মৌমাছি এবং চমৎকার ফুলের ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করব। এরকম মেন্ডেলা আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। ম্যান্ডেলা আর্টগুলোর ফুলগুলো আঁকতে একটু বেশি সময় লেগে যায় আমার। ধীরে ধীরে আঁকতে আঁকতে অনেকটাই সময় দিতে হয়। তাও আমি এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পছন্দ করি। ছোট ছোট ফুলগুলো আঁকতে বিশেষ করে অনেক ভালো লাগে। ম্যান্ডেলাগুলো আঁকতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর দেখায়। সুন্দর কিছু দেখলে আর্ট করার জন্য চেষ্টা করছি। আপনাদের সামনে আজকে অনেক সুন্দর একটি আর্ট নিয়ে আসলাম। আমি অনেক চেষ্টা করে এটা আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি মৌমাছি এবং চমৎকার ফুলের ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে ছোট দুটি মৌমাছি এবং ফুলের দাগ এঁকে নিলাম।
ধাপ - ২ :
এরপর উপরে উড়ে যাওয়া মৌমাছি দুটিকে কালো চিকন না আকার কলম দিয়ে কালো করে এঁকে নিলাম।
ধাপ - ৩ :
তারপর মৌমাছি দুটি মাঝখানে একটি সুন্দর লাভ কালো করে চারপাশে ছোট ফুল দিয়ে এঁকে নিলাম।
ধাপ - ৪ :
তারপর মৌমাছি দুটি নিচে গোল দাগ টেনে উপরে কিছু ছোট ফুলের অংশ ডিজাইন করে এঁকে দিলাম।
ধাপ - ৫ :
তারপর আরো কিছু নিচের অংশে চিকন দাগ টেনে এবং বিভিন্ন রকম ফুলের ডিজাইন দিয়ে এঁকে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
একেবারে শেষের অংশে বড় দাগ গুলোর দুপাশে বিভিন্ন রকম ছোট ফুল এবং বড় ফুল এঁকে ডিজাইন করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে মৌমাছি এবং ফুলের সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি আমার এই ম্যান্ডেলাটা আপনাদের সবার অনেক পছন্দ হবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
মৌমাছি ও ফুলের ম্যান্ডেলা আর্ট দারুন হয়েছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো সম্পন্ন করেছেন। যার কারণে দেখতে এত সুন্দর লাগছে। এই সুন্দর ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্টের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করেছেন। অনেক সুন্দর করে আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে মন্তব্য করেছেন।
https://twitter.com/Jamal7183151345/status/1697977442781299144?s=20
আমি ভেবেছিলাম এটা একটা নেকলেস হতে পারে, খুব সুন্দর হয়েছে আপনার মেন্ডেলার ডিজাইন দিয়ে, সময় এবং ধৈর্য নিয়ে ম্যান্ডেলা তৈরি করেছেন বোঝা যাচ্ছে।
দেখতে অবিকল লাগতেছে নেকলেস এর মত। তবে আমি এটি মৌমাছি এবং ফুলের ম্যান্ডেলা আর্ট করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
মোমাছি এবং ফুলের চমৎকার সুন্দর একটি মেন্ডেলা একেছেন এই কঠিন অংকন আপনি সহজ ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।
আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে স্বাভাবিক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
মৌমাছি এবং ফুলের চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। এটা দেখে মনে হচ্ছে এটা আঁকতে আপনার অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে আর্ট টা সম্পন্ন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এই ম্যান্ডেলা আর্ট করতে আমার অনেক সময় লেগেছে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
প্রথমে বলতে হচ্ছে আপনার এই ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে৷ আর আপনি ম্যান্ডেলা আর্টের মধ্যে ফুল দেওয়ার কারনে এর সৌন্দর্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ একই সাথে এর মধ্যে মৌমাছি দিয়ে দেওয়ার কারণে এটি অন্য একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য৷
আমার মৌমাছি এবং ফুলের ম্যান্ডেলা আর্ট নিয়ে খুব অসাধারণ ভাবে মন্তব্য করেছেন তাই আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলা আর্টগুলো আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুবই চমৎকার লাগে। আপনার আজকের মৌমাছি এবং ফুলের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। আর্টটি ইউনিক লেগেছে আমার কাছে। অনেক সময় নিয়ে নিখুঁতভাবে এঁকেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে।
হ্যাঁ আপু ম্যান্ডেলা আর্ট গুলো করতে যেমন ভাল লাগে তেমন দেখতো চমৎকার লাগে। আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
মৌমাছি ও ফুলের ম্যান্ডেলা চিত্র অংকন দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই মেন্ডেলা চিত্র অংকনটি করেছেন। আসলে মেন্ডেলা চিত্র অংকন গুলো দেখতে খুবি ভালো লাগে আমার।
আপনি আমার মৌমাছি ও ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মৌমাছি এবং ফুলের দারুন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সত্য কথা বলতে প্রথমের দিকে আপনার অংকন করা এই চিত্রটা আমি বুঝতে পেরেছিলাম না পরে অনেক মনোযোগ সহকারে দেখার পরে বিষয়টা বুঝতে পেরেছি।
যাইহোক আমার চিত্র ম্যান্ডেলা আর্টটি মনোযোগ সহকারে দেখেছেন। স্বাভাবিকভাবেই মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
মৌমাছি এবং ফুলের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে ভাইয়া। ম্যান্ডেলা আর্টের ডিজাইনটি খুব সুন্দর দেখাচ্ছে। মৌমাছি উড়ে উড়ে ফুল থেকে মধু সংগ্রহ করছে, এই বিষয়টি আপনি ম্যান্ডেলা আর্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আসলে আমি ভিন্ন রকম করে ম্যান্ডেলা আর্টটি করার চেষ্টা করলাম। এবং সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।