(এসো নিজে করি) আর্ট :- রং কলম দিয়ে আঁকা তরমুজের আইসক্রিম আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এরকম আর্ট করতে আমার ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয়। তাই আজকে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। কারণ যদি সব ধরনের আর্ট করার চেষ্টা করি তাহলেই সুন্দর আর্ট শিখতে পারবো। তাই রং কলম দিয়ে আঁকার কিছুটা হলেও চেষ্টা করতেছি। কিন্তু রং কলম দিয়ে আঁকাটা অনেকটা সোজা মনে হলেও আঁকতে গেলে বোঝা যায় কতটা কঠিন। একসময় এভাবেই আঁকতে আঁকতে সুন্দর কোন কিছু আঁকতে পারবো। আমি অনেক চেষ্টা করে এই আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি আইসক্রিমের আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।

IMG_20240402_145907.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20231130_192500.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর প্রথমে পেন্সিল দিয়ে একটি আইসক্রিমের স্কেচ এঁকে নিয়ে নিলাম।

IMG_20240402_121644.jpg

ধাপ - ২ :

এরপর আইসক্রিমের পেন্সিলের দাগ গুলোর উপরে চিকন কলম দিয়ে প্রথমে দাগ টেনে নিয়ে নিলাম।

IMG_20240402_120945.jpg

ধাপ - ৩ :

তারপর উপরে কফি কালার এবং হালকা গোলাপি কালার দিয়ে উপরে দুটি অংশ সুন্দর করে রং করে নিলাম।

IMG_20240402_121039.jpg

ধাপ - ৪ :

এরপর তরমুজের মত মাঝখানের খালি অংশটাকে লাল রং কলম দিয়ে রং করে নিলাম।

IMG_20240402_121748.jpg

ধাপ - ৫ :

এরপর তরমুজের নিচের অংশ এবং উপরের কিছু অংশ বিভিন্ন কালারের রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20240402_121103.jpg

ধাপ - ৬ :

এরপর আইসক্রিমের একপাশে লাল রং কলম দিয়ে আরও কিছু অংশ রং করে একটি আইসক্রিম অংকন করে নিলাম।

IMG_20240402_121124.jpg

শেষ ধাপ :

এভাবে একটি কালারফুল তরমুজ আইসক্রিমের আর্ট করে নিলাম। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240402_145924.jpg

IMG_20240402_145907.jpg

IMG_20240402_145918.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বাহ আপনি বেশ ইউনিক একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।রং কলম দিয়ে আঁকা তরমুজের আইসক্রিম আর্ট দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রং কলম দিয়ে আর্ট করা তরমুজের আর্ট আপনার কাছে অসম্ভব সুন্দর লাগছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রং কলম দিয়ে আঁকা তরমুজের আইসক্রিম শক্তি দারুন দেখাচ্ছে।
কালার কম্বিনেশনটা এত সুন্দর ভাবে ফুটেছে প্রথমবারের মতো তাকালে যে কেউ দেখে বলবে এটা অরিজিনাল।
সুন্দর উপস্থাপনা করেছেন ধপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আমি চেষ্টা করেছি তরমুজের আইসক্রিম আর্ট সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রং কলম দিয়ে আঁকা তরমুজের আইসক্রিম টা দেখে মনে এটা অরিজিনাল আইসক্রিম। প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। অনেক সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন ফুটিয়ে তুলেছেন আর্টটিতে।আমার কাছে বেশ ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তরমুজের আইসক্রিম আর্ট আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

রং কলম দিয়ে তরমুজের দারুন একটি আইসক্রিম আর্ট করেছেন আপনি। আপনার করা আর্ট টি দেখে মনে হচ্ছে যেন এটি একটি সত্যিকারের তরমুজের আইসক্রিম। আপনার আর্ট করার প্রসেস গুলি ও আপনি দারুণভাবে তুলে ধরেছেন ভাইয়া। বেশ দারুন লাগলো আপনার তরমুজের আইসক্রিম আর্ট টি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আমার তরমুজের আইসক্রিম আর্ট দারুন লাগলো বলে সুন্দর মন্তব্য করেছেন। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

কালার পেন দিয়ে তরমুজের দারুন একটি আইসক্রিম তৈরি করেছেন আপু। দেখতে ভীষণ ভালো লাগছে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আমার আর্ট দিনের সুন্দর মন্তব্য করেছেন আপু। সুন্দর মন্তব্য শুনলে খুব ভালো লাগে। তবে আমি আপু না ভাই।

 2 years ago 

অসাধারণ একটা তরমুজের আইসক্রিম অঙ্কন করেছেন রং কলম ব্যবহার করে। রং কলম দিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর আর্ট করা যায় যেগুলো অনেক সুন্দর হয়। আপনার অংকন করা আইসক্রিম দেখে তো আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে এখন। আইসক্রিম এমনিতেই খুব পছন্দ করি। আর আপনার অংকন করা আইসক্রিম তো লোভনীয় লাগছে। যদিও বাস্তুবিদ না তবুও লোভ লাগছে আমার। সত্যি বলতে প্রথম দেখাতেই ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের আইসক্রিম হবে। পরে টাইটেল পড়েই বুঝতে পেরেছি এটা একটা আর্ট।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সত্যিকারের আইসক্রিম মতো আর্ট করার জন্য। সুন্দর মন্তব্য করাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রং কলম দিয়ে আঁকা তরমুজের আইসক্রিমটি বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।কালার কম্বিনেশন এবং ফাইনাল আউটপুট সবমিলিয়ে ১০০ তে ১০০ যার কারণে দেখতে খুব চমৎকার লাগছে। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনার অসাধারণ মন্তব্য শুনে ভাইয়া অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

বেশ সুন্দর এঁকেছেন তরমুজের আইস ক্রিমটি। এই গরমে এ ধরনের আইসক্রিম হলে মন্দ হয় না। দেখে মনে হচ্ছে একটু খেয়ে নেই। কালার সিলেকশনও বেশ সুন্দর হয়েছে। তাই আইস ক্রিমটি দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এই আইসক্রিমের আর্ট খাওয়া যাবে না। শুধু সেই চেয়ে দেখতে পারবেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার তরমুজে আইসক্রিম দেখে মনে হচ্ছে ভেঙে একটুখানি আইসক্রিম পড়ে যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে ভাইয়া তরমুজের আইসক্রিম আর্ট। দেখে খুবই ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে বলে আমার তরমুজের আইসক্রিম আর্ট নিয়ে মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62304.31
ETH 1655.00
USDT 1.00
SBD 0.42