আর্ট : বিভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ10 months ago

ABB আর্ট 2025 narocky71

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

CamScanner 08-27-2025 21.42.jpg

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বিভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা সকলের আজকে বিভিন্ন রকম একটি ম্যান্ডেলা আর্ট ভালো লাগবে।

ম্যান্ডেলা আর্ট করতে আমি সবসময় অনেক বেশি ভালোবাসি। এজন্য আমি সময় পেলে চেষ্টা করি সুন্দর করে ম্যান্ডেলা আর্ট গুলো করার জন্য। ম্যান্ডেলা আর্ট করার জন্য অনেক ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়। ধৈর্য ধরে দক্ষতাকে কাজে লাগিয়ে যদি ম্যান্ডেলা আর্ট অঙ্কন করা হয়, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। গাছ লাগানো কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। এখানে আমি একটি মেয়ে গাছ কিনে নিয়ে যাওয়ার দৃশ্যকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্টটি করার জন্য চেষ্টা করেছি। আর আমার কাছে তো এই দৃশ্যটা সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। তাই আমি চেষ্টা করেছি নিখুঁতভাবে আর সুন্দর করে আজকের এই ম্যান্ডেলা আর্টটি সম্পন্ন করার জন্য। আমাদের সবার উচিত প্রতিনিয়ত গাছ লাগানো। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যান্ডেলা আর্টটি করার ধাপগুলো।

উপকরণ

রং কলম
আঁকার খাতা
কলম
মার্কার
স্কেল

1000013937.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটি মেয়ে এবং গাছ এঁকে নিলাম পেন্সিল দিয়ে। এরপর কয়েকটা অর্ধবৃত্ত এঁকে নিলাম।

IMG_20250830_171241.jpg

ধাপ 2️⃣

এরপর অর্ধবৃত্ত গুলোর ভেতরে ডিজাইন করতে শুরু করে দিলাম।

IMG_20250830_171313.jpg

ধাপ 3️⃣

এরপর শেষের অর্ধবৃত্তটার ভিতরে ডিজাইন করতে শুরু করলাম।

IMG_20250830_171335.jpg

ধাপ 4️⃣

এভাবে সুন্দর করে পুরোটার মধ্যে কিছু ডিজাইন এঁকে নিলাম নিখুঁতভাবে।

IMG_20250830_171435.jpg

ধাপ 5️⃣

এরপর বাঁকা বাঁকা করে বেশ কিছু ডিজাইন এঁকে নিলাম। এরপর কলম দিয়ে গাছটা আর মেয়েটাকে আঁকতে লাগলাম।

IMG_20250830_171448.jpg

ধাপ 6️⃣

এভাবে সুন্দর করে কলমের সাহায্যে এঁকে নিয়ে রং কলম দিয়ে কালার করে নিলাম।

IMG_20250830_171506.jpg

ফাইনাল আউটপুট

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Posted using SteemPro

Sort:  
 10 months ago 

আহা আপনার আর্ট দেখে একদম নয়ন জুড়িয়ে গেল। প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। ফাইনাল আউটপুট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম দুর্দান্ত একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আমার আর্ট দেখে আপনার নয়ন জুড়িয়ে গিয়েছে এটা ভেবেই ভালো লাগছে।

 10 months ago 

বাহ আপনি তো অনেক সুন্দর করে চমৎকার ভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট এর মধ্যে মেয়ে এবং গাছ সব মিলে আর্ট দেখে অসাধারণ লাগলো। ধন্যবাদ এত চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

চেষ্টা করছি অসাধারণ ভাবে আজকের আর্টটি করার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 10 months ago 

আজকের এই ম্যান্ডেলা আর্ট তুমি অনেক সুন্দর ভাবে করেছ। যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। অনেক নিখুঁতভাবে তুমি এই ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ করেছ। অনেক ধন্যবাদ তোমাকে এটা ভাগ করে নেওয়ার জন্য।

 10 months ago 

নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট গুলো করলে দেখতে খুবই ভালো লাগে।

 10 months ago 

অনেক সুন্দর এঁকেছেন ম্যান্ডালাটি। আসলে ম্যান্ডালাগুলো ছোট ছোট ডিজাইন এর জন্য দেখতে বেশি সুন্দর লাগে। আপনার আকাঁ ম্যান্ডালাটি ভিন্ন ধরনের হওয়ার দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার এই ম্যান্ডেলা আর্ট ভিন্ন রকমের হওয়ায় দেখতে বেশি ভালো লাগছে শুনেই তো খুশি হলাম।

 10 months ago 

ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই ভালো লাগে। আর আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। এর আগেও আপনি দারুন দারুন আর্ট শেয়ার করেছিলেন। অনেক সুন্দর হয়েছে আজকের আর্ট।

 10 months ago 

আমি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি, সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো করার জন্য। পাশে থাকার জন্য ধন্যবাদ।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

TEAM - 01


Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.
Curated by: chant

 10 months ago 

1000342475.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42