একটি প্রজাপ্রতির সাদাকালো ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

হ্যালো! বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।আমার প্রিয় আমার বাংলা ব্লগের কমিউনিটিতে আপনাদের প্রাণঢালা ভালোবাসা নিয়ে আবারও চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আমি চেষ্টা করি আপনাদের জন্য সবসময় ভালো ভালো ব্লগ শেয়ার করার। এই কমিউনিটিতে আমি এই পর্যন্ত যতগুলো ব্লগ শেয়ার করেছি তার সকল ব্লগেই আপনাদের সবার অনেক ও অসংখ্য সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।


আর এত ভালোবাসা সহযোগিতা আর উৎসাহ পেলে কেউ আপনাদের মাঝে না এসে থাকতে পারে? আর তাইতো আজও আবার হাজির হলাম আমার একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আসলে মাঝে মাঝে চেষ্টা করি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য। আজ আবারও সেইরকম একটি কাজ করলাম।আজও আমি আপনাদের সবার মাঝে আরও একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হলাম। এই ধরনের ম্যান্ডেলা আর্ট ,ড্রয়িং এবং পেইন্টিং করতে আমি খুব পছন্দ করি। আর তাই তো বসে গেলাম ম্যান্ডেলা আর্ট নিয়ে। আসলে সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্মে আসার পর আমার আরও অনেক কাজ করতে আগ্রহ জেগেছে। মনে হয় যেন আবার নতুন করে নিজেকে তৈরী করি। আসলে পেইন্টিং বা ম্যান্ডেলা প্রতিটি কাজ মনে হয় মনের মাধুরী মিশিয়ে কাজগুলো করতে। আজও এইভাবে আপনাদের সবার মাঝে একটি ম্যান্ডেলা পোস্ট করবো বলে বসেছি।আজ আবার আপনাদের জন্য একটি প্রজাপ্রতির ম্যান্ডেলা আর্ট নিয়ে এলাম। তাহলে চলুন আজ আমার ম্যান্ডেলা আর্টটি কিভাবে করলাম তার সম্পূর্ন ধাপ গুলো দেখে আসি।

image.png

image.png

image.png

image.png

image.png

প্রয়োজনীয় উপকরণ সমূহ

image.png

 সাদা কাগজ
 পেন্সিল
 জেলপেন

প্রস্তুত প্রণালী

ধাপ-১

image.png

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিলাম।

ধাপ-২

image.png

এবার প্রথমে পেন্সিল দিয়ে প্রজাপ্রতির বডি একে নিলাম।

ধাপ-৩

image.png

এবার পেন্সিল দিয়ে প্রথমে পুরো প্রজাপ্রতিটা একে নিলাম।

ধাপ-৪

image.png

image.png

<pএবার সেই পেন্সিল দিয়ে আকাঁ প্রজাপ্রতির উপর আবারও জেলপেন দিয়ে ড্রয়িং করে নিলাম এবং তার মধ্যে জেলপেন দিয়ে আবার ডাবল করে ডিজাইন করে নিলাম।

ধাপ-৫

image.png

এবার জেল পেন দিয়ে প্রথমে প্রজাপ্রতির পাখা আর্ট করা শুরু করলাম।

ধাপ-৬

image.png

image.png

এবার প্রথমে একটি পাখা ম্যান্ডেলা আর্ট করলাম।

ধাপ-৭

image.png

image.png

image.png

এবার শুরু করলাম দ্বিতীয় পাখাটির আর্ট । একে একে দ্বিতীয় পাখাটিও ভিন্নভাবে সম্পূর্ন আর্ট করে নিলাম।

ধাপ-৮

image.png

image.png

image.png

আবার ভিন্ন ডিজাইন নিয়ে আবারও শুরু করলাম তৃতীয় পাখাটি । আর সেই পাখাটিও জেলপেন দিয়ে ড্রয়িং করে ফেললাম।

ধাপ-৯

image.png

image.png

image.png

এবার জেলপেন দিয়ে প্রজপ্রতিটির দুটো শুন একে নিলাম। আর মনে করলাম যে প্রজাপ্রতির বডিটিও যদি ডিজাইন করে দেই তাহলে ম্যান্ডেলাটি আরও দেখতে ভালো লাগবে। আর তাই করলাম বডিটিও সম্পূর্ন ড্রয়িং করতে থাকলাম।

ধাপ-১০

image.png

image.png

এবার প্রজাপ্রতির বডিরটিও ড্রয়িং করে ফেললাম। এবার ভাবলাম যে, শুনদুটো দেখতে খালি লাগছে। আর তাই শুনদুটোর মধ্যে একটু ডিজাইন করার চিন্তাভাবনা করলাম। আর মনের মতো আমার ম্যান্ডেলাটি আর্টটি আপনাদের মাঝে আর একটু সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

শেষ-ধাপ

image.png

image.png

image.png

আর এভাবেই প্রজাপ্রতির শুনদুটো ড্রয়িং করার পর আমার একটি সিগনেচার দিয়ে আমার আজকের এত সুন্দর ম্যান্ডেলা আর্টটি আপনাদের মাঝে সুন্দরভাবে পেজনটেশন করলাম।

