মার্কার দিয়ে আঁকা মসজিদের ছবি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন আর সুস্থ আছেন।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও আমার আঁকা নতুন একটি ছবি নিয়ে। সেটি হল মার্কার দিয়ে স্কেচ করে আঁকা মসজিদের ছবি। আসলে এখন রমজান মাস চলছে বলে ,আমি এই ছবিটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর আগে রমজান মাস উপলক্ষে আমি একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছিলাম। এটিও প্রথমে ম্যান্ডেলা আর্ট করবো বলেই ঠিক করেছিলাম ।তবে কিছুটা মার্কার করার পর দেখলাম এতে আর কিছু করলে ভালো লাগবে না। সেই জন্য এটা শুধু মার্কার দিয়েই স্কেচ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। রমজান মাসের তো বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। আর পবিত্র ঈদ প্রায় কাছাকাছি চলে এসেছে। আমার মুসলিম ভাই ও বোনেরা নিশ্চয়ই খুব আনন্দের সহিত রমজান মাস পালন করছেন । আর অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈদের জন্য। আমার মুসলিম ভাই-বোনেরা সকলেই যাতে সুস্থ ভাবে রমজান মাস পালন করতে পারেন এই কামনা করি।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG20230402000632.jpg

এটি হলো আমার আজকের আঁকা মসজিদের ছবি।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
রবার
কম্পাস
মার্কার
স্কেল

প্রস্তুত প্রণালী

IMG20230401175845.jpg

প্রথমেই নিয়ে নিলাম আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - সাদা কাগজ, পেন্সিল, রবার, কম্পাস ,স্কেল আর মার্কার।

IMG20230401170226.jpg

এবার সাদা কাগজটিতে পেন্সিল কম্পাস এর সাহায্যে একটি বড় করে বৃত্ত এঁকে নিলাম।

IMG20230401172446.jpg

এবার বৃত্তটির ভিতরে বেশ কিছুটা করে দূরত্বে ছোট বড় সাইজ করে স্কেল দিয়ে কয়েকটি দাগ টেনে নিলাম।

IMG20230401172729.jpg

এবার স্কেল দিয়ে দাগ গুলির মাথা একে - অপরের সাথে সুন্দরভাবে মিশিয়ে দিলাম।

IMG20230401173352.jpg

এবার মসজিদের মাথাগুলোকে সুন্দরভাবে ডিজাইন করে এঁকে নিলাম।

IMG20230401174234.jpg

মসজিদের মাথা গুলির ভিতর দুটো করে দাগ টেনে ডিজাইন করে নিলাম। আর উপরে একটি করে চাঁদ এঁকে ডিজাইন করে নিলাম।

IMG20230401175515.jpg

এবার মসজিদের ভিতরের দরজা গুলি এঁকে নিলাম ।আর দুপাশের স্তম্ভ দুটিতে একটু ডিজাইন করে নিলাম।

IMG20230401233730.jpg

এবার পুরো মসজিদ টাকে মার্কার দিয়ে স্কেচ করে নিলাম।

IMG20230402000623.jpg

এবার কিছু কিছু জায়গায় মার্কার দিয়ে স্কেচ করে সুন্দরভাবে ভরিয়ে দিলাম ।

IMG20230402000632.jpg

IMG_20230403_165237.jpg

ছবিটির নীচে সিগনেচার করে দিলাম । আর সেই সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের আঁকা মসজিদের ছবি।
ডিভাইসrealme 8i
লোকেশনবনগাঁ
আজ এই পর্যন্তই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে।
Sort:  
 3 years ago 

দিদি ভাই দেখি রমজান মাস উপলক্ষে বেশ সুন্দর সুন্দর অঙ্কন চিত্র উপহার দিচ্ছে। অনেক সুন্দর লাগছিল মসজিদের আর্ট টি ৷ এর আগে চাদেঁর ম্যান্ডেলা ছিল ৷ তবে আজকের টা অসাধারণ ছিল৷ অসংখ্য ধন্যবাদ দিদি, পরবর্তী পোস্টেও যেন এর চেয়ে ভালো কিছু আর্ট দেখতে পারি এমনটাই প্রত্যাশা৷

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

জি আপু আসেই অধীর আগ্রহে ঈদের অপেক্ষা করছি। যাইহোক আপু সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। রমজানে আমেজটা পাওয়া যায় এসব আর্টে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে, অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হ্যাঁ দিদি আমরা সবাই খুবই আনন্দের সহিত রমজান মাস পালন করছি এবং অধীর আগ্রহে বসে আছি ঈদের জন্য। আপনি মার্কার কলম ব্যবহার করে খুবই সুন্দর একটা মসজিদের ছবি অংকন করেছেন। মার্কার দিয়ে এভাবে যে কোন কিছু অঙ্কন করলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার এই আর্ট। সত্যি ভীষণ ভালো লাগলো আপনার এরকম একটা আর্ট পোস্ট দেখে। রমজানের আমেজটা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার আর্টের মাধ্যমে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর করে মার্কার দিয়ে মসজিদের চিত্রাংকন করেছেন আপু। এটা দেখতে এক কথায় জাস্ট অসাধারণ হয়েছে। এটা আমার কাছে কতটা ভালো লেগেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আপনার কাছে মার্কার দিয়ে আঁকা এই ছবিটি অনেক ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগলো আপু । অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মার্কার দিয়ে আঁকা মসজিদের ছবি অঙ্কনটি বেশ চমৎকার হয়েছে। মার্কার পেন দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা সম্ভব। আর সেটি আপনার এই কাজ দ্বারা প্রমাণিত। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর চমৎকারভাবে একটি মসজিদ তৈরি করার জন্য আপু। সত্যি আপু আপনার মসজিদ তৈরি টা দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি আপু আপনি ঠিক বলেছেন আমরা খুব আনন্দের সহিত রমজান মাসে রোজা গুলো পালন করছি এবং ঈদের অপেক্ষায় আছি। আপু যদি সম্ভব হতো তাহলে অবশ্যই আপনাকে দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসতাম। আপনার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া ও শুভকামনা রইল ভাল থাকবেন।

 3 years ago 

সম্ভব হলে আপনি আমাকে দাওয়াত দিতেন ,এটা শুনেই আমার অনেক ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মার্কার দিয়ে আঁকা মসজিদের চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। খুবি সুন্দর হয়েছে। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রমজান মাস উপলক্ষে আপনি দারুন একটি চিত্র অঙ্কন করেছেন দিদি। মসজিদের প্রতিচ্ছবি এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে মুগ্ধ হলাম। আসলে এরকম ভাবে কখনো আঁকা হয়নি। আজকে আপনার আর্ট দেখে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

দিদি মার্কার দিয়ে স্কেচ করে আঁকা মসজিদের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর হয়েছে ৷ খুবই সুন্দর এঁকেছেন ৷ আসলেই এমনিতেই অনেক সুন্দর লাগছে , ম্যান্ডেলা আর্ট করলে হয়তো অন্য রকম দেখা যেতো ৷ যাই হোক , ভালো লাগলো আপনার আর্ট দেখে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মার্কার দিয়ে স্কেচ করে মসজিদের ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি। রমজান মাসে আপনার কাছ থেকে এটা আমাদের জন্য দারুণ উপহার। ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছেন,যাতে আমরা সহজে বুঝতে পারি।অনেক সুন্দর হয়েছে মসজিদের ছবিটি। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62986.05
ETH 1786.57
USDT 1.00
SBD 0.38