অপরূপ সুন্দর একটি অংকন 🖌️🎨| আমার বাংলা ব্লগ কমিউনিটি | আমার অংকন 🖌️🎨।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামুয়ালাইকুম /আদাব,

সকলে কেমন আছেন, আশা করি সকলে সুস্থ ও স্বাভাবিক ভাবেই জীবন-যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমি @moshiur69 সকাল থেকে অনেক ভাবছিলাম যে আজকে আমি কোন বিষয়ে কোন ধরনের পোস্ট করবো। কিন্তু কোন কিছুই মাথায় আসছিল না। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আমি তো অংকন করতে পারি। কিন্তু এই গরমে সেটি করা কি সম্ভব হয়ে উঠবে। এরপরে আর বেশি কিছু না ভেবে বসে পড়লাম অংকন করতে। কিন্তু এবার আরেক ঝামেলা কোন বিষয়ে অংকন করবো। অনেক ভাবনা চিন্তার পর আজকে পোস্ট করবো না ভেবে নিলাম। হঠাৎ পাশ দিয়ে একটা ছোট ভাই যাচ্ছিলো। তো তাকে ডেকে বললাম আজকে আমি একটা ছবি আকবো তো কোন বিষয়ে ছবি আকবো একটু বলো। তো সেই ছোট ভাই আমাকে একটা মেয়ে মানুষের ছবি আঁকতে বললো। তো আমিও ওর কথা মতো বসে পড়লাম অংকন করতে।

তো ছবি অংকন করতে গিয়ে আমি পুরোপুরি গরমে ঘেমে একাকার।ও হ্যা আজকে কারেন্ট ছিল না যখন আমি অংকন করতে বসি। অংকন যখন শেষের দিকে তখন কারেন্ট বাবাজির আগমন ঘটলো। তো পুরো ২ ঘন্টা যাবত আমি এটির পিছনে লেগে ছিলাম। শেষমেষ আমি আমার অংকন শেষ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।

আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার অংকন শেয়ার করতে চলেছি। আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে।

[তো চলুন শুরু করা যাক আজকের টপিক পোস্ট ]

[আমার অংকন 🖌️🎨]

IMG_20230613_172604.jpg

[ধাপ:-০১]

IMG_20230613_124613.jpg

প্রথম ধাপটিতে আমি প্রথমেই রুল দিয়ে চেহারর কিছু অংশ সুন্দরভাবে অংকন করে নেয়। যেন পরবর্তীতে ছবিটি কোন ধরনের ত্রুটি না হয়।

[ধাপ:-০২]

IMG20230613130154.jpg

দ্বিতীয় ধাপটিতে চেহারার সাথে সাথে চুলের ছবি অংকন করে নেয়।

[ধাপ:-০৩]

IMG20230613130952.jpg

তৃতীয় ধাপটিতে চুলের সাথে কিছু ফুলের ছবি অংকন করি।

[ধাপ:-০৪]

IMG_20230613_134959.jpg

চতুর্থ ধাপটিতে এবার কলম দিয়ে চেহারর অংশটুকু সুন্দরভাবে অংকন করি।

[ধাপ:-০৫]

IMG20230613135052.jpg

পঞ্চম ধাপটিতে চেহারার সাথে সাথে কিছু পরিমাণ চুলের ছবি কলম দিয়ে অংকন করি।

[ধাপ:-০৬]

IMG_20230613_140319.jpg

ষষ্ঠ ধাপটিতে চেহারা ও চুলের ছবি অংকন সমর্পণ করা।

[শেষ ধাপ]

IMG_20230613_142158.jpg

এবং সপ্তম ধাপটিতে আমি আমার অংকন পুরোপুরি সমর্পণ করে আপনাদের মাঝে উপস্থাপন করি।

ছবিটি অংকন করতে আমার যা-যা লেগেছে:-
১/এ৪ সাইজের একটি কাগজ।
২/একটি রুল।
৩/একটি কলম।
৪/একটি রাবার।

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাবেন।

ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে।

[আল্লাহ হাফেজ]

Sort:  
 3 years ago 

এ গরমে বেশ সুন্দর একটি মেয়ের ছবি অংকন করেছেন। দেখতে জাস্ট অসাধারন হয়েছে।ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন । অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ছোট ভাই আমি বরাবরি জানি তুমি খুবই দারুণ দারুণ আর্ট করতে পারো। আজকে খুবই সুন্দর একটি আর্ট তুমি আমাদের মাঝে শেয়ার করেছো। আমি চাইবো প্রতি সপ্তাহে তুমি একটি করে আর্ট আমাদের মাঝে শেয়ার করবে।

 3 years ago 

জী ভাইয়া, অবশ্যই চেষ্টা করবো।

 3 years ago 

বাহ দারুন আর্ট করেছেন। আপনার এই দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেন্সিল আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর করে মেয়ের পেন্সিল আর্ট করেছেন যা দেখে চোখ ফেরাতে পারছি। মেয়েটিকে দেখতে অনেক কিউট লাগছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপ গুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38