একটি মেহেদী ডিজাইন আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৩ ই মার্চ ,বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000031500.jpg

একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের "একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।গত দুই সপ্তাহ হলো আমি আপনাদের সাথে মেহেদি আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। আজকাল মেহেদী আর্ট করতে অনেক ভালো লাগে। কয়েকদিন আগেই মেহেদির ডিজাইনটি আমি করেছিলাম। ডিজাইনটি আমি অন্যভাবে করতে চেয়েছিলাম। একটু বাঁকা হয়ে যাওয়াই এভাবেই শেষ করেছি। পরে দেখি ডিজাইনটি একেবারে খারাপ লাগছে না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেনি।



উপকরণ সমূহ


1000031493.jpg

▪️ সাদা কাগজ
▪️ পেন্সিল
▪️ রাবার
▪️ কম্পাস
▪️স্কেল



ধাপ-১


1000031494.jpg

প্রথমেই আমি কম্পাস ও পেন্সিলের সাহায্যে ছোট্ট একটি গোল করে নিয়েছি।



ধাপ-২


1000031495.jpg

চারিপাশের সম্পূর্ণ গোল দাগের উপর দিয়ে আমি এক ধরনের ফুল অঙ্কন করে নিয়েছি। গোল দাগ দিয়ে নেওয়ায় ফুলের ঘেরটাও গোল হয়েছে।



ধাপ-৩


1000031496.jpg

গোল দাগের মাঝখানে স্কেলের সাহায্যে সোজা দাগ কেটে নিয়ে এরমধ্যে ছোট ছোট ফোঁটা দিয়ে নিয়েছি। ফুলগুলোর পাশে দিয়ে ছোট ছোট পাতা অঙ্কন করে নিয়েছি।একটু পেন্সিল ঘোষে সেগুলো কালো করে নিয়েছি।



ধাপ-৪


1000031497.jpg

দুই পাশে দুটি করে ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।



ধাপ-৫


1000031498.jpg

ফুল অংকন করে নেওয়ার পর এর পাশ দিয়ে আরো কিছু নকঁশা অঙ্কন করে নিয়েছি।



ধাপ-৬


1000031499.jpg

ছোট ছোট ফুলের চারিপাশ দিয়ে লাভ শেইপের আরো কিছু ফুল অংকন করে নিয়েছি। এবং বিভিন্ন রকম নকঁশা অংকন করে নিয়েছি।গোলের ভিতরে দেওয়া সোজা দাগগুলো আরেকটু গারো করে নিয়েছি।



ধাপ-৭


1000031500.jpg

নকঁশাটি অংকন করা প্রায় সম্পন্ন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দুই পাশে পাতার ন্যায় একটু নকঁশা করে নিয়েছি। তার উপরে ছোট ছোট কয়েকটি ফোঁটা দিয়ে নিয়েছি। যেমনটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন।

ধাপ-৮


1000031501.jpg
নকঁশাটি আঁকা সম্পন্ন হয়ে গেলে। পরিশেষে আমি নিজের সিগনেচার করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ০২ মার্চ ২০২৫ ইং
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000031671.png1000031673.png1000031672.png
 last year 

ডিজাইনটি খুবই সুন্দর এবং নিখুঁত! লাইন এবং প্যাটার্নগুলোর মধ্যে ভারসাম্য অসাধারণ।ফুলের ডিটেইলিং এবং শেডিংটা খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে কেন্দ্রীয় অংশটি খুব আকর্ষণীয়।আপনার সৃজনশীলতা এবং দক্ষতা সত্যিই প্রশংসনীয়। এই ডিজাইনে নতুনত্ব আছে, যা একে অনন্য করে তুলেছে।এই ধরনের মেহেদী ডিজাইন যদি কারো হাতে ডিজাইন করা যেত তাহলে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগতো। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে

 last year 

খুব সুন্দর একটা মেহেদি ডিজাইন করেছেন আপু। দেখেই ভীষণ ভালো লাগছে। এরকম ডিজাইনগুলো হাতে অঙ্কন করা হলে খুবই সুন্দর লাগবে। আজকে আপনার এই মেহেদী ডিজাইনটা খুবই ভালো লেগেছে আমার কাছে।

 last year 

এত সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট আপনি করেছেন দেখে ভালো লাগলো। এই ডিজাইন টা আমার তো খুবই পছন্দ হয়েছে। পুরো ডিজাইনটা ছিল অনেক বেশি নিখুঁত এবং সুন্দর। এই ডিজাইনটা হাতে পরলে দেখতে অনেক দারুন লাগবে। এরকম নিখুঁত ডিজাইনগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এটা শেয়ার করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ আপু আপনি তো পেন্সিল দিয়ে চমৎকার মেহেদী ডিজাইন আর্ট করেছেন। তবে মেহেদী ডিজাইন আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আর ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আপনার মেহেদী ডিজাইন আর্ট চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর একটা মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এত ভালো মেহেদী ডিজাইন তৈরি করতে পারেন সেটা আমার জানা ছিল না। সামনেই ঈদ চলে আসছে আর সকলেই এমন ডিজাইন অনেক বেশি পছন্দ করবে।

 last year 

আপু, আপনার মেহেদি ডিজাইনটি অসাধারণ হয়েছে।পুরো ডিজাইনটা খুবই নিখুঁত এবং সুন্দরভাবে ফুটে উঠেছে। এ ধরনের ডিজাইন হাতে করলে নিঃসন্দেহে চমৎকার লাগবে। মেহেদির প্রতি আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়, কারণ এই ধরনের জটিল ডিজাইন তৈরি করতে অনেক সময় এবং মনোযোগের প্রয়োজন। আপনার শেয়ার করা এই শিল্প দেখে সত্যিই মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 last year 

বাহ বেশ দারুণ লাগছে তো। মেহেদী ডিজাইন আর্ট টা বেশ সুন্দর লাগছে। দারুণ করেছেন আর্ট টা আপু। এককথায় দারুণ। ধন্যবাদ আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ্ তুমি এত সুন্দর মেহেদী আর্ট ডিজাইন পারো সেটা অজানা ছিল আজকে জানা হয়ে গেল। এত ট্যালেন্ট কোথায় রাখো সেটাই ভাবছি। প্রতিটি ধাপ নিখুঁতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65711.11
ETH 1725.05
USDT 1.00
SBD 0.41