রাতের আকাশের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।



প্রতিদিনের মতো আজ ও নতুন একটি পোস্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টে থাকছে একটি সুন্দর পেইন্টিং। আপনারা কম বেশি সবাই জানেন আমি পেইন্টিং করতে অনেক পছন্দ করি। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতি সপ্তাহেই চেষ্টা করি একটি করে পেইন্টিং করার। আজ আমি রাতের আকাশের মনোরম দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার আজকের পেইন্টিংটা খুবই সিম্পল। বিশাল আকাশ তার এক পাশে পাহাড়ের উপরে একটি গাছ এবং একটি চাঁদ নিয়েই আমার আজকের পেইন্টিং। আশা করি আমার আজকের পেইন্টিং টি আপনাদের কাছে ভালো লাগবে । তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে পেইন্টিংটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20231118_113622_468~2-01.jpeg



উপকরণসমূহ :

• এক্রেলিক রং
• রং তুলি
• আর্ট পেপার



ধাপ-১

প্রথমে আর্ট পেপারের উপর নীল এবং সাদা মিক্সড করে পুরোটা পেপার রং করে নিয়েছি। উপরের সাইড এবং নিচের সাইড বেশি করে নীল করেছি এবং মাঝের অংশ হালকা সাদা রেখেছি।

IMG_20231118_112135_162~2.jpg

ধাপ-২

এখন কালো রং এবং তুলির সাহায্যে পাহাড়ের এক কোণা আঁকিয়ে নিব।

IMG_20231118_112440_373.jpg

IMG_20231118_112546_223.jpg

ধাপ-৩

পাহাড়ের উপর একটি গাছ আঁকিয়ে নিব।

IMG_20231118_112646_462~2.jpg

IMG_20231118_112848_594~2.jpg

ধাপ-৪

এখন সাদা রং দিয়ে দূর আকাশে একটি সুন্দর চাঁদ আঁকিয়ে নিব।

IMG_20231118_113031_988~2.jpg

ধাপ-৫

এখন সাদা রং দিয়ে পাহাড়ে আরো কিছু কাজ করে নিব যাতে দেখতে বেশি আকর্ষণীয় মনে হয়।

IMG_20231118_113234_632~2.jpg

IMG_20231118_113448_326~2.jpg

ধাপ-৬

সবশেষে পেইন্টিংটার উপরে আমার নিজের একটি সিগনেচার করে নিয়েছি। এটাই আমার আজকের পেইন্টিং এর ফাইনাল লুক।

1700286031532-01-01.jpeg

আমার আজকের পেইন্টিং টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ

1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

দেখে বোঝার কায়দা নাই এটি একটি পেইন্টিং। আমি তো প্রথমে দেখে মনে করেছিলাম পাহাড়ের উপর একটা গাছ দাঁড়িয়ে আছে তার পিকচার। তবে ভালো করে দেখতে গা শিউরে উঠলো এত সুন্দর পেইন্টিং সম্ভব। আসলে আপনার দ্বারা সবই সম্ভব। আপনার পেইন্টিং এর প্রশংসা না করলে হয়তো বড় একটা বেয়াদবি হয়ে যাবে। এধরনের পেইন্টিং করে রুমে সাজিয়ে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকারভাবে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

এই থিমটা ভীষণ পরিচিত পরিচিত। ঠিক যেন মনে হয়, আমার কল্পনা থেকে দেখেই আপনি এঁকেছেন... হয়তো খুব মন খারাপের সময়ে কল্পনায় এমন একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকতে ইচ্ছে হয়... খুবই দারুণ এঁকেছেন ঐশী আপু। ওয়াও।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এতো সুন্দর অনূভুতি নিয়ে কমেন্টটি করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বেশ সুন্দর এঁকেছেন রাতের আকাশের পেইন্টিংটি।বেশ শান্ত একটা পরিবেশ। বসে থাকার জন্য সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং আঁকার ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

আপু আপনার রাতের আকাশের পেইন্টিংটি খুবই চমৎকার হয়েছে ।মুগ্ধ নয়নে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলাম ।সত্যি ভীষণ ভালো লেগেছে, দারুন আর্ট করেন আপনি ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার আর্ট সম্পর্কে আপনাদের থেকে এতো সুন্দর কিছু মন্তব্য দেখলে সত্যিই খুব ভালো লাগে আপু। ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার আর্ট গুলো সব সময় ভালো লাগে। রাতের আকাশের পেইন্টিং চমৎকার হয়েছে আপু। সত্যি রাতের আকাশে পেইন্টিং দেখে আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে রাতের আকাশে সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ্ বেশ চমৎকার একটি পেইন্টিং দেখলাম যা কিনা দেখে আমি কোথায় যেন হারিয়ে গেছি। আপনি বেশ সুন্দর পেইন্টিং করেন দেখেই বোঝা যাচ্ছে। এই অভিজ্ঞতাকে ধরে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

অবশ্যই আপু, এই পেইন্টিং করার অভিজ্ঞতাকে ধরে রাখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্ দারুণ একটা পেইন্টিং তৈরি করছেন।আপনার রাতের আকাশের পেইন্টিং টি দেখে খুবই ভালো লাগলো। আপনার বরাবরই পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার পেইন্টিং গুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ

 3 years ago 

রাতের আকাশের সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু। তবে চাঁদের সাথে কিছু তারা দিলে হয়তবা দেখতে আরো বেশি ভালো লাগতো। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি রাতের আকাশের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। একেবারে মনমুগ্ধকর ছিল। কালার কম্বিনেশন বেশ চমৎকার হয়েছে। আপনার রং মেশানো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে একটার সাথে অন্য একটা রঙ মেশাতে পারেন। মায়া মাখানো সুন্দর একটি চাঁদনী রাত। ভাইয়ার সাথে এই জায়গায় গিয়ে ঘুরে আসবেন 😁।। ভালোবাসা রইলো আপু।

 3 years ago 

তাকে নিয়ে ঘুরার জন্য এমন জায়গা কই পাবো আপু🤔🤔যাইহোক,, আপনার জন্যও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ❤️❤️।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38