সন্ধ্যা বেলায় পাখি ঘরে ফেরার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #188

in আমার বাংলা ব্লগ2 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। গরমে কেউ ই ভালো নেই জানি। এতো গরম পরতেছে যে ঠিক মতন এক যায়গায় বসে থাকতেও বিরক্ত লাগে। আসলে বর্তমানে পরিবেশের তাপমাত্রা অনেক বেশি রয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে এই নিয়ে। নাইলে অবস্থা খারাপ হয়ে যাবে আরো। তো অনেকদিন পর আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে।


188.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে গাঢ় খয়েরী রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

4.png
এবার একই ভাবে আরো অনেক গুলো লেয়ার যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার প্রথম ও দ্বিতীয় লেয়ারে ঘাস যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার দুই পাশে কিছু গাছ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৮

8.png
কাষ্টম ব্রাশ টুল দিয়ে আকাশে কিছু পাখি যুক্ত করে দেই।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার কালার কারেকশন করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

188.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন যে পরিমাণে গরম পড়েছে এখন কোন কাজ করতে ভালো লাগে না । তারপরও এ ধরনের কাজ করতে তো বসে বসে করতে তখন আরো বেশি গরম লাগে । আমিও আজকে কিছু বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু গরমে একেবারে একাকার হয়ে গিয়েছি । তারপরও আপনি কিন্তু অনেক সুন্দর একটি পাখি ঘরে ফেরার ডিজিটাল আর্ট করেছেন । আপনার আর্টগুলো সব সময় আমার কাছে ভালো লাগে ।

 2 years ago 

আসলেই গরমের সময় কাজ একদম বিরক্ত লাগে।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট টি আসলেই খুবই চমৎকার। ঠিক বলেছেন ভাই এখন যে রকম গরম পড়তেছে আমাদের সবার সাবধানে থাকতে হবে। যাই হোক অবশেষে আপনি এত গরমের মধ্যে এমন ক্রিয়েটিভ একটা পোস্ট করেছেন এজন্য আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা।

 2 years ago 

ধন্যবাদ ভাই। আসলেই প্রচন্ড গরমে আমাদের সাবধানে থাকতে হবে।

 2 years ago 

সন্ধ্যা বেলায় পাখির ঘরে ফেরার দৃশ্য অঙ্কন করে আজকের ডিজিটাল আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন খুবই দারুণ লাগছে ভাই। যেন মনে হচ্ছে প্রাকৃতির আসল সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে যাইহোক আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডিজিটাল আর্ট করতে ভালো লাগে ভাই।

 2 years ago 

আসলে এই গরমে কিছুই ভালো লাগছে না।
কেমন যেন একটা অস্বস্তি ভাব।
আপনি দারুন একটি চিত্র প্রস্তুত করেছেন গোধূলির আবহাওয়া আলোকিত আকাশ দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।
পাখিদের ঘরে ফেরার সুন্দর দৃশ্য ফুটে উঠেছে আপনার চিত্রের মাধ্যমে।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি দৃশ্য আমাদেরকে দেখানোর জন্য।

 2 years ago 

প্রচন্ড গরমে সত্যি খুব অস্বস্তি লাগে।

 2 years ago 

অনেকদিন পর আপনার ডিজিটাল আর্ট দেখে মনের ভিতরে অনেক এ প্রশান্তি কাজ করতেছে। সন্ধ্যা বেলায় পাখি ঘরে ফেরার দৃশ্য দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আসলে ডিজিটাল আর্ট করা অনেকটাই কমিয়ে দিয়েছি। সময় পাইনা তেমন একটা ।

 2 years ago 

ভাইয়া এই গরমের কথা আর বলার কিছু নেই ।জনজীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে ।কোন কাজ করেই শান্তি পাই না ।যাইহোক আপনার আজকের ডিজিটাল আর্ট টি কিন্তু খুবই চমৎকার হয়েছে । আর ধরনের আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

 2 years ago 

ভাইয়া আপনার ডিজিটাল আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। সন্ধ্যা বেলায় পাখি ঘরে ফেরার খুব সুন্দর একটি দৃশ্যের ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট খুব সুন্দর হয়েছে। এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে তোলার।

 2 years ago 

ডিজিটাল আর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ আর আপনি যে ডিজিটাল আর্টগুলো শেয়ার করেন সেগুলোর সৌন্দর্যের কথা তো আর কি বলবো৷ সেগুলো একেবারে অসাধারণ হয়ে থাকে৷ আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল আর্ট শেয়ার করে আসছেন৷ আজকেও বেশ অসাধারণ একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন৷ এই সুন্দর ডিজিটাল আর্ট আপনার কাছ থেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ খুব সুন্দর ভাবে আপনি এখানে সবগুলো ডিজাইন করেছেন এবং রঙের সংমিশ্রণ খুব সুন্দর ভাবেই দিয়েছেন৷

 2 years ago 

ডিজিটাল আর্ট করতে দারুণ লাগে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38