পাহাড় ও সূর্য মামার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #167

in আমার বাংলা ব্লগ3 years ago

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। এই শহড়টা যেনো কর্ম ব্যস্ততায় মেতে উঠেছে । মাঝে মাঝে মনে হয় যদি ১ মাসের ছুটি পেতাম। তাহলে কতই না ভালো হতো। স্পেশালি আমার জন্য। সারাদিন শুধু ঘুমাতাম। অনেক দিনের ঘুম জমা হয়েছে। সে যাই হোক। আবারো একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হলাম। এখন কার আর্ট গুলোর কনসেপ্ট নেই আমারই করা আগের কোনোনা কোনো আর্ট থেকে। তাই ক্রেডিট ও আমার। হেহেহে। মজা করলাম। তো চলুন আমার আর্ট এ চলে যাই ।


167 d art.png

আমার তৈরি আর্ট

images (17).jpeg

needed things.png


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

  • কম্পিউটার
  • Adobe Photoshop CC 2019
  • ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)

images (17).jpeg

art details.png

অঙ্কনের ধাপ-১

1.png

প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

2.png
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

3.png
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দিকে দুই পাশের পাড় তৈরি করি। নিচের দিকের সাদা অংশটুকু হবে পানি।


অঙ্কনের ধাপ-৪

4.png
যেহেতু সন্ধ্যার আবহাওয়া হবে সেহেতু পানি একটু গ্রাডিয়েন্ট রঙ করলাম আবছা লাল কমলার মতন রঙ।


অঙ্কনের ধাপ-৫

5.png
এবার আমি পুরো ছবির ব্যাক গ্রাউন্ড এ পানির রঙ এর মতনই গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। যেনো মনে হয় সন্ধার পরিবেশ।


অঙ্কনের ধাপ-৬

6.png
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল ব্যবহার করে হালকা ডুবন্ত সূর্য একে দেই।


অঙ্কনের ধাপ-৭

7.png
এবার সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি করি।


অঙ্কনের ধাপ-৮

8.png
এবার দুই পাশের পাড়ের উপর পাইন গাছ যুক্ত করি কাষ্টম ব্রাশ টুল এর মাধ্যমে।


অঙ্কনের ধাপ-৯

9.png
এবার আকাশে মেঘ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-১০

10.png
আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

images (17).jpeg

final art.png

167 d art.png

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

break .png

Purple Yellow Black Neon SciFi YouTube Banner (800 × 260 px) (800 × 250 px).gif

break .png

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।

break .png

Banner.png

break .png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার আর্ট গুলো সব সময়ই নিখুঁত হয়ে থাকে। পাহাড় ও সূর্য মামার দৃশ্য অঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের ডিজিটাল আর্ট দেখলে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। ভালো লাগলো আপনার আর্ট পোস্ট দেখে। শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

সবই আপনাদের দোয়া ভাই। আপনাদের সাপোর্ট না থাকলে ইম্প্রুভ করতে পারতাম না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পাহাড় ও সূর্যের খুব সুন্দর ডিজিটাল চিত্র অঙ্কন করেছেন। এই ডিজিটাল চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাহাড় বরাবরই আমাকে অনেক টানে। তাইতো চেষ্টা থাকে সুন্দর করে আর্ট করার।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে পাহাড় ও সূর্য মামার দৃশ্য অঙ্কন । আসলে ডিজিটাল আর্টের মাধ্যমে যেকোনো ধরনের দৃশ্য অংকন দেখতে বেশ ভালো লাগে। লাল আকাশের দৃশ্য দেখে সত্যি বেশ মুগ্ধ হয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ডিজিটাল আর্ট এর মধ্যে আমি যেনো মিশে গিয়েছি ভাই।

 3 years ago 

ভাইয়া আজকে আপনি পাহাড় ও সূর্যের বেশ চমৎকার একটি ডিজিটাল আর্ট শেয়ার করেছেন। যেকোনো ধরনের আর্ট দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি বেশ নিখুত ভাবে এই আর্টগুলো তৈরি করে থাকেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কতটা নিখুত করতে পেরেছি জানিনা আপু। তবে চেষ্টা ছিলো।

 3 years ago 

ওয়াও অসাধারণ একটি আর্ট দেখতে পেলাম আপনার মাঝে থেকে। খুব সুন্দর একটি আর্ট আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি আর্ট করতে যেমন ভালোবাসি। তেমনি দেখতেও অনেক ভালোবাসি। যদিও আমি সুন্দর করে আর্টক করতে পারি না। তারপরও আর্ট আমার খুব ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হাতে আকা আর্ট গুলো আমিও তেমন ভালো পারিনা আপু।

 3 years ago 

ভাই আপনি খুবই চমৎকার যে ডিজিটাল আর্ট তৈরি করেন এর প্রমাণ প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছেন। প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে আপনি পাহাড় ও সূর্যমামা দৃশংকন করেছেন। আপনার দৃশ্য অংকন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অংকনটি করার প্রতিটা ধাক খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাহাড় সূর্যমামার কিন্তু দারুন এক কম্বিনেশন।

 3 years ago 

ডিজিটাল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমি এগুলো পারিনা। আপনি খুব সুন্দর করে পাহাড় ও সূর্য মামার ডিজিটাল আর্ট করেছেন। কালার কম্বিনেশন বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। খুবই ভালো লাগছে ভাইয়া আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করলেই পারবেন আপু। আমিও তো পারতাম না এক সময়।

 3 years ago 

দারুন ভাইয়া। আপনি আজ চমৎকার একটি আর্ট শেয়ার করলেন। খুবই সুন্দর হয়েছে আপনার আজকের আর্টটি।পাহাড় আর সূর্যের দারুন সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন। ভীষণ সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডিজিটাল আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38