সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #157
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। শুক্রবার আজ ভালোই কাটলো। যেহেতু বৃষ্টি হয়েছে দিন টাও ঠান্ডা ছিলো বলতে গেলে। বিকেলে বন্ধু সহ ঘুরতেও গিয়েছিলাম। সেটি নিয়ে কাল লিখবো। এরপর আড্ডা দিয়েছি অনেক্ষন। এরপর বাসায় এসে রাতের খাবার খেয়ে আর্ট করতে বসে গেলাম। আর আপনাদের মাঝে হাজির হলাম।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CC 2019
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।
এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের দুই পাশের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে খয়েরি রঙ দিয়ে ভরাট করি।
এবার মাটির সে লেয়ার এ ঘাস যুক্ত করি ব্রাশ টুল এর মাধ্যমে।
এবার লেসো টুল ব্যবহার করে দূরে দুই পাশে দুইটি ছোট পাহাড় এঁকে দেই। তারপর সেগুলোতে গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার আগের আঁকা দুই পাহাড় এর পেছনে একটু বড় করে আরো একটি পাহাড় এঁকে দেই। এরপর সেটিতেও গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার নিচের দিকে পানির অংশে গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। যেনো মনে হয় মাঝের অংশ একটু উজ্জ্বল। আর এটি হয়েছে সূর্যের আলোর কারণে।
এবার এলিপ্টিক্যাল মারকিউ টুল এর মাধ্যমে আকাশে সূর্য এঁকে দেই। তারপর সেটিতেও গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। এরপর কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে দুই পাশে গাছ যুক্ত করে দেই।
######এবার পানিতে সাদা সাদা ইফেক্ট যুক্ত করি। যেনো মনে হয় এগুলো সত্যি পানি। এরপর আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট প্রকাশ করেছেন আপনি৷ কম্পিউটার দিয়ে এরকম একটি আর্ট প্রকাশ করতে দেখে আমার অনেকটাই ভালো লাগলো৷ এডোবি ফটোশপ থেকে আপনি এত সুন্দর একটি আর্ট প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷
শুরুতে এডোবি ফটোশপ এর কাজ একদমই পারতাম না ভাই। এরপর ডিজিটাল আর্ট করতে করতে শেখা আরকি৷
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বন্ধু নিয়ে ঘুরতে যাওয়ার পোস্টটি আশাকরি খুব তাড়াতাড়ি পাবো।
আপনার ছবি সবসময়ই দারুন হয়, এগুলো আঁকা বেশ কঠিন কাজ কিন্তু আপনি অবলীলায় সুন্দর এঁকে চলেছেন। এভাবেই এগিয়ে যেতে থাকুন দোয়া রইল।
জ্বি ভাইয়া। কাল তেমন সময় পাইনি। আজ চেষ্টা করবো দেওয়ার জন্য।
নিস্তব্ধ রাতের সুন্দর একটি মুহূর্ত আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া।আপনার ডিজিটাল আর্ট গুলো সব সময় দারুন হয়। ঠিক এটাও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ডিজিটাল আর্ট প্রতিনিয়ত শেয়ার করার জন্য।
আসলে কনসেপ্ট মাথায় আসলেই চেষ্টা করি সেটা সুন্দর করে ডিজিটাল আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলতে।
আর্ট করতে এবং দেখতে দুটোই ভালো লাগে। তবে আমি কখনো ডিজিটাল হার্ট করি নাই।ডিজিটাল আর্ট গুলো দেখতে বেশ সুন্দর লাগে। এই আর্টগুলো করতে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আপনি খুবই চমৎকারভাবে সন্ধ্যেবেলার দৃশ্য অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে।
একদম। আমার হাতে আঁকা আর্ট গুলো দেখতে বেশি ভালো লাগে। যদিও আমি নিজে হাতে আঁকা আর্ট পারিনা একমই।
সন্ধ্যাবেলার দারুন একটি দৃশ্য প্রস্তুত করেছেন সত্যি দেখে একদম অবাক হয়ে গেলাম।
বিশেষ করে কালার কম্বিনেশন এবং পাহাড়ের আড়াল থেকে উকি মারা সূর্যের দৃশ্য দেখে সব থেকে বেশি ভালো লাগছে।
আসলে সন্ধ্যা বেলার দৃশ্য গুলো প্রাণবন্ত করে আঁকা যায়৷ তাইতো সুন্দর হয়৷ ধন্যবাদ ভাই।
ভাই আপনি খুব অসাধারণ একটি আর্ট করেছেন। যা দেখতে খুবই ভালো লাগছে। আর্ট করা একটি শিল্প। মনের কল্পনাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো আর্ট। আর্ট করতে আমার বেশ ভালো থাকে কিন্তু কম্পিউটার মাধ্যমে আজ আমি কখনো করিনি। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য।
হুম৷ যথার্থ বলেছেন আপনি ভাই। আসলেই মনের কল্পনাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাই যেনো আর্ট।
দারুণ একটা ডিজিটাল আর্ট করেছেন তো ভাইয়া।সন্ধ্যা বেলার কি অপরুপ দৃশ্য অঙ্কন করেছেন। দেখেই মনটা ভালো হয়ে গেলো।আপনার আর্টটি দেখে মনে হচ্ছে সন্ধ্যেবেলার ছবি তুলে এনে বসিয়ে রেখেছেন। এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
কতটা অপরুপ হয়েছে জানিনা আপু। তবে আমি সব সময় চেষ্টা করি আমার সব টা দিয়ে ভালো কিছু উপহার দেওয়ার৷
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ডিজিটাল আর্ট এর মাধ্যমে সন্ধ্যা বেলার দৃশ্য অঙ্কন । আসলে যেকোনো ধরনের ডিজিটাল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমিও একসময় ডিজিটাল আর্ট তৈরি শিখতে চেয়েছিলাম কয়েকদিন যাওয়ার পরে লেখাপড়ার কারণে আর শেখা হয়নি। তবে চেষ্টা করব ডিজিটাল আর্ট তৈরি শেখার জন্য। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ডিজিটাল আর্ট দেখতে আমারো খুব ভালো লাগে। তবে আমাদের কমিউনিটিতে এখন আর তেমন একটা ডিজিটাল আর্ট দেখা যায়না৷