পেন্সিল আর্ট — সার্কেলের মধ্যে প্রাকৃতিক দৃশ্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে একটি পেন্সিল আর্ট। এই ধরনের পেন্সিল আর্টগুলো করতে আমার খুব ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে একটি করে পেন্সিল আর্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ আমি একটি সার্কেলের মধ্যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সিনারি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সার্কেলের মধ্যে এই ধরনের প্রাকৃতিক দৃশ্য করলে অনেক সুন্দর দেখায়। পেন্সিল আর্টের মেইন সুবিধা হল শুধুমাত্র একটি পেন্সিল্ ই উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এক্সট্রা অন্য কোন উপকরণের প্রয়োজন হয় না। তাহলে চলুন আমি আজকের এই পেন্সিল আর্টটি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপন করি।



IMG_20231227_183858_312@-2146810691-01.jpeg



উপকরণ সমূহ :

• আর্টপেপার
• পেন্সিল



ধাপ-১

প্রথমে একটি বৃত্ত আঁকিয়ে নিব। সার্কেলের মাঝ বরাবর একটু উপরে একটি রেখা আঁকিয়ে নিবো।

IMG_20231227_181424_756.jpg

ধাপ-২

এখন রেখাটির উপরে পাহাড়ের মত করে আঁকিয়ে নিব।

IMG_20231227_181604_290.jpgIMG_20231227_181925_410.jpg
ধাপ-৩

দূর আকাশে পাহাড়ের ওখানে একটি সূর্য আঁকিয়ে নেব এবং নিচে মাটির স্তর বা ভূমি আঁকিয়ে নিব।

IMG_20231227_182201_631.jpg

ধাপ-৪

এখন একটি বড় গাছ এবং গাছের কয়েকটি ডালপালা আঁকিয়ে নিব।

IMG_20231227_182510_289.jpgIMG_20231227_182739_228.jpg
ধাপ-৫

গাছের ডালের সাথে দুইটা ল্যাম্প বা বাতি ঝুলিয়ে দিব। এটার কারণে দৃশ্যটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে।

IMG_20231227_182927_827.jpgIMG_20231227_183103_218.jpg
ধাপ-৬

বড় গাছটির পাশে কয়েক গুচ্ছ ঘাস আঁকিয়ে নিলাম।

IMG_20231227_183154_803.jpg

ধাপ-৭

এখন একটি ঘর আঁকিয়ে নিব। ঘরের জানালা, দরজা, চাল সব সুন্দর মত আঁকিয়ে নেওয়ার চেষ্টা করেছি।

IMG_20231227_183313_723.jpgIMG_20231227_183542_957.jpg
সর্বশেষ ধাপ

সবশেষে অংকনের নিচে আমার একটি সিগনেচার করে নিলাম।

IMG_20231227_183849_693@-865283877-01.jpeg

IMG_20231227_183844_225@128449403-01.jpeg


এই ছিল আমার আজকের পেন্সিল আর্ট। আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবারো কোন নতুন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।



আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

পেন্সিলের আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনারা অনেক সুন্দর করে সার্কেলের খুব চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্য আঁট দেখতে দেখতে অসাধারণ লাগে। এই আর্টগুলো যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখে দেখতে অসাধারণ লাগে। যদিও এই আর্টগুলো করতে অনেক সময় লাগে। আমি নিজেও মাঝেমধ্যে পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের আর্ট করে থাকি। এত সুন্দর করে সার্কেলের মধ্যে প্রাকৃতিক দৃশ্য আর্ট আমাদের মাঝে ধাপে ধাপ উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

বৃত্তের মধ্যে খুবই চমৎকার একটা প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বৃত্তের মধ্যে অংকন করা চিত্রগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু বৃত্ত ছোট হয় তাই এর মধ্যে চিত্র অঙ্কন করা খুবই কঠিন কাজ।

 3 years ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে সার্কেলের মধ্যে চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। পেন্সিলের আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে আজকে আপনার এই আর্ট করতে অনেক সময় লেগেছে। সত্যি বলতে আপনার প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর সার্কেলের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেন্সিল আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। সার্কেলের মধ্যে খুব সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সার্কেলের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল আর্ট করেছেন, যেটা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আমি। আপনার আর্টগুলো আমি সব সময় দেখার চেষ্টা করি, কারণ আপনি প্রতিনিয়তই দারুন দারুন আর্ট করে থাকেন। সম্পূর্ণটা পেন্সিল দিয়ে আঁকার কারণে দেখতে খুবই ভালো লেগেছে। ঘরটাও আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। নিখুঁতভাবে সম্পূর্ণ করেছেন যেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনার এত সুন্দর আর্ট এবং নিখুঁত দক্ষতার প্রশংসা না করে পারলাম না আপু।

 3 years ago 

পেন্সিল দিয়ে ছবি আঁকতে সত্যি অনেক ভালো লাগে। আর প্রকৃতির দৃশ্য অঙ্কন করতে বেশ ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে পেন্সিল দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে সার্কেলের মধ্যে প্রাকৃতিক দৃশ্য অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি পেন্সিল আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু অসাধারণ একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধৈর্য সহকারে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ্ ! বেশ চমৎকার এঁকেছেন তো ৷ আসলে পেন্সিল আর্ট গুলো দেখতে একটু বেশিই ভালো লাগে ৷ আপনি পেন্সিল দিয়ে অনেক সুন্দর প্রকৃতির ছবি এঁকেছেন ৷ ভীষণ ভালো হয়েছে আপনার আর্ট ৷ অনেক ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করে দেওয়া জন্য ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার আর্টগুলো এর আগেও দেখেছি। বরাবরই চমৎকার আর্ট করে থাকেন। পেন্সিলের সাহায্যে চমৎকার আর্ট করেছেন আপু। প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্যটি চমৎকার হয়েছে আপু।আপনি বৃত্তের মাঝে সূর্য, গাছ,ল্যাম্প,পাহাড় এঁকে দৃশ্য টিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে এমন পেন্সিলের আর্টগুলো ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর এই পেন্সিল আর্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63190.73
ETH 1773.15
USDT 1.00
SBD 0.39