বাঁশ বাগানের পেন্সিল আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজ আমি আবারও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেন্সিল আর্ট।আমার আজকের পেন্সিল আর্ট বাঁশ বাগান কে কেন্দ্র করে। শুধুমাত্র পেন্সিলের সাহায্যে আমি আজকের আর্টটি সম্পূর্ণ করেছি। প্রতি সপ্তাহে একটি করে পেন্সিল আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। পেন্সিল আর্ট গুলো তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আজ আমি পেন্সিল আর্টের মাধ্যমে সার্কেলের মধ্যে বাঁশ বাগানের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে আজকের পেন্সিল আর্টটি সম্পন্ন করেছি সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।



IMG_20231130_164811_343~2@462506610-01.jpeg



উপকরণসমূহ :

• আর্ট পেপার
• 6B পেন্সিল
• কম্পাস
• স্কেল



IMG_20231130_161609_005~2.jpg



ধাপ-১ :

IMG_20231130_163024_341~2.jpg

প্রথমে পেন্সিল এবং কম্পাস এর সাহায্যে একটি বৃত্ত বা সার্কেল আঁকিয়ে নিয়েছি।

ধাপ-২ :

IMG_20231130_163306_024~2.jpg

তারপর স্কেল দিয়ে সোজা কয়েকটি দাগ দিয়ে দেবো যে কয়টি বাঁশ আঁকবো সেই কয়টি । পেন্সিলের দাগগুলো একটু হালকা করে দেওয়ার চেষ্টা করব। পেন্সিলের দাগগুলো দেওয়ার মূল কারণ হলো এতে বাঁশগুলো সোজাভাবে অংকন করতে সুবিধা হবে।

ধাপ-৩ :

IMG_20231130_163456_977.jpg

একটি বাঁশ আঁকা কমপ্লিট।

ধাপ-৪ :

IMG_20231130_163549_595~2.jpg

বাঁশগুলো আঁকার জন্য পেন্সিল টা ছবিতে যেভাবে দেখতে পারছেন ঠিক সেভাবে ধরতে হবে। ছবির ন্যায় ধরে সোজা ভাবে দাগ দিতে হবে।

ধাপ-৫ :

IMG_20231130_163702_473~2.jpg

IMG_20231130_163821_336~2.jpg

IMG_20231130_164039_763.jpg

এভাবে আস্তে আস্তে আমি সবগুলো বাঁশ আঁকিয়ে নিব।

ধাপ-৬ :

1701341206661.jpg

সবগুলো বাঁশ আঁকানোর পর এখন আমি বাঁশের কয়েকটি কঞ্চি আঁকিয়ে নিব।

ধাপ-৭ :

IMG_20231130_164358_957~2.jpg

IMG_20231130_164557_344~2.jpg

প্রত্যেকটি কঞ্চিতে কয়েকটি করে পাতা আঁকিয়ে নিব।

ধাপ-৮ :

IMG_20231130_164823_845@1466319398-01.jpeg

সবশেষে আর্টটিতে আমার একটি সিগনেচার করে নেব।

IMG_20231130_164929_907~2@1721393128-01.jpeg

এটাই ছিল আমার আজকের পেন্সিল আর্ট। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন।সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ
সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

চমৎকার আর্ট করেন আপনি। আপনার আর্ট গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। পেন্সিল গুলো আমার বেশ পছন্দের। অসাধারণ একটি আর্ট করেছেন আপনি।আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ বাঁশ বাগানের এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার আর্ট গুলো আপনার কাছে বরাবরই অনেক ভালো লাগে জেনে খুব খুশি হলাম আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে বাঁশের আর্ট করেছেন আপু। আর্ট একদম নিখুঁতভাবে হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

পেন্সিল আর্ট আমার খুব ভালো লাগে।আপনি আজ পেন্সিল আর্ট করলেন যা দেখতে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে বাঁশ বাগানের আর্টটি শেয়ার করলেন। বাঁশ বাগানের আর্টটি আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে বাঁশবাগানের পেন্সিল আর্ট অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম আপু।

 3 years ago 

আপু আপনি আজকে শেয়ার করেছেন বাঁশ বাগানের সুন্দর একটি আর্ট। আসলে আপনার আর্ট দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দর হয়েছে আপু আপনার এই আর্টটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার শেয়ার করা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পেন্সিল আর্ট দেখতে বেশ সুন্দর লাগে। আপনার আজকের আঁকা পেন্সিল আর্টটিও বেশ সুন্দর লাগছে। দেখতে বেশ সহজ হলেও আঁকতে তত সহজ নয় , কেননা সম্পূর্ণ পেন্সিল ধরার উপর নির্ভর করে এই আর্টটি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

দেখতে বেশ সহজ হলেও আঁকতে তত সহজ নয় , কেননা সম্পূর্ণ পেন্সিল ধরার উপর নির্ভর করে এই আর্টটি।

একদম ঠিক বলেছেন আপু,, আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাঁশ বাগানের পেন্সিল আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ছবি আঁকার হাত সবসময় অনেক সুন্দর আপু। এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বাঁশ বাগানের আর্টটি সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে। শুধুমাত্র পেন্সিলের সাহায্যে আপনি অনেক সুন্দর ভাবে আর্টটিকে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আর্টটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার সার্থকতা।

 3 years ago 

আপনার শেয়ার করা আর্টগুলো আমার বরাবরই ভালো লাগে ঐশী আপু। আপনি বেশ দক্ষতার সাথেই আর্ট করে থাকেন। আজকের আর্টটি দেখতে বেশ সহজ মনে হলেও যারা হাতে-কলমে করে তারা বুঝবে এই আর্টটি এভাবে ফুটিয়ে তুলতেও বেশ দক্ষতার প্রয়োজন আছে। আপনার জন্য শুভকামনা আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার পেন্সিল আর্ট দেখে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও কি সুন্দর চিত্র অংকনের দক্ষতা। আমার কাছে পেন্সিল আর্ট এগুলো খুবই ভালো লাগে । এত নিখুঁতভাবে বাঁশ বাগানের দৃশ্য অংকন করে দেখালেন সত্যিই মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে বাস্তবিক কোন দৃশ্য দেখতে পাচ্ছি সত্যিই অসাধারণ হয়েছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যারা গ্রামের বাড়িতে থাকে তারা বেশিরভাগ সময় বাঁশবাগান দেখে থাকে৷ তবে অনেকে এই বাঁশবাগান দেখেনি। আমি অনেকদিন পরে এরকম একটি বাঁশ বাগান দেখেছি৷ আর আজকে আপনার কাছ থেকেই এটি আর্টর মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লেগেছে৷ খুবই সুন্দর ভাবে আপনি বৃত্তের ভিতরে এটি অংকন করে ফেলেছেন৷

 3 years ago 

ঠিক বলেছেন, গ্রামেই বাঁশ বাগানের চিত্র বেশি দেখা যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 61537.48
ETH 1696.34
USDT 1.00
SBD 0.38