কে
মন আছেন সবাই ?আশা করি ভালো আছেন। আমি বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর বাসায় বানরের এসে হামলা করলো।এরা মাঝে মাঝে এসে হামলা করে। আমাদের এলাকায় থাকে বানরের একটা ফ্যামিলি। এলাকার সবাইকে কম বেশি বিরক্ত করে। আমাদের এক তলা হওয়ায় বেশ উৎপাত করে। আমি বেশ ভয় পাই তাই সামনে যাই না। বানরের গল্প আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগ।

Device- Galaxy A13
আজ অনেক দিন পর আঁকাআঁকি নিয়ে হাজির হয়েছি। কি নিয়ে পোস্ট করবো তা ভাবতে ভাবতে ,খাতা পেন্সিল নিয়ে বসলাম। তারপর মনের মাধরী মিশিয়ে মেহেদির নকশা আঁকলাম।

আমার মেহেদী দিতে অনেক ভালো লাগে। ছোটবেলায় ভাবতাম, কবে চাঁদ রাত আসবে। আর কবে আমি মেহেদী দিবো। মেহেদী দিয়ে সারারাত বসে থাকতাম, যদি ঘুমিয়ে যাই তাহলে মেহেদী নষ্ট হয়ে যাবে। আর যত বেশি সময় রাখতে পারব তত বেশি লাল হবে। আমার এখনও ভালো লাগে মেহেদী দিতে।
✍🖍আঁকাআঁকি নিয়ে কিছু কথা ✍🖍 |

আমি আগেই বলেছি আমি তেমন কিছু পারি না। এইখানে হাজারো সৃজনশীলতার মধ্যে আমার এই ছোট সৃজনশীলতা।খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলো মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন বড় সফলতা আসে।
এক নজরে দেখে নেই সবগুলা উপকরণ |

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো
| উপকরণঃ |
| 🔺 খাতা |
| 🔺জেল পেন |
| 🔺 স্কেল |

প্রথমে একটি স্কেল দিয়ে দাগ টেনে নিবো।

একটা ফুল এঁকে নিব।

লতাপাতা এঁকে নিব।

ফুল এঁকে নিব।

বড় একটি পাতা এঁকে নিব।

পাতার মাঝে অল্টারনেটিভ করে ভরাট করে নিব।

এভাবে এঁকে নিব।

শেষ হয়ে গিয়েছে আমার মেহেদির নকশা।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ |
| device | Galaxy A13 |
| Location | Dhaka |
| Photograpy | design |

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates
Support
@heroism Initiative by Delegating your Steem Power
খুবই সুন্দর একটি মেহেদির ডিজাইন প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে মাঝে মাঝে ভাবি যে এত সুন্দর চিত্র নিখুঁতভাবে প্রস্তুত করতে হলেও অনেক ধৈর্যের ব্যাপার যা আপনার চিত্র দেখলে বোঝা যায় আপনার মধ্যে বিদ্যমান
অনেক বেশি প্রশংসা করে ফেলেনেন😉😉।আমার তেমন ধৈর্য নাই।তবে মাঝে মাঝে চেষ্টা করি কিছু করার জন্য।ধন্যবাদ আপনাকে🌹
একটা সময় ছিল মেহেদি গাছের পাতা তুলে নিয়ে খুজে বেড়াইতাম এমন কাউকে পাওয়া যাবে কি যে কিনা মেহেদি পাতা গুলো বেঁটে দিবে । কখনো সখনো দিতোও কেউ না কেউ । এরপর আমরা আর একটু বড় হয়ে গেলাম নিজেরা নিজেরা মেহেদি পাতা বেঁটে হাতে দেওয়া সে যে কত আনন্দের ছিল ।
তারপরে শুরু হলো আর্টিফিশিয়াল মেহেদির জামানা । কত রঙ বে রঙের ডিজাইন করে নেওয়ার জন্য ভীড় করতাম বড় আপুদের কাছে ।
এখন ছোট থাকলে অবশ্য ঈদের রাতে দাওয়াত নিয়ে চলে যেতাম মেহেদী পরার জন্য ।
বড় হয়ে গেছি কিনা তাই এমন সুন্দর মেহেদির ডিজাইনটা মিস করছি ।
আমরাও ছোট বেলায় মানুষের বাড়ি বাড়ি যেয়ে মেহেদী খুঁজতাম। আসলেই ঐ দিন গুলো বেশ ভালো ছিলো।ধন্যবাদ
আপনি অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।আসলে আপনাদের মন্তব্য গুলো আমাকে আরো সামনে নিয়ে যায়।ধন্যবাদ আপু🌹
মেহেদি ডিজাইন এর খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার চিত্র অংকন গুলো যত দেখি ততই ভালো লাগে। আজকের মেহেদি ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল।
ভালো লাগলো কথাগুলো।ধন্যবাদ
আপনি দেখছি ভালো মেহেদী ডিজাইন করতে পারেন। ঈদের সময় এগুলো প্রযোগ করবেন ছোট বাচ্চাদের হাতের উপর। আপনার আর্ট কৌশল দেখে আমি মুগ্ধ। চালিয়ে যান এভাবেই, আপনার জন্য রইলো শুভকামনা।
দিয়ে দেই তো ছোট বাচ্চাদের।আমার ছেলে,বোনের ছেলে,ভাই এর মেয়েকে। হা হা।ধন্যবাদ
চমৎকার একটি মেহেদী ডিজাইন এর অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন কমিউনিটিতে এরকম সুন্দর মেহেদী ডিজাইন এর অংকন দেখতে খুবই ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলেই কমিউনিটি তে অনেক অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন দেওয়া হয়।ভালোই লাগে দেখতে।ধন্যবাদ আপনাকে
আপনার মেহেদী নকশাটি বেশ চমৎকার এবং এটি হাতে অঙ্কন করলে বেশ মানাবে এবং ফুটে উঠবে ধন্যবাদ আপনাকে ভালো থাকলে সর্বদায় এই কামনা করি।
হুম,আপনি ভাবির হাতে দিয়ে দিয়েন😉😉।ভালো লাগবে।হা হা।ধন্যবাদ আপনাকে,🌷🌸🌹
হাহাহা।ঠিক আছে আমি আপনার ভাবির হাতে দিয়ে দিব, তবে মেহেদি টা আপনি পাঠিয়ে দিয়েন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
চমৎকার হয়েছে মেহেদী ডিজাইন টা জেনেখুব ভালো লাগলো।ধন্যবাদ শুভেচ্ছা রইলো 🌷🌷
মেহেদি ডিজাইন টা আমার কাছে খুবই ভালো লাগলো আপু। খুব ই চমৎকার ভাবে আপনি মেহেদি ডিজাইন করেছেন। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মেহেদির ডিজাইনগুলো হাতের মধ্যে মেহেদি লাগালেই সবচেয়ে বেশি ভালো লাগে।
হুম হাতে দিলে খুব ভালো লাগে।আমার কাছেও মেহেদী পরতে খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে🌹
মেহেদির নকশা আর্ট করা মেয়েরা একটু ভালো পারে এটা আমি স্বীকার করি। তবে আপনি অনেক নিখুঁতভাবে এই মেহেদির নকশা অংকন করেছেন। সত্যি অনেক ভালো লেগেছে আপু তাছাড়া কিভাবে এত সুন্দর আর্ট করতে হয় সেটা পর্যায়ক্রমে দেখিয়েছেন আমাদেরকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
হা হা।এই যুগে ছেলেরাও পারে।আপনি না পারলে তাড়াতাড়ি শিখে নেন।তা না হলে পরে খবর আছে হা হা।ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।