মিকি মাউস এর ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করব। এরকম ম্যান্ডেলা আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। ম্যান্ডেলা আর্টগুলোর ফুলগুলো আঁকতে একটু বেশি সময় লেগে যায় আমার। ধীরে ধীরে আঁকতে আঁকতে অনেকটাই সময় দিতে হয়। তাও আমি এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পছন্দ করি। সুন্দর কিছু দেখলে আর্ট করার জন্য চেষ্টা করছি। আপনাদের সামনে আজকে অনেক সুন্দর একটি আর্ট নিয়ে আসলাম। আমি অনেক চেষ্টা করে এটা আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে মিকি মাউস এর ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি মিকি মাউসের স্কেচ এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপরে কালো কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা এই মিকি মাউস টি এঁকে নিলাম।
ধাপ - ৩ :
তারপরে মিকি মাউসের শরীরের উপরের অংশ থেকে বিভিন্ন রকম ফুলের ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৪ :
এভাবে উপরের অংশ খুবই সুন্দরভাবে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৫ :
তারপরে মাথার উপরের অংশে ডিজাইন এঁকে নিলাম। তারপরে দুটি পা এর ভেতরের অংশে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৬ :
তারপরে আরও কিছু ডিজাইন এঁকে নিলাম ছোট ছোট নিখুঁত ফুলের মাধ্যমে।
শেষ ধাপ :
এভাবেই আমি মিকি মাউস এর ম্যান্ডেলা আর্ট শেষ করে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
দারুন মিকি মাউস এঁকেছেন বড় ভাই। এরকম সাজে এটাই প্রথম দেখলাম মিকি মাউসকে। মুখের হাসিটা চমৎকার বানিয়েছেন। আর ম্যান্ডেলা আর্টের ফিনিশিং টাও দুর্দান্ত হয়েছে।
আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
মিকি মাউস এর ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া দেখতে চমৎকার লাগছে। প্রতিটা ধাপ তুলে ধরে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো ভাইয়া।
আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আপনার মিকি মাউসের ম্যান্ডেলা আর্ট চমৎকার লাগছে দেখতে ভাইয়া।মুগ্ধ হয়ে গেলাম পুরো আর্টটি দেখে।এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।তাছাড়া আপনি আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।