনেক ভালো লেগেছে।
ভাইয়া আপনার ম্যান্ডেলা আর্টি দেখে আমি মুগ্ধ হয়ে গেল।আপনাটা দেখে শিখ নিলাম আমি ও আপনার মত আর্ট করতে চেষ্টা করব।আপনার জন্য শুভ কামনা রইল।
অবশ্যই আপু। চেস্টা করবেন। কোনো হেল্প দরকার হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
নতুন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট দেখলাম, এটা খুবই সুন্দর হয়েছে এবং বেশ কালারফুল, চমৎকার ছিল ম্যান্ডেলা টি শুভকামনা রইল বন্ধু তোমার জন্য।
আমি সবসময় নতুনত্ব ভালোবাসি। তাই একটু নতুন নতুন ভাবে চেষ্টা করি। ধন্যবাদ বন্ধু।
ম্যান্ডেলা আর্ট টি চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। খুবই নিখুঁত ভাবে আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
নতুন জিনিশ করতে আমি সব সময়ই ভালোবাসি। খুব ভালো লাগে আমার কাছে।
পূর্বের ন্যায় আজকেও সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে দেখেছেন। বেশ ভালো লাগলো আপনার এই ডিজিটাল আর্ট দেখে। আপনার এই জাতীয় আর্ট গুলো আমাদের জন্য উৎসাহমূলক। আর আপনার পোস্ট আমার কাছে বেশ মানসম্মত কারণ খুব সুন্দর ভাবে উপস্থাপন করে থাকেন।
নিয়মিত চেস্টা করি ভাই। যেনো সুন্দর ভাবে সব কিছু করতে পারি।
আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার এই ডিজিটাল আর্ট। খুব সুন্দর ভাবে নিখুঁতভাবে এই ডিজিটাল আর্ট আমাদের সাথে উপস্থাপনা করে শেয়ার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জ্বি ভাইয়া ডিজিটাল আর্ট আমার অনেক ভালো লাগে।
ডিজিটাল আর্টের মাধ্যমে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আর এটি অনেক কালারফুল হয় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
জ্বি ভাইয়া। কালার দেওয়া তে বিষয় টা আমার কাছেও ভালো লেগেছে অনেক।