একটি বিকালবেলার দৃশ্যাবলী পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজ আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে একটি পেইন্টিং শেয়ার করব। আমি আজকের পেইন্টিং-এ বিকেল বেলার সুন্দর সিনারিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার পেইন্টিং এর মধ্যে থাকছে বিশাল নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ,একটি গাছের কিছু অংশ এবং থাকছে অনেকগুলো বাতি। পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে। আমার পেইন্টিং গুলো পোষ্ট করার মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে অনেক উৎসাহ দেন। আশা করি, আজকের পেইন্টিংটাও আপনাদের কাছে পছন্দ হবে। তাহলে চলুন, আমি কি কি উপকরণ ব্যবহার করে এবং কিভাবে এই পেইন্টিংটা সম্পূর্ণ করলাম তা আপনাদের সাথে শেয়ার করি।



IMG_20231118_111432_797~2@1412797604-01.jpeg



উপকরণসমূহ :

• আর্ট পেপার
• এক্রেলিক রং
• রং তুলি
• একটি কটন বাড



IMG_20231118_102023_381.jpg



ধাপ:১

IMG_20231118_103629_490.jpg

প্রথমে আমি নীল এবং সাদা রং মিক্সড করে আকাশী রং বানিয়ে নিয়েছি। তারপর এই আকাশী রং পুরো আর্ট পেপারে রং তুলির সাহায্য নিয়ে আর্ট করে নিব।

ধাপ:২
IMG_20231118_104000_372~2.jpgIMG_20231118_104729_499.jpg

এখন একটি রং তুলির সাহায্যে সাদা রং নিয়ে মেঘ আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি ।।

ধাপ:৩
IMG_20231118_105018_960~2.jpgIMG_20231118_105351_871.jpg

এখন পেপারটিতে আড়াআড়িভাবে কয়েকটি তার আঁকিয়ে নিব।

ধাপ:৪

IMG_20231118_105452_035.jpg

IMG_20231118_105529_143~2.jpg

তারের সাথে কটন বাডের সাহায্য নিয়ে কয়েকটি মরিচবাতি আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি।

ধাপ:৫

IMG_20231118_110222_263~2.jpg

এখন ছবিটির উপরের অংশে গাছের কিছু ডালপালা আঁকিয়ে নিব।

ধাপ:৬

IMG_20231118_110722_414~2.jpg

এটা যেহেতু একটি ফুল গাছের অংশ তাই আমি লাল কালার দিয়ে কটন বাডের সাহায্যে কিছু জায়গায় জায়গায় ফুল আঁকিয়ে নিয়েছি।

ধাপ:৭

IMG_20231118_110930_292.jpg

ফুলের আশপাশে সবুজ পাতা আঁকিয়ে নেব।

ধাপ:৮

IMG_20231118_111256_806@411404633-01.jpeg

আমার সম্পূর্ণ আর্ট করা শেষ হলে এখন নিচে একটি সিগনেচার করে নেব।

IMG_20231118_111354_897~2@857976164-01.jpeg

আশা করি, আমার অন্যান্য পেইন্টিং এর মত আজকের পেইন্টিংটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

এই ধরনের পেইন্টিং গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। একটি বিকেল বেলার দৃশ্যের পেইন্টিং করেছেন আপনি। আপনার অংকন করা এই পেইন্টিংটা দেখে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেকগুলো বাতি অংকন করার কারণে দেখতে খুব সুন্দর লাগছে। গাছের ডালপালা অনেক সুন্দর করে অঙ্কন করা হয়েছে এক পাশে। লাল কালার দিয়ে ফুলের মত করে অঙ্কন করার কারণে, আরো বেশি আকর্ষণীয় লাগছে পুরোটা।

 3 years ago 

জি আপু, পেইন্টিং টা একটু বেশি আকর্ষণীয় করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা ।

