পাখির ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করব। এরকম ম্যান্ডেলা আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। ম্যান্ডেলা আর্টগুলোর ফুলগুলো আঁকতে একটু বেশি সময় লেগে যায় আমার। ধীরে ধীরে আঁকতে আঁকতে অনেকটাই সময় দিতে হয়। তাও আমি এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পছন্দ করি। সুন্দর কিছু দেখলে আর্ট করার জন্য চেষ্টা করছি। আপনাদের সামনে আজকে অনেক সুন্দর একটি আর্ট নিয়ে আসলাম। আমি অনেক চেষ্টা করে এটা আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি পাখির ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি পাখির স্কেচ এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপরে কালো কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা পাখিটি এঁকে নিলাম খুবই সুন্দরভাবে।
ধাপ - ৩ :
তারপরে পাখিটির উপরে একটি ডানা এর ভেতরের অংশ ডিজাইন করে নিলাম। তারপরে পাখিটির শরীরের নিচের অংশ থেকে ডিজাইন আঁকতে লাগলাম।
ধাপ - ৪ :
এভাবে খুবই সুন্দরভাবে ছোট ছোট ফুলের ডিজাইন আঁকতে লাগলাম।
ধাপ - ৫ :
এভাবে নিচের অংশে ডিজাইন এঁকে নিলাম। তারপরে ডানা এর ভেতরের অংশে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৬ :
তারপরে পাখিটির মাথার অংশ এবং ঠোঁটের অংশে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৭ :
তারপরে পাখিটির লেজের অংশে খুবই সুন্দর ডিজাইন এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবেই আমি আমার পাখির ম্যান্ডেলা আর্ট অঙ্কন শেষ করি। আশা করছি আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার আর্ট গুলো আমার ভীষণ ভালো লাগে। প্রতি সপ্তাহে আপনার ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ ভালো লাগে। ধাপে ধাপে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।
আমার ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট করার জন্য অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় তা না হলে সুন্দর ভাবে আর্ট টি করা সম্ভব হয় না। ভাইয়া আপনি অনেক সময় এবং ধৈর্যের সহিত পাখির ম্যান্ডেলা আর্ট টি সম্পন্ন করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে।অসম্ভব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন ম্যান্ডেলা আর্ট করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আপনি দেখি এখন খুবই নিখুঁত নিখুঁত কাজ করে থাকেন। আসলে আপনি যদি এভাবে আস্তে আস্তে এই কাজগুলো করেন তাহলে আরও অনেক দূরে পৌঁছাতে পারবেন। নিজের দক্ষতার প্রকাশ ঘটিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। দেখে বুঝতে পারছি এটি অংকন করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এভাবে সামনের দিকে এগিয়ে যান।
খুব সুন্দর করে উৎসাহিতামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পাখির ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। আপনার ধাপে ধাপে চিত্র অংকন দেখে সত্যি খুবি ভালো লেগেছে আমার।
আমার পাখির ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে বলে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট করতে এবং আপনাদের গুলো দেখতে আমার খুব ভাল লাগে। ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুব ক্ল্যাসিক্যাল একটি আর্ট মনে হয়। আপনি আজ পাখির খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। অনেকগুলো ধাপে আর্ট সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ছোট ছোট ম্যান্ডেলা আর্ট করতে ঝামেলা হলেও আর্ট সম্পন্ন হলে দেখতে ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।
পাখির ম্যান্ডেলা আর্ট নিয়ে আপনি সুন্দর মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর পাখির ম্যান্ডেলা আর্ট করলেন।আমার কাছে ম্যান্ডেলা আর্টগুলো খুব ভাল লাগে।আপনি ধৈর্য ধরে আঁকাটি শেষ করলেন। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আমার কাছেও ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। সুন্দর ভাবে মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুবই চমৎকার একটি পাখির ম্যান্ডেলা অঙ্কন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বিশেষ করে পাখির মাঝে ছোট ছোট নকশা করার কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় এবং ধৈর্য নিয়ে আপনি এটা অঙ্কন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার পাখির ম্যান্ডেলা আর্ট দেখে আপনি রীতিমতো অবাক হয়েছেন। শুনে অনেক ভালো লাগলো। অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর ভাবে একটি পাখির মেন্ডেলা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে তো আমি মুগ্ধ। আপনি প্রাথমিক পর্যায়ে থেকে একদম শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে এবং উপস্থাপন করেছেন। আর আপনার এই উপস্থাপনার ও আর্ট দক্ষতা দেখে আমার খুব ভালো লেগেছে।
আপনার মন্তব্য শুনে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।