"পেন্সিল স্কেচে প্রজাপতির চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

পেন্সিল স্কেচে প্রজাপতির চিত্র অঙ্কন:

IMG_20231010_013459.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করেছি পেন্সিল স্কেচ দিয়ে প্রজাপতির চিত্র।যেটার মাধ্যমে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইনও ফুটে উঠেছে।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।প্রজাপতির আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20231010_014042.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার

IMG_20231010_013252.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20231010_013307.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে সাদা রঙের কাগজের উপর প্রজাপতির বডি ও শুর অঙ্কন করে নেব।

ধাপঃ 2

IMG_20231010_013325.jpg
এবারে প্রজাপতির নিচের দুটি ডানা একে নিয়ে বডির মধ্যে ডোরা করে দাগ কেটে নেব একটু দূরত্বে।

ধাপঃ 3

IMG_20231010_013341.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 4

IMG_20231010_013355.jpg
এরপর প্রজাপতির বাকি ডানাগুলি একে নিয়ে তার মধ্যে শিরা একে নিলাম।

ধাপঃ 5

IMG_20231010_013408.jpg
এবারে পেন্সিল দিয়ে প্রজাপতিটির চোখ একে নিয়ে গাড় করে দাগ টেনে নেব পুনরায়।

ধাপঃ 6

IMG_20231010_013420.jpg
এখন প্রজাপতির বডির দুইপাশে মাঝে দুটি ডানায় ছোট ছোট বৃত্ত সাজানোর মতো করে ডিজাইন করে নেব।তার মাঝে বিন্দু বিন্দু দিয়ে একে নেব।

ধাপঃ 7

IMG_20231010_013433.jpg
এরপর প্রজাপতির নিচের ডানাগুলোতে ছোট ছোট ডিজাইন করে একে নিয়ে ত্রিভূজের মতো ডিজাইন করে একে নেব।

শেষ ধাপঃ

IMG_20231010_013755.jpg
এবারে প্রজাপতির বডির দুইপাশে উপরের ডানাগুলিতে ঢেউ খেলানো ডিজাইন করে সেপ দিয়ে একে নেব পেন্সিল দিয়ে।সবশেষে অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম পেন্সিলের সাহায্যে।

ছবি উপস্থাপন:

IMG_20231010_013445.jpg

IMG_20231010_013537.jpg

IMG_20231010_013515.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "পেন্সিল স্কেচে প্রজাপতির চিত্র"।এটি দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

পেন্সিল দিয়ে খুবই দক্ষতার সাথে প্রজাপতি তৈরি করেছে। প্রজাপতি চিত্রটি আমার অনেক বেশি ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যেকোনো আর্ট করতে যেমন ভাল লাগে তেমন দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। আপনি আজকে খুবই চমৎকার একটি প্রজাপতির চিত্র অঙ্কন করেছেন। পেন্সিল দিয়ে প্রজাপতি চিত্র অঙ্কনের প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রজাপতির খুবই চমৎকার একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রজাপতি শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করলে সেটা দেখতে খুবই ভালো লাগে।

 3 years ago 

দিদি আপনি সময় এবং ধৈর্যের সাহায্যে আজকে অনেক সুন্দর একটা আর্ট করেছেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই আর্ট টা সম্পূর্ণ করেছেন যা দেখে বুঝতে পারছি। পেন্সিল স্কেচে প্রজাপতির চিত্র অংকন দেখে আমি তো খুবই মুগ্ধ হলাম। প্রজাপতির ডানার ভিতরে ভিন্ন রকম ভাবে ডিজাইনগুলো দেওয়ার কারণে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে।

 3 years ago 

বাহ আপু খুব চমৎকার একটি পেন্সিল আর্ট করেছেন। পেন্সিলের সাহায্যে খুব সুন্দর একটি প্রজাপতির আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। আর এটি ধাপে ধাপে তুলে ধরাতে অনেক বেশি ভালো লেগেছে।অনেক অনেক ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much💝.

 3 years ago 

আপু আপনার প্রজাপতির আর্টটি বেশ চমৎকার হয়েছে ।তবে এটি পেন্সিল স্কেচ না হয়ে কালারফুল আর্ট হলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাতো ।আর আপনি ঠিকই বলেছেন এই আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয় ।তারপরও বেশ ভালো ছিল ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রজাপতির অনেক সুন্দর একটি চিত্র অংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিশেষ করে প্রজাপতির চিত্র অঙ্কনের প্রতিটি ধাপের বর্ণনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি পেন্সিল স্কেচে দিয়ে খুব সুন্দর করে প্রজাপতির চিত্র অঙ্কন করেছেন। আপার পেন্সিল দিয়ে প্রজাপতি অংকন অসাধারণ হয়েছে। আসলে চেষ্টা থাকলে অনেক কিছু করা যায়। সত্যি বলতে আপনার প্রজাপতি তৈরি অসাধারণ হয়েছে। এবং প্রজাপতি তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেন্সিল দিয়ে প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38