"একটি হাঁসের ডিজাইন চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি অঙ্কন নিয়ে।

একটি হাঁসের ডিজাইন চিত্র অঙ্কন:

IMG_20221213_224119.jpg

বন্ধুরা,আর্ট করতে আমার খুবই ভালো লাগে।যদিও আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।আজ আমি একটা হাঁসের ডিজাইন চিত্র অঙ্কন করেছি।অনেকের কাছে এটা ম্যান্ডেলা আর্ট মনে হতে পারে।যাইহোক আমি সবসময় নিজের মতো করে অঙ্কন করার চেষ্টা করি।হাঁসের ডিজাইনটি দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে।যেকোনো নকশার মধ্যে মানুষের মনের সম্পূর্ণ ভাবাবেগ প্রকাশ পায়।যাইহোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের অঙ্কনটি।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক----

IMG_20221214_024126.jpg

উপকরণ:

1.কালো ও নীল রঙের বলপেন
2.সাদা কাগজ

IMG_20221213_221701.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20221213_221732.jpg
প্রথমেই কালো রঙের বলপেন দিয়ে সাদা কাগজের উপর একটি হাঁসের ডানা/পাখনার ডিজাইন অঙ্কন করে নিলাম।

ধাপঃ 2

IMG_20221213_221825.jpg
এরপর হাঁসের লেজ ও গলার সামান্য অংশ অঙ্কন করে নিলাম।

ধাপঃ 3

IMG_20221213_222333.jpg
আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 4

IMG_20221213_222358.jpg
হাঁসের পিঠের উপর ছোট্ট একটা ডানা একে নিলাম।

ধাপঃ 5

IMG_20221213_223816.jpg
এবারে হাঁসের গায়ের দাগগুলো স্পষ্ট করে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20221213_223901.jpg
এরপর হাঁসের পা একে নিয়ে নীল রঙের পেন দিয়ে চোখ একে নিলাম।

ধাপঃ 7

IMG_20221213_223921.jpg
এবারে হাঁসের ডানার উপরে ফুল ও পাতার ডিজাইন একে নিলাম নীল ও কালো রঙের পেনের সাহায্যে।

ধাপঃ 8

IMG_20221213_224055.jpg
এরপর হাঁসের লেজে ডিজাইন অঙ্কন করে নিয়ে নীল রঙের পেনের সাহায্যে নাম লিখে নিলাম অঙ্কনের নীচে।

সর্বশেষ ধাপঃ

IMG_20221213_224142.jpg

IMG_20221213_224158.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি হাঁসের ডিজাইন চিত্র"। এটার ডিজাইনটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

খুব সুন্দর করে হাঁসের ডিজাইন করেছেন আপু।হাঁসের ডানা দেখছি অনেক বড়।ডানা ঝাপটে উড়ে যেতে পারবে মনে হচ্ছে।তবে খুব সুন্দর করে ধাপে ধাপে উল্লেখ করেছেন।আর এটা ঠিক বলেছেন মনের বহিপ্রকাশ হয় চিত্রাঙ্কনের মাধ্যমে।

 3 years ago 

বাহ,খুব সুন্দর মন্তব্য করেছেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও সকাল সকাল এতো চমৎকার একটি হাসেঁর আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ আপনি রঙিন কলম দিয়ে বেশ সুন্দর করে একেছেন ৷ আর আর্ট করতে আসলে ধৈর্য লাগে ৷ ধন্যবাদ দিদি এভাবেই মাঝে মাঝে নতুন আর্ট শেয়ার করবেন এমনটাই প্রতার্শা ৷

 3 years ago 

ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর করে হাঁসের আর্টটি সম্পন্ন করেছেন আপু। হাঁসের ডানাটা বেশ বড় হওয়ায় বেশ ভালো লাগলো। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।কেউ চাইলে সহজেই তৈরি করতে পারবে বলে আশা করি।আর ঠিক বলেছেন আপু আর্ট হচ্ছে একটা শিল্প আর মনের বহিপ্রকাশ পায় চিত্রাঙ্কনের মাধ্যমে। ধন্যবাদ দিদি আপনাকে।

 3 years ago 

হাঁসের ডানা মেলে দিয়েছে ভাইয়া তাই বেশ বড়।আপনার সাবলীল মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ইউনিক চিন্তাধারা গুলো মাঝে মাঝে খুবই আকর্ষণ বাড়ায়। আর সেই ইউনিক চিন্তাধারা থেকেই হাঁসের ডিজাইনটি চিত্র অঙ্কন করেছে। সেখানে হাঁসের পালকে ছিল ফুলের ছোঁয়া। সব মিলিয়ে অসাধারণ ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর হাঁসে এর চিত্র অঙ্কন করেছেন। চিত্র অংকনটি খুবই ভালো লেগেছে আমার। ধাপে ধাপে উপস্থাপন ছিল অসাধারণ। সুন্দর ভাবে আমাদের মাঝে এই চিত্রটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে দিদি। আপনার হাঁসের ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই আর্ট অনেক ইউনিক লেগেছে। হাঁস দেখতে অনেকটা রাজ হাসের মতো লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ও ইউনিক একটি হাঁসের ডিজাইন শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু,ইউনিক করে আকার চেষ্টা করলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কালির ছোয়া যেনো এই আর্টটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে। এ কাজে আপনার অনেক দক্ষতা আছে বুঝাই যায়। শুভেচ্ছা রইল দিদি। আর্টটি খুবই চমৎকার হয়েছে।

 3 years ago 

ভাইয়া তেমন কোনো দক্ষতা না থাকলেও চেষ্টা করি মন থেকে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার একটি রাজহাঁসের চিত্রাংকন করেছেন। রাজহাঁসের চিত্রাংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে হাঁসের চোখ এবং ডানার মধ্যে নীল রঙের ডিজাইন দেওয়ার হাঁসটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন আপনি । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার প্রশংসা ভরা মন্তব্যের জন্য, অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার সবগুলো আর্ট এর মত এই আর্ট টিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে।বিশেষ করে কালো কালির মাঝে নীল কালির ব্যাবহার করায় সবচেয়ে বেশি জোস লাগতেছে।ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন করা সার্থক।অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42