আর্ট পোস্টঃ প্রথমবার পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কন করলাম

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230829_211307.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে মনে হয় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে জীবনে প্রথম পোস্টার রং দিয়ে কোন একটা চিত্র অংকন করে শেয়ার করব। গতকালকে আমি মাস্টার্স পরীক্ষা দেবার জন্য ঢাকাতে গিয়েছিলাম আর তখনই মনে হল যদি একটা রং কিনে নিয়ে যায় তাহলে কেমন হবে। আমাদের কমিউনিটিতে অনেক সদস্য রয়েছেন যারা খুবই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন। তাদের মধ্য থেকে আমি @bdwomen আপু এর কাছ থেকে পরামর্শ নিলাম কোন ধরনের রং কিনব। যেহেতু আমি নতুন তাই আপুর পরামর্শতে এই পোস্টার রং কিনলাম। আসলে আমি মূলত এই রংটা কিনেছি আমার অর্ধাঙ্গিনী @fatema001 এর জন্য। যদিও আমরা দুজনেই খুব একটা ভালো চিত্র অংকন করতে পারি না তারপরও চেষ্টা করে যাচ্ছি আস্তে আস্তে চিত্র অঙ্কনের দিকে নিজেদেরকে পারদর্শী ভাবে গড়ে তোলার। যেহেতু এটাই আমার প্রথম অংকন করা পোস্টার রং এর কোন একটা চিত্র তাই যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর চিত্র অঙ্কন সম্পর্কে যদি কোন পরামর্শ থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

পোস্টার রং দিয়ে চিত্র অংকনের উপকরণ

IMG_20230829_204414.jpg

ক্রমিক নম্বরউপকরণের নাম
পোস্টার রং
অংকন করার খাতা
কলম
তুলি

🖌ধাপ - ০১🖌


IMG20230829204343.jpg

যেহেতু আমি এই চিত্রটিতে বিকেলের দৃশ্য অংকন করার চেষ্টা করেছি তাই প্রথমেই আমি লাল রঙের একটা আকাশের চিত্র অঙ্কন করতে শুরু করেছি।

🖌ধাপ - ০২🖌


IMG20230829204709.jpg

বিকেলের আকাশটা যদি লাল রঙের হয় তাহলে সেটা দেখতে খুবই সুন্দর দেখায়। এজন্য আমি আকাশ এর চিত্র অংকন করার ক্ষেত্রে গারো লাল রং ব্যবহার করেছি।

🖌ধাপ - ০৩🖌


IMG20230829204930.jpg

যেহেতু এখন পর্যন্ত সন্ধ্যার অন্ধকার নেমে যায় নি তাই আকাশে সূর্যের উপস্থিতি ঠিক রাখার জন্য কিছুটা হলুদ রঙের আকাশ এর চিত্র ও করে দিয়েছি।

🖌ধাপ - ০৪🖌


IMG20230829205057.jpg

আমি প্রথমবার এটা করার কারণে কোথাও কোথাও রং কম বেশি হয়ে যাচ্ছিল।

🖌ধাপ - ০৫🖌


IMG20230829205155.jpg

🖌ধাপ - ০৬🖌


IMG20230829205326.jpg

এরপরে আমি কলম দিয়ে পাহাড়ের দৃশ্য অংকন করে নিয়েছি।

🖌ধাপ - ০৭🖌


IMG20230829205547.jpg

যেহেতু আমি আগে থেকেই কোথায় পাহাড় অংকন করবো সেটা নির্ধারণ করে নিয়েছিলাম তাই বাকি চিত্রটিতে আকাশের দৃশ্য খুবই সুন্দর ভাবে অঙ্কন করে দিলাম।

🖌ধাপ - ০৮🖌


IMG20230829210216.jpg

এরপরে আমি কালো রঙের পোস্টার রং ব্যবহার করে আকাশে দৃশ্যটা ভালোভাবে অঙ্কন করে দিলাম।