এভাবে সম্পূর্ন হয়ে গেলো আমার আজকের প্রজাপ্রতির অপূর্ব ম্যান্ডেলা আর্টটি ।কেমন হলো আমার প্রিয় ভাই-বোনেরা বলেনতো সবাই? আশা করছি আমার আজকের এই ম্যান্ডেলাটি আপনাদের সবার হৃদয়ে কিছুটা স্থান করে নিয়েছে। আজ তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকেন।

পরিচিতি

আমি মাহফুজা আক্তার নীলা আমার ইউজার নাম @mahfuzanila আমার পছন্দ ঘোরাঘুরি ভ্রমন করা ,ছবি আঁকা, বিভি ন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি,ডাই প্রজেক্ট বানাতেও দারুণ পছন্দ করি। আর বেশী পছন্দ করি মজার রেসিপি করতে,মন খারাপ থাকলে গান শুনতে ও গান গাইতে আর সবচেয়ে বেশী ঘুমাতে।

❤️ধন্যবাদ সকলকে❤️

Sort:  
 2 years ago 

প্রজাপতির সাদা কালো মেন্ডেলা আর্টটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এটি অংকন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রশংসীয় মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনি প্রজাপতির খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব লেগেছে। ছোট ছোট ডিজাইন দিয়ে সম্পূর্ণ আটটি খুব সুন্দর ভাবে সাজিয়েছেন।ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। এই ধরনের আর্ট করতে আমিও খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি আপু আপনাদের মাঝে নিখুঁতভাবে তুলে ধরার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ দারুন আপু চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করলেন আপনি।যেহেতু আপনার আর্ট করতে বেশ ভালই লাগে। তাই আমরা খুব সুন্দর একটি আর্ট দেখতে পেয়েছি আপনার মাধ্যমে। আপনি প্রজাপতির ম্যান্ডেলা আর্ট করলেন দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক ধন্যবাদ অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

আপনাদে অনেক ধন্যবাদ আপু প্রশংসনীয় মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

প্রজাপতির খুবই সুন্দর ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন এই প্রজাপতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ছোট ছোট সুন্দর ডিজাইন দেবার কারণে এটা দেখতে সবথেকে বেশি ভালো লাগছে।

 2 years ago 

আমার প্রজাপতি আর্ট আপনাদের সবার কাছে ভালো লেগেছে যেনে আমি মুগ্ধ। ধন্যবাদ আপু

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যুক্ত হবার পর অনেকের মতো আপনার ও নতুন নতুন অনেক কিছু করার অভ্যাস তৈরি হয়েছে, জেনে ভালো লাগলো। আমার ক্ষেত্রেও তাই হয়েছে! আজ আপনি একটি প্রজাপতির সাদাকালো ম্যান্ডেলা আর্ট এঁকে শেয়ার করেছেন। আমারও মনে পড়ে গেলো যে প্রজাপতির ম্যান্ডেলা আমিও এঁকে শেয়ার করেছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাই বুঝি আপু দেখার সৌভাগ্য হয়নি। দেখে নেবো আপনার আর্টটি। ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার প্রজাপ্রতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর হয়েছে। এতো সুন্দর প্রজাপ্রতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। এই ধরনের আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। এতো দুর্দান্ত আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মনমুগ্ধকর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার মেন্ডেলা চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লাগে। অনেক দক্ষতার সাথে এই চিত্রগুলো অঙ্কন করেন। আজকে খুবই সুন্দর ভাবে এই প্রজাপতির ম্যান্ডেলা চিত্রন করেছেন। এত সুন্দর চিত্র অঙ্কন দেখে যেন অনেক ভালো লাগলো। আসলে চিত্র করতে অনেক সময় লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। চিত্র অংকন করতে সময় লাগে। তারপরও আপনাদের মাঝে স্থান পেয়েছে দেখে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়।

 2 years ago 

বাহ চমৎকার তো অনেক সুন্দর একটি আর্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর টি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। আপু চেষ্টা করে যান। আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু আপনার কাছ থেকে আমার এই অর্জন। আপনাকে ছোট বেলায় দেখতাম আপনার সাইন্স এর ড্রয়িংগুলো আপনি সুন্দর করে করতেন। আপনার মনমুগ্ধকর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই ব্লগে সবার এত ভালোবাসার জন্য এই ব্লগ ছেড়ে যেতে ইচ্ছা করে না। যাই হোক আপনি আজকে প্রজাপতি চমৎকার একটি ম্যান্ডেলার আর্ট করেছেন। অনেক সময় নিয়ে আর্টটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। কারণ ভেতরে ছোট ছোট ডিজাইন গুলো অনেক নিখুঁত হয়েছে। সময় নিয়ে না আর্ট করলে এত নিখুঁত হয় না। খুব ভালো লাগছে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপু। এত সুন্দর প্রশংসনীয় মন্তব্যের জন্য। আমার আর্টটি আপনার ভালো লেগেছে। যেনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38