 3 years ago 

পেইন্টিং করতে যে আপনার ভালো লাগে তা আপনার পেইন্টিং দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর করে পেইন্টিংটি করেছেন। বিশেষ করে আকাশের মেঘ এবং বাতিগুলোকে একেবারে সত্যিকারের মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড নীল কালার হওয়ার কারণে আর্টটি আরো বেশি ফুটে উঠেছে। খুব সুন্দর লেগেছে আমার কাছে আর্টটি।

 3 years ago 

আপনার মন্তব্যটি পেয়ে খুব ভালো লাগলো আপু। এ ধরনের পেইন্টিংগুলো করতে সত্যিই আমার খুবই ভালো লাগে।

 3 years ago 

আকাশে সাদা মেঘের ভেলা। আর ডালপালা গুলো দেখতে খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখলাম। অনেকদিন পেন্টিং করা হয় না। আপনার পেইন্টিং দেখে পেন্টিং করার ইচ্ছা জাগলো।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন অসাধারণ একটি বিকালবেলার দৃশ্যাবলী পেইন্টিং। আপনার তৈরি পেইন্টিং দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মরিচবাতি দেখতে। এগুলো যখন টিপটিপ করে জ্বলে দেখতে বেশ অসাধারণ লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাইয়া।।। ধন্যবাদ।।।।

 3 years ago 

আপু আপনি কিন্দু দারুন পেইন্টিং করেন। আর আপনার কাছে পেইন্টিং করতে ভালো লাগে বিধায় আপনি এত সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন। আজকের রাতের দৃশ্যের পেইন্টিং কিন্তু দারুন ছিল। ধাপে ধাপে বেশ সুন্দর করে আপনি পেইন্টিং টি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

পেইন্টিং করতে ভালো লাগে বিধায় আপনি এত সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন।

ঠিক বলেছেন আপু, ভালোলাগা না থাকলে সে জিনিসটা কখনোই সুন্দরভাবে করা সম্ভব হয় না।

 3 years ago 

বিকেল বেলার খুবই সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন তো আপনি। এই ধরনের রঙিন দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। সত্যি অসাধারণ আর্ট করতে পারেন আপনি। আপনার আর্ট গুলো বরাবরই আমার অনেক ভালো লাগে। আর্ট এর মধ্যে রং গুলো অনেক বেশি ফুটে উঠেছে।

 3 years ago 

আর্টের মধ্যে রং গুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বিকেলবেলা অপরূপ সুন্দরময় দৃশ্যের পেইন্টিং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যি আপনারও এই দখক্ষতা অসাধারণ। খুবই সুন্দর ভাবে চিত্রটির অঙ্কন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

পেইন্টিং বরাবরই ভীষণ ভালো লাগে। আপু আপনার কাজ গুলোর প্রশংসা করতে হয়। আপনার পোস্ট গুলো আমি সব সময়ই দেখার চেষ্টা করি। চমৎকার চমৎকার পোস্ট উপহার দিয়ে থাকেন। আকাশের রং এবং ছোট ছোট লাইট গুলো দেখতে অসাধারন লাগতেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার পোস্টগুলো আপনি প্রতিনিয়ত দেখার চেষ্টা করেন এবং আপনার কমেন্টগুলোও আমি দেখি। আশা করি, এভাবে পাশে থাকবেন ভাইয়া।

 3 years ago 

বিকেলবেলা সিনারিটি খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন । বিশেষ করে নীল আকাশের দৃশ্য এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যেটা দেখতে বাস্তবিক ভাবে রূপ পেয়েছে। এটাই চিত্র অংকনের মূল সার্থকতা যেটা আকাশের প্রকৃত সৌন্দর্য দেখলেই বুঝতে পারা যায় ।এই কাজে আপনি ভালই দক্ষ সত্যি প্রশংসা পাওয়ার দাবিদার।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া,, আমাকে এত উৎসাহ দিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

মনমুগ্ধকর একটি পেইন্টিং আজ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।
এ ধরনের চিত্রের সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে এবং অনেক ভালো লাগে।
আপনার চিত্রের কালার কম্বিনেশনটা ঠিক থাকার কারণে সৌন্দর্যটা বহু গুনে বেড়ে গিয়েছে।
ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করে সর্বদা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37