আর্ট-রং দিয়ে আঁকা আঁকি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি আজকে অনেক একটি পেইন্টিং শেয়ার করবো। আশা করছি এই পেইন্টিং সবার ভালো লাগবে।


রং দিয়ে আঁকা আঁকি:

IMG_20241001_175434.jpg
Device-OPPO-A15


মাঝে মাঝে ব্যস্ততা যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন কোন কিছুই আর করা হয়ে ওঠে না। গতকাল সারাদিন এতটাই ব্যস্ততায় সময় কেটেছে যে কি পোস্ট করবো আর কি তৈরি করবো কিছুই বুঝতে পারছিলাম না। যেহেতু প্রত্যেক সপ্তাহে একটি করে পেইন্টিং পোস্ট শেয়ার করি তাই এরই ধারাবাহিকতায় পেইন্টিং পোস্ট শেয়ার করার কথা ছিল। কিন্তু পেইন্টিং করার সময় বের করতে পারছিলাম না। এরপর শুরু হলো একটি চ্যানেল। মাত্র ৮ মিনিটে এই পেইন্টিং করেছিলাম। তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে ব্যস্ততা যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন অনেক কঠিন কিছু সহজ করে নিতে হয়। আমি জানি এই পেইন্টিং দেখতে খুব একটা ভালো হয়নি। তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি ও কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20241001171806.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241001172054.jpg
Device-OPPO-A15
IMG20241001172133.jpg
Device-OPPO-A15


এই পেইন্টিং করার জন্য প্রথমে হালকা নীল রং দিয়েছি। এরপর হলুদ রং দিয়েছি।


ধাপ-২

IMG20241001172231.jpg
Device-OPPO-A15
IMG20241001172338.jpg
Device-OPPO-A15


এবার কমলা রং দিয়েছি। আর সুন্দর একটি সূর্য অঙ্কন করেছি। সেই সাথে সূর্যের কিছু আলো ছড়িয়ে দিয়েছি।


ধাপ-৩

IMG20241001172446.jpg
Device-OPPO-A15
IMG20241001172537.jpg
Device-OPPO-A15


এবার নিচের দিকে কালো রং দিয়েছি। আর একটি গাছ অঙ্কন করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20241001172718.jpg
Device-OPPO-A15
IMG20241001172801.jpg
Device-OPPO-A15


এবার আরো কিছু গাছ অঙ্কন করেছি। যেহেতু আমি অল্প সময়ে পেইন্টিংটি শেষ করতে চেয়েছিলাম তাই বেশ কিছু গাছ দ্রুতই অঙ্কন করেছি।


ধাপ-৫

IMG20241001172846.jpg
Device-OPPO-A15

IMG20241001173016.jpg
Device-OPPO-A15


এবার গাছ অঙ্কন করা হলে ভাবলাম কিছু পাতা তৈরি করে ফেলি। সেই ভাবনা থেকেই কিছু পাতা তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG_20241002_005155.jpg
Device-OPPO-A15


এবার অঙ্কন চিত্রটি আরো একটু সুন্দর করে উপস্থাপনের জন্য প্রস্তুত করেছি।


উপস্থাপনা:

IMG_20241001_175341.jpg
Device-OPPO-A15


এত অল্প সময়ের মধ্যে আমি কতটুকু আর্ট করতে পেরেছি জানিনা তবে ব্যস্ততার মাঝেও অবশেষে আমি আমার আর্ট শেষ করতে পেরেছি। এটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল। আসলে মাঝে মাঝে টাইম মেলানোটাও অনেক বেশি কঠিন হয়ে যায়। আশা করছি আমার এই আর্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

রং তুলি দিয়ে অসম্ভব সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু।আপনার এই পেইন্টিং আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। একদম নিখুঁত হাতে সম্পন্ন করেছেন,যা দেখেই বোঝা যাচ্ছে।আমাদের মাঝে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর পেইন্টিং উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

