"ত্রিকোন দিয়ে গাজরের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

ত্রিকোন দিয়ে গাজরের চিত্র অঙ্কন:

IMG_20240121_084529.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম ত্রিকোন দিয়ে গাজরের চিত্র। এই আর্টটি আমি আমার ভাবনা দ্বারা খুবই সাধারণভাবে করার চেষ্টা করেছি।আসলে আজ হাতে একটু সময় কম,তাই ভাবলাম তাড়াতাড়ি কি আঁকা যায়!এখন যেহেতু শীতকাল,তাই প্রচুর পরিমানে গাজর চোখে পড়ে বাজারে গেলেই।স্কেল দিয়ে মাপ দিয়ে একে নেওয়া হলেও সবজির ক্ষেত্রে আমি একটু বেঁকে অঙ্কন করেছি।তো গাজরগুলি কালারফুল করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240121_084515.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.রঙিন মার্কার পেন
3.স্কেল
4.পেন্সিল
5.রবার ও
6.কালো বলপেন

IMG_20240121_084257.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240121_084315.jpg
প্রথমে আমি একটা স্কেলের সাহায্যে ত্রিকোন একে নেব পেন্সিল দিয়ে।

ধাপঃ 2

IMG_20240121_084341.jpg
এরপর দুটি ত্রিকোন একে নেব পাশাপাশি লাগোয়া করে।

ধাপঃ 3

IMG_20240121_084355.jpg
এবারে ত্রিকোনের মধ্যে গাজরের আকৃতি একে নেব বাঁকা করে।

ধাপঃ 4

IMG_20240121_084409.jpg
এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম এবং রবার দিয়ে পেন্সিল দাগগুলো মুছে নিলাম।তারপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 5

IMG_20240121_084421.jpg
এখন গাজরের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে শিকড় একে নিলাম একটু দূরত্বে।

ধাপঃ 6

IMG_20240121_084431.jpg
এবারে গাজরের মুখের গাছটি সবুজ রঙের কালার করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240121_084515.jpg
সবশেষে গাজরের মধ্যে কমলা রং করে একে নেব মার্কার পেন দিয়ে।তারপর নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240121_084540.jpg

IMG_20240121_084529.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "ত্রিকোন দিয়ে গাজরের চিত্র"। এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।

আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আর্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে তাই একেকটি আর্ট একেক রকম দেখতে লাগে। আজকের ত্রিকোণ দিয়ে গাজর আর্টটি দেখতে খুবই চমৎকার হয়েছে।তুমি বরাবরই খুবই ভালো আর্ট করো এটা বলার অপেক্ষা রাখে না।সত্যি প্রশংসনীয় একটি আর্ট শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।শুভকামনা রইলো মামনি।❤️❤️

 2 years ago 

চেষ্টা করি মন থেকে সর্বদা আন্টি,আপনার প্রশংসামূলক মন্তব্য পেয়ে অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।💝

 2 years ago 

অনেক ক্রিয়েটিভ ভাবে গাজরের চিত্রাংকন করেছেন সত্যি দেখে অবাক হয়ে গেলাম।
এরকমভাবে আসলে কখনো ভেবে দেখা হয়নি খুবই সুন্দর দেখাচ্ছে কালার কম্বিনেশনটাও দারুন ফুটেছে।
ধাপগুলো ফটোগ্রাফির সাথে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার আইডিয়াটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে আপু। বিশেষ করে ত্রিকোণ দিয়ে গাজর আঁকার বিষয়টা খুবই ভালো লেগেছে। আসলে সময় না থাকলে আমরা চেষ্টা করি শর্টকাট ভাবে কাজগুলো সারার। তবে সময় না থাকলেও যে আপনি আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন এটাই ভালো লেগেছে। তাছাড়া ক্রিয়েটিভ আইডিয়াগুলো সহজ হলেও দেখতে সুন্দর।

 2 years ago 

আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য, অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ত্রিকোন দিয়ে খুব সুন্দর গাজরের চিত্রাংকন করেছেন আপু । আপনার আইডিয়া টি আমার কাছে বেশ দারুন লেগেছে। কালার করাতে আরো বেশি ফুটে উঠেছে । আপনারা একটি আমার কাছে বেশ ভালো লেগেছে। কালার কম্বিনেশনটাও খুবই ভালো ছিল। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ আপনি গাজরের খুব সুন্দর চিত্র অংকন করে দেখিয়েছেন। গাজরের এই চিত্রাংকনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

আপনার কাছে গাজরের চিত্রটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমারও।ধন্যবাদ আপু।

 2 years ago 

ত্রিকোণ দিয়ে খুব দারুণ একটি গাজরের চিত্র অঙ্কন করেছেন। গাজরটি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। গাজরের চিত্র অঙ্কনটি আমার কাছে অনেক ভালো লেগেছে।কালার করার জন্য গাজরটি দেখতে একদম গাজরের মতোই লাগছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,বাস্তবিকভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

আপু আপনার কারু কাজটা আমার কাছে অনেক ভালো লাগলো দেখে। আসলে এরকম আর্ট হল দেখতে বেশ ছোট হলেও অনেক ভালো লাগে। আমার কাছে এরকম আর্ট গুলো একটু বেশি ইউনিক মনে হয়। এই ধরনের আর্ট গুলো করতে গেলেও বেশ সময় দিয়ে করতে হয়। ত্রিকোণ দিয়ে গাজরের খুব সুন্দর চিত্রাংকন করলেন দেখে আরো ভালো লাগলো। আবার গাজরের ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরলেন। এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

যেকোনো আর্ট মানেই সময়ের বিষয় আপু আর চেষ্টা করি ইউনিক কিছু উপস্থাপন করার।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি তো দেখছি দারুণ করে ত্রিকোণ বানিয়ে সুন্দর গাজর তৈরি করেছেন।একদমই গাজরের মতোই লাগছে দেখতে।মনে হচ্ছে তরতাজা দুটো গাজরের ফটোগ্রাফি। অঙ্কনের পদ্ধতি ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর। ধন্যবাদ সুন্দর অঙ্কনটি শেয়ার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

তরতাজা গাজর,হি হি।চেষ্টা করেছি দিদি,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনি ত্রিকোন দিয়ে গাজরের খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর্ট এর মধ্যে কালার করার জন্য দেখতে বেশি সুন্দর দেখাচ্ছে। এখন যেহেতু শীতকাল খুব বেশি গাজর পাওয়া যাচ্ছে আপনারা গাজরটি দেখতে ঠিক তেমনি দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার এই আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি বাস্তবিক রূপ দেওয়ার জন্য, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38