🖌ধাপ - ০৯🖌


IMG20230829210458.jpg

এরপরে আমি একটা সূর্যের দৃশ্য অঙ্কন করলাম।

🖌ধাপ - ১০🖌


IMG20230829210920.jpg

সূর্যের দৃশ্য অঙ্কন করার কাজ শেষ হয়ে যাবার পরে আমি আকাশে কিছু উড়ন্ত পাখির চিত্র অঙ্কন করে দিয়েছি।

IMG_20230829_211307.jpg

প্রথমবার অঙ্কন করা আমার এই পোস্টার রঙের চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

প্রথমবার পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কনটি খুব সুন্দর হয়েছে। আপনি প্রথমবারেই এত সুন্দর অঙ্কন করেছেন এটি আসলেই অবিশ্বাস্য। এত সুন্দর অংকন টি কেউ প্রথমবার করতে পারে এটি আপনাকে না দেখলে বুঝতাম না। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি শুধুমাত্র চেষ্টা করেছি ভাইয়া কখন যে সুন্দর হয়ে গিয়েছে ভাবতেই পারিনি।

 3 years ago 

পোস্টার রং দিয়ে আপনার প্রথম অংকিত চিত্র টা অনেক সুন্দর হয়েছে। এভাবে নিয়মিত শেয়ার করবেন ভাই খুব ভাল লাগছে অনেক ধন্যবাদ গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এখন থেকে প্রত্যেক সপ্তাহেই আপনাদের মাঝে একটি করে চিত্র অঙ্কন করে শেয়ার করব

 3 years ago 

জল রং দিয়ে বেশ চমৎকার প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন আপনি। প্রথমবার পোস্টার রং দিয়ে চিত্র অঙ্কনটি খুব সুন্দর হয়েছে। আসলে আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। নিশ্চয় আপনি পেইন্টিং করতে করতে অনেক দক্ষ আর্টিস্ট হতে পারবেন । এত চমৎকার পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

মাত্র তো শুরু করলাম ভাইয়া অবশ্যই চেষ্টা করব দক্ষ আর্টিস্ট হবার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি প্রথমবার এঁকেছেন কিন্তু দেখে মনেই হয়না প্রথমবার করা। আপনার এই পেইন্টিং খুব সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। আপনার পেইন্টিং এর মধ্যে সবই ঠিক ছিল কিন্তু ফিনিশিং আরেকটু সুন্দর হলে আরও বেশি সুন্দর হতো। তবে এরপর পেইন্টিং করলে আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিও ভাবতে পারিনি প্রথমবারে এতটা সুন্দরভাবে অঙ্কন করতে পারব

 3 years ago 

ভাই যেহেতু আপনি আজকে প্রথম এঁকেছেন তারপরও বলবো খুবই দারুণ এঁকেছেন। আসলে সবাই চেষ্টা করলে যে অনেক কিছু পারে তার বাস্তব উদাহরণ হয়ে গেলেন আজকে। চিত্রের ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আশা করি পরবর্তী বার আরও সুন্দরভাবে চিত্র অঙ্কন করতে সক্ষম হব।

 3 years ago 

পোস্টার রং দিয়ে আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। পোস্টার রং দিয়ে আপনি এই প্রথম চিত্র অঙ্কন করছেন তা দেখে বোঝা যাচ্ছে না। চিত্রটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্য কথা বলতে পোস্টার রং দিয়ে চিত্র অংকন করলে যেন সেটা দেখতে খুবই ভালো লাগছে।

 3 years ago 

প্রথমবার অঙ্কন করার পরেও খুবই সুন্দর হয়েছে আপনার এই আর্ট। ছোটবেলায় পোস্টার রং দিয়ে অনেক ধরনের অঙ্কন করেছি৷ তবে আপনার মত এত সুন্দর অঙ্কন করতে পারিনি৷ আপনার জন্য শুভকামনা রইল এরকম আরো সুন্দর সুন্দর কিছু আর্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য৷

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া প্রথমবারে যে এতটা সুন্দরভাবে অঙ্কন করতে পারবে সেটা আমি কোনভাবেই ভেবেছিলাম না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39