আর্ট-মাটির প্লেটে পেইন্টিং||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। বেশ কিছুদিন আগে এই পেইন্টিং করেছিলাম। কিন্তু সময়ের অভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার সুযোগ হয়নি। আজকে ভাবলাম এই দারুন পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করি। সত্যি কথা বলতে মাটির প্লেটের উপর প্রথমবার পেইন্টিং করতে ভালোই লেগেছে।


মাটির প্লেটে পেইন্টিং:

IMG_20240820_213729.jpg
Device-OPPO-A15
IMG_20240723_124921.jpg
Device-OPPO-A15


মাটির তৈরি করা জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে। আর সেই জিনিসপত্র যদি নিজের মন মত সাজানো যায় তাহলে খুবই ভালো লাগে। মাটির একটি প্লেট অনেকদিন থেকেই বাসায় ছিল। তাই ভাবলাম উল্টো পাশে সুন্দর একটি পেইন্টিং করে ফেলি। আসলে নিজের তৈরি করা কোন কিছু ঘরে সাজিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। তাই আমি এই সুন্দর পেইন্টিং করেছিলাম। মাটির প্লেটের উপর রং ব্যবহার করে ফুল, প্রকৃতি, সবকিছু পেইন্টিং করতে আমার খুবই ভালো লেগেছে। আর অল্প সময়ে আমি এই সুন্দর পেইন্টিং করতে সক্ষম হয়েছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. মাটির প্লেট।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20240722175346.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240722175525.jpg
Device-OPPO-A15
IMG20240722175640.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে গারো নীল রং দিয়েছি। এরপর হালকা নীল রং দিয়েছি।


ধাপ-২

IMG20240722175735.jpg
Device-OPPO-A15
IMG20240722175852.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে বিভিন্ন অংশে রংয়ের ব্যবহার করেছি। আর সুন্দর করেছি। এরপর হলুদ রং দিয়েছি।


ধাপ-৩

IMG20240722175950.jpg
Device-OPPO-A15
IMG20240722180414.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে হলুদ রং এবং কমলা রঙের মিশ্রণে সুন্দর একটি রং তৈরি করার চেষ্টা করেছি। এভাবে সম্পূর্ণ অংশে বিভিন্ন রং দিয়ে নিয়েছি।


ধাপ-৪

IMG20240722180456.jpg
Device-OPPO-A15
IMG20240722180548.jpg
Device-OPPO-A15


এবার আকাশ পেইন্টিং করেছি এবং সুন্দর করে আকাশের মেঘগুলো পেইন্টিং করেছি।


ধাপ-৫

IMG20240722181549.jpg
Device-OPPO-A15
IMG20240722181953.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর একটি সূর্য অঙ্কন করেছি। এরপর কালো রং দিয়ে বিভিন্ন অংশ পেইন্টিং করেছি।


ধাপ-৬

IMG20240722182304.jpg
Device-OPPO-A15
IMG20240722182504.jpg
Device-OPPO-A15


এবার কিছু ফুলগাছ পেইন্টিং করার জন্য সবুজ রং দিয়ে ডালপালা পেইন্টিং করেছি।


ধাপ-৭

IMG20240722182637.jpg
Device-OPPO-A15
IMG20240722182843.jpg
Device-OPPO-A15


এবার এই পেইন্টিং এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ছোট ছোট ফুল পেইন্টিং করেছি।


ধাপ-৮

IMG20240722183038.jpg
Device-OPPO-A15
IMG_20240723_120749.jpg
Device-OPPO-A15


ছোট ছোট ফুল পেইন্টিং করে আমার এই পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেছি।


উপস্থাপনা:

IMG_20240723_123605.jpg
Device-OPPO-A15


এর আগে কখনো মাটির তৈরি করা কোন কিছুর উপর সেভাবে পেইন্টিং করা হয়নি। এবার প্রথমবার ট্রাই করেছি। আসলে মাটির তৈরি করার কোন কিছুর উপর পেইন্টিং করলে দেখতে খুবই ভালো লাগে। ছবিতে হয়ত সেভাবে সুন্দর লাগছে না। তবে আমার এই পেইন্টিং বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল। তবুও আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর করে করার। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর হয়েছে। দেখে মনেহচ্ছে, আরে এইতো কিছুক্ষণ আগেই আমি এমন দৃশ্য দেখে এলাম!

 2 years ago 

আমার এই পেইন্টিং আপনার ভালো লেগেছে আর এত সুন্দর ভাবে মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

স্বাগতম, আপু।

 2 years ago (edited)

মাটির প্লেটে অসাধারণ একটি আর্ট করেছেন। আপনার প্রত্যেকটি আর্ট আমার অনেক অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট করে আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 2 years ago 

মাটির প্লেটে পেইন্টিং করতে আমার অনেক ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্য আমাকে উৎসাহ দিয়েছে।

 2 years ago 

মাটির প্লেটে খুবই চমৎকার একটি চিত্র একেছেন আপু৷ অনেক সুন্দর লাগছে দেখতে প্রতিটি ধাপ সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

মাটির প্লেট এর মধ্যে খুব সুন্দর করে একটা পেইন্টিং করেছেন আপনি। আপনার করা পেইন্টিং টা দেখে তো আমি প্রথমে মনে করেছিলাম সুন্দর একটা দৃশ্যের ফটোগ্রাফি হবে। কিন্তু পরে বুঝতে পেরেছি এটা আপনি পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে ফুলও আপনি অংকন করেছেন। ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। পুরো পেইন্টিংটা এত সুন্দর করে আপনি ফুটিয়ে তুলেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার এত সুন্দর একটা পেইন্টিং এর প্রশংসা করতেই হচ্ছে।

 2 years ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটি পেইন্টিং করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপু আপনি মাটির প্লেটে খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার আইডিয়া খুবই ইউনিক ছিল। এত আইডিয়া পান কোথা থেকে, মাঝে মাঝে আমাকেও একটু আইডিয়া ধার দিয়েন🤭। এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আরে আপু আইডিয়া ধার দিবো কি করে। আপনার কাছে ধার নিবো। আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু একটু কষ্ট করে বলবেন কি আর কোন জায়গা বাকি আছে কি আর্ট করার জন্য ?আপনাদের দেখি যেখানে যান সেখানে আর্ট করেন । মাটির পেলে খুব সুন্দর একটা দৃশ্য অংকন করেছেন আপু । এক কথায় অসাধারণ । ধন্যবাদ এমন সুন্দর একটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আরে আপু অনেক জায়গা বাকি আছে এখনো। সময় পেলে পেইন্টিং করতে বসে পড়বো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের সাথে শেয়ার করলেন দেখে খুব ভালো লেগেছে। আপনি মাটির প্লেটে চমৎকারভাবে একটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করলেন। এই ধরনের পেইন্টিং গুলো দেখতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রতিটি ধাপ।

 2 years ago 

মাটির প্লেটের উপর পেইন্টিং করার অভিজ্ঞতা নেই। মাটির প্লেটে খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো আরো আকর্ষণীয় লাগছে। পুরো পেইন্টিংটা দারুন ভাবে তৈরি করেছেন আপনি। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

মাটির প্লেটে চমৎকার পেইন্টিং শেয়ার করেছেন আপু।আপনার আর্ট দেখে খুবই ভালো লাগলো। এমন সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর পেইন্টিং গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। ধন্যবাদ দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

মাটির প্লেটে পেইন্টিং করতে আমার খুবই ভালো লাগে। তাই চেষ্টা করেছি আপু। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61448.88
ETH 1620.39
USDT 1.00
SBD 0.41