"একটি আল্পনার ডিজাইন অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আমি প্রতি সপ্তাহের মতো আজও চলে এলাম একটি আর্ট শেয়ার করার জন্য।

একটি আল্পনার ডিজাইন অঙ্কন:

IMG_20230820_123745.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি আল্পনার ডিজাইন।এই আল্পনাগুলি সাধারণত আমরা কোনো উৎসবের সময় করে থাকি।যেমন দীপাবলি ও লক্ষ্মীপূজার সময় উঠান কিংবা ঘরের সামনে এই ধরনের আল্পনাগুলি দিলে খুবই ভালো লাগে দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আজকের অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.মাইক্রোটিভ পেন(লাল,সবুজ)

IMG_20230820_123418.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20230820_123433.jpg
প্রথমে আমি সবুজ ও লাল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে গোল বিন্দু একে নেব।তারপর বিন্দুর পাশ দিয়ে কালো রঙের বলপেন দিয়ে ফুলের পাপড়ি একে নেব।

ধাপঃ 2

IMG_20230820_123447.jpg
এবারে সবুজ রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ফুলের পাপড়ির চারিপাশ দিয়ে ঢেউয়ের মতো দাগ টেনে নেব।

ধাপঃ 3

IMG_20230820_123509.jpg
এখন সবুজ রঙের পাশ দিয়ে লাল রঙের দাগ টেনে কালো রঙের বলপেন দিয়ে ঢেউয়ের মতো একে নিলাম।যাতে দেখতে একটি ফুলের মতো লাগে।

ধাপঃ 4

IMG_20230820_123522.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 5

IMG_20230820_123543.jpg
এবারে ফুলটির চারপাশে একটু দূরত্বে সবুজ রঙের পেন দিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্নের মতো করে আকিয়ে নিলাম।

ধাপঃ 6

IMG_20230820_123614.jpg
একইভাবে সবুজ রঙের ফাঁকা অংশে লাল রঙের পেন দিয়ে জিজ্ঞাসাবোধক চিহ্নের মতো করে আকিয়ে নিলাম।

ধাপঃ 7

IMG_20230820_123629.jpg
এখন জিজ্ঞাসাবোধক চিহ্নের উপরে কালো রঙের পেন দিয়ে ঢেউয়ের মতো করে একে নিলাম।তারপর দুই তিনটি করে বিন্দু সাজিয়ে ডিজাইন করে নিলাম।

ধাপঃ 8

IMG_20230820_123643.jpg
এরপর বিন্দুর পাশ দিয়ে সবুজ রঙের পেন দিয়ে পাতার মতো ডিজাইন একে নিলাম।

ধাপঃ 9

IMG_20230820_123655.jpg
এবারে পাতার মতো ডিজাইনের চারিপাশে লাল রঙের পেন দিয়ে দাগ টেনে নিলাম।তারপর পাতার মতো ডিজাইনের মাঝে ফাঁকা জায়গায় লাল ও সবুজ রঙের বিন্দু একে নিলাম সাজিয়ে।

শেষ ধাপঃ

IMG_20230820_123710.jpg
লাল ও সবুজ রঙের বিন্দুর উপরে কালো রঙের পেন দিয়ে কুচি পাতার ডিজাইন একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে।

ছবি উপস্থাপনা:

IMG_20230820_123723.jpg

IMG_20230820_123745.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি আল্পনার ডিজাইন অঙ্কন।এটা খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছে।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের