"একটি মেয়ে ও কিউট শিয়ালের চিত্রাঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন সবাই?
আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আজও আমি আপনাদের সামনে আমার অঙ্কিত একটি চিত্ৰ নিয়ে হাজির হয়েছি।সেটি হলো-"একটি মেয়ে ও কিউট শিয়ালের চিত্রাঙ্কন"।
আজ আমি সকলের প্রিয় কিউট শিয়াল অঙ্কন করবো।কারন আমার নতুন কিছু আঁকতে খুবই ভালো লাগে।বিশেষ করে মোম রং ও পেন্সিল স্কেচ আমি বেশি ব্যবহার করি,যেটি আমার কাছে খুবই ভালো লাগে।আঁকার মধ্যে এক অদ্ভুত ভালোলাগা ও আত্মতৃপ্তি কাজ করে মনে,খুবই সুন্দর অনুভূতির সৃষ্টি হয়।কোনো শুন্যতাই ঘিরে ধরে না আমাকে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---
অঙ্কনের উপকরণ:
◆সাদা কাগজ
◆পেনসিল
◆রবার
◆পেনসিল রং(বাদামি ও নীল)
◆কালো রঙের বলপেন
◆মোম রং (গোলাপি)
অঙ্কনের পদ্ধতি:
➤প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলুম।যেমন-পেনসিল, রবার ও বলপেনসহ ইত্যাদি উপকরণ।
➤প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি ডিম্বাকার বৃত্ত একে নেব সাদা কাগজে।
এরপর কিউট শিয়ালের নাক ও মুখের আকৃতি একে নেব।
➤শিয়ালের মুখের আকৃতির উপর একটি মেয়ের মুখের আকৃতি একে নেব।
➤এরপর নীল রঙের পেনসিল দিয়ে কিউট শিয়ালের মুখের মধ্যে একে নেব।
➤এবারে আমার হাতের একটি ছবি দিলুম।
➤এরপর কালো রঙের বলপেন দিয়ে শিয়াল মশাইয়ের মুখের চারিপাশের বর্ডার একে নিলুম।কিউট শিয়ালের দুটি ঘুমন্ত চোখ ও নাক একে নিলুম কালো রঙের বলপেন দিয়ে।
➤এবারে 8b পেন্সিল দিয়ে মেয়ের মাথায় চুল একে নিলুম।
➤এরপর বাদামি রঙের পেনসিল দিয়ে মেয়েটির মুখের মধ্যে একে নিলুম।এছাড়া মেয়েটির বন্ধ চোখ, নাক, ভ্রু ও ঠোঁট একে নিলুম কালো রঙের বলপেন দিয়ে।
➤এবারে মেয়েটির একটি হাত একে নিলুম।এমনভাবে একে নিলাম যাতে মনে হয় কিউট শিয়ালকে জড়িয়ে ধরে আছে।
➤হাতের মধ্যে বাদামি রঙের করে একে নিলুম।
➤মেয়েটির চুলের ডগার সঙ্গে লাগোয়া করে একটি ময়ূরের পালক একে নিলুম।
➤এরপর মেয়েটির গায়ের দিকে গোলাপি মোম রঙ করে একে নিলুম।
➤সবশেষে অঙ্কনের মাঝে আমার নাম লিখে দিলুম
কালো রঙের বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি মেয়ে ও কিউট শিয়াল"।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের চিত্র অঙ্কনটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
একটি মেয়ের সাথে শিয়ালের চিত্রাংকন দেখে বেশ ভালো লাগলো। শিয়ালটাকে সত্যি অনেক কিউট দেখাচ্ছিলো। এর আগেও আপনার চিত্রাংকন দেখেছি। আপনার চিত্রাংকন গুলো সত্যি অনেক সুন্দর হয়। আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য ধন্যবাদ।
তাই!😊আপনি ও খুব সুন্দর আর্ট করেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে আপু আপনার দক্ষতা গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনি একটি মেয়ে ও একটি শিয়ালের অঙ্কন করেছেন। দারুণ ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং আসলে কালার কম্বিনেশন আমার কাছে ভালো লেগেছে এবং আপনার কাজ মানে অনেক সুন্দর এবং সামনে আরও ভাল কিছু আশা করবো আমরা।
আপনার মন্তব্য পড়ে আমি সর্বদা অনুপ্রেরণা পাই,অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
একটি মেয়ে ও কিউট শিয়ালের খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। যেটা আমার কাছে অনেক ভাল লাগলো। এই ধরনের চিত্র অঙ্কন করতে দক্ষতার প্রয়োজন হয়। যেটা আপনার মধ্যে আছে সুন্দর উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া, চিত্র অঙ্কন করতে গেলে দক্ষতার সঙ্গে সঙ্গে ধৈর্য্যও বেশি প্রয়োজন হয়।অনেক ধন্যবাদ আপনাকে।
দিদি আপনি আজকে চমৎকার ভাবে একটি মেয়ে ও কিউট শিয়ালের চিত্রাঙ্কন করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনার মুগ্ধতা দেখে আমি আনন্দিত ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি খুবই চমৎকার ভাবে একটি মেয়ে ও একটি কিউট লাজুক শিয়ালের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অঙ্কন শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।
একটি মেয়ে ও কিউট শিয়ালের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে আপু। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। বিশেষ করে মেয়েটির মুখ অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ ভাইয়া, ঘুমন্ত মেয়ে☺️.অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।
খুব সুন্দর একটি চিত্রাঙ্কন করেছেন আপু। শিয়াল টিকে অনেক কিউট লাগছে দেখতে। আপনার উপস্থাপনা সত্যিই অসাধারণ ছিল। চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
শিয়ালমসাইকে সবসময় কিউট লাগে আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মেয়ে ও কিউট শিয়ালের চিত্রাঙ্কন খুবিই ভালো হয়েছে ,আপনার আর্টের হাত খুবই ভালো প্রতিবার ভালো ভালো আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন ।আপনার আর্ট আমার কাছে খুবই ভালো লাগে ।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার কররা জন্য
আপনার কাছ থেকে খুবই উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একটি মেয়ে শেয়ালের গলা জড়িয়ে ধরে আছে, যা আপনার আর্ট এ দেখতে বেশ ভালো লাগছে। আপনার আর্ট দক্ষতা অনেক ভালো ছিল । আশা করি এই রকম নতুন নতুন আর্ট আমাদের সাথে প্রকাশ করবেন । শুভকামনা
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।