রং তুলি দিয়ে পেইন্টিং করতে খুবই ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া। উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা পেইন্টিং আপনি অংকন করেছেন। আপনার করা এই পেইন্টিং দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। কালার কম্বিনেশনটা এতো সুন্দর ভাবে ফুটে উঠেছে যে কি বলবো আর। দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। গাছপালাগুলো আর ব্যাকগ্রাউন্ড এর দৃশ্য দারুন লাগছে।

 2 years ago 

রং ব্যবহার করে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই তো মাঝে মাঝে চেষ্টা করি আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি কিন্তু সত্যিকারের একজন আর্টিষ্ট। তাই তো আর্ট রং আর তুলির ছোঁয়াতে আপনি দারুন একটি প্রকৃতির ছবি আমাদের কে উপহার দিতে পেরেছেন। আপনার আজকের আর্টের উপস্থাপনাও বেশ দারুন ছিল। সব মিলিয়ে দারুন একটি পোস্ট করেছেন আপনি।

 2 years ago 

খুব ভালো আর্ট করতে পারি না। তবে আপনাদের মন্তব্য গুলো যখন পড়ি তখন নতুন কোন আর্ট করতে উৎসাহ পাই আপু।

 2 years ago 

আসলে আপু যে কেউ আজকের পোস্টটি দেখে আপনাকে ভেবে নেবে যে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট। কেননা এত সুন্দর একটা দৃশ্য শুধুমাত্র প্রফেশনাল আর্টিস্ট ছাড়া মনে হয় আর কেউ আঁকতে পারে না। যাইহোক আপনি এই আর্ট তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি খুব একটা ভালো আর্ট পারিনা তবে মাঝে মাঝে নিজের মতো করে একটু চেষ্টা করি। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মাত্র ৮ মিনিটে এই পেইন্টিং করেছিলাম।

এটা কিভাবে সম্ভব, মাত্র ৮ মিনিটে পেইন্টিং করলেন কিভাবে সেটাই তো বুঝলাম না। যাইহোক আপনার পেইন্টিং আসলেই খুব ভালো হয় এবং আজকেও তার ব্যতিক্রম নয়। গাছপালা এবং সূর্য দারুণভাবে পেইন্টিং করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। যাইহোক এতো চমৎকার একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। সন্ধ্যার আগ মুহূর্তে ভাবলাম কিছু একটা করে রাখি পোস্ট করার জন্য। খুব দ্রুতই আমি এই পেইন্টিং করেছিলাম ভাইয়া।

 2 years ago 

এমন সুন্দর একটি দৃশ্য আপনি আর্ট করে শেয়ার করলেন দেখে মুগ্ধ হয়ে গেছি। আপু আপনি এত সুন্দর ভাবে কালারফুল প্রাকৃতিক দৃশ্য অংকন করলেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্ট করা এই দৃশ্যটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। চেষ্টা করেছি কালারফুল একটি পেইন্টিং করার।

 2 years ago 

অসাধারণ পেইন্টিং করেছেন আপনি ‌। আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেইন্টিং দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর করে পেইন্টিং করতে পারেন আপনি। আমার কাছে অনেক সুন্দর লাগে এরকম পেইন্টিং গুলো দেখতে। যার ভেতরে ধৈর্য নেই সে কখনোই সুন্দর আর্ট করতে পারেনা। আর এই জন্য ধৈর্য থাকাটা বেশি জরুরী। কারণ ধৈর্য ধরে পেইন্টিং করলে একটু বেশি সুন্দর হয়। এরকম সুন্দর পেইন্টিং গুলোর মাধ্যমে নিজের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ অনেক সুন্দর ভাবে ঘটে থাকে।

 2 years ago 

ভাইয়া আমি অল্প সময়ের মধ্যে এই পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে আর সুন্দর করে মন্তব্য করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রং দিয়ে আঁকা আঁকি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্র অংকন করেছেন। প্রকৃতির দৃশ্য যেন ফুটিয়ে তুলেছেন আপনার এই পেইন্টিংয়ের মাধ্যমে।

 2 years ago 

আমার পেইন্টিং দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। এই ধরনের পেইন্টিং করতে আমারও খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62532.10
ETH 1755.90
USDT 1.00
SBD 0.39