একটি রঙিন মাছের চিত্র অংকন

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছে আবারো নতুন একটি পোষ্ট নিয়ে। আমি আজকে একটি রঙিন মাছের চিত্র অংকন করেছি, আর সেটা নিয়েই চলে এসেছি। চেষ্টা করি মাঝেমধ্যে কিছু না কিছু ছবি আঁকার। ভালো করে আঁকতে পারি না, তবুও চেষ্টা করতে ক্ষতি কি! তাই একটু আগে বসে বসে একটি রঙিন মাছের চিত্র অংকন করলাম। আশা করি আপনাদের খুব খারাপ লাগবে না।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG20230512221744.jpg

এটি হলো আমার আজকের আঁকা রঙিন মাছের চিত্র।

প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
রবার
মার্কার
স্কেচ পেন

প্রস্তুত প্রণালী:

IMG20230512222103.jpg

প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - একটি সাদা কাগজ, পেন্সিল ,রবার, মার্কার আর স্কেচ পেন।

IMG20230512211948.jpg

এবার পেন্সিল দিয়ে মাছের গঠনটি এঁকে নিলাম।

IMG20230512212211.jpg

এবার মাছের চোখ মুখ এঁকে নিলাম আর ডিজাইন করার জন্য মাছের ভিতর কিছু দাগ টেনে নিলাম।

IMG20230512214050.jpg

এবার পুরো মাছ টির ভিতর পেন্সিল দিয়ে ছোট ছোট করে ডিজাইন করে নিলাম।

IMG20230512214917.jpg

এবার মার্কার দিয়ে কিছু কিছু জায়গায় স্কেচ করে নিলাম।

IMG20230512220330.jpg

এরপর মাছটির ভিতর কিছু কিছু জায়গায় কমলা রং দিয়ে ভরিয়ে দিলাম।

IMG20230512221137.jpg

এবার কিছু কিছু জায়গায় লাল রং করে নিলাম।

IMG20230512221654.jpg

বাদবাকি সাদা অংশটাতে বেগুনি রং করে দিলাম।

IMG20230512221744.jpg

এবার ছবিটার নিচে সিগনেচার করে দিলাম আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আঁকা রঙিন মাছের চিত্র।

IMG20230512221801.jpg

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবারাসাত
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Sort:  
 3 years ago 

ওয়াও রঙিন মাছের চিত্র অঙ্কন খুবই সুন্দরভাবে করেছেন। খুবই সুন্দর হয়েছে তো আপনার এই চিত্রাংকন টি। আপনি খুবই নিখুঁতভাবে ধৈর্য ধরে এবং দক্ষতার সাথে এটি অংকন করেছেন দেখে বুঝতে পারছি। কালার কম্বিনেশনটা ও জাস্ট অসাধারণ ভাবে ফুটে উঠেছে দেখছি। এরকম নিখুঁত নিখুঁত কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। সত্যি দিদি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়।

 3 years ago 

ধন্যবাদ আপু ,আপনার কমেন্টটি পড়ে অনেক ভালো লাগলো। আমার আঁকাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

একদম তাই আপু আমরা যারা ভাল করে আঁকতে পারি না তারা একটু চেষ্টা করলে দোষ কি বলুন। আপনার মাছের আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু ।আমার কাছে মনে হচ্ছে মাছটি নিয়ে একুইরিয়ামে ছেড়ে দেই ।কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

ঠিক আছে আপু ,আপনাকে দিয়ে আসি মাছটি, আপনি একুরিয়ামে নিয়ে ছেড়ে দিন ,হি হি হি।

 3 years ago (edited)

চেষ্টা করতে ক্ষতি কি!

আসলেই দিদি চেষ্টা করলে ক্ষতি কিসের ? আমিও চেষ্টা করি হোক অসুন্দর ৷ একদিন ঠিক ই ভালো কিছু হবে ৷ যাই হোক , আপনার এই আর্ট কিন্তু একদমি খারাপ হয়নি ৷ চমৎকার এঁকেছেন ৷ অনেক ভালো লাগলো রঙিন মাছের চিত্রাংকন দেখে ৷ আর্টের প্রস্তুত প্রণালী গুলোও ধাপে ধাপে সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে অনেক ভালো লাগলো পোস্টটি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

আমার আর্ট টি আপনার কাছে খারাপ লাগেনি জেনে খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন মাছের অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপনার চিত্রাঙ্গন দক্ষতা দেখে অনেক বেশি ভালো লাগলো। খুবই সুন্দরভাবে এই চিত্রটি আমাদের মাঝে শেয়ার করলেন, দেখে মুগ্ধ হলাম।

 3 years ago 

আমার আঁকা চিত্রটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি ভাই আপনার আর্ট পোষ্ট প্রায় দেখছি ৷ দারুন ভাবে আর্ট করছেন দিদি৷ সত্যি একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন মাছের আর্ট টি ৷ অসংখ্য ধন্যবাদ দিদি ৷ এভাবেই নিত্য নতুন আর্ট পোষ্ট দেখবো এমনটাই প্রতার্শা করি ৷

 3 years ago 

আমার আর্ট গুলো আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন মাছের চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। এই চিত্র অংকন খুবি সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে।

 3 years ago 

আমার আঁকাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন মাছটি খুব সুন্দর হয়েছে। এঁকে নিয়ে কালার করার পর আরো বেশি ভালো লাগছে দেখতে।আপনার উপস্থাপনা দারুন ছিল।ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি রঙিন মাছ আর্ট করেছেন। রঙিন মাছটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে মাছের চোখ এবং লেজের অংশ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি মাছ আর্ট করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে আমার আঁকা মাছের চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

একটি রঙিন মাছের চিত্র অংকন করেছেন।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার আটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63745.71
ETH 1690.28
USDT 1.00
SBD 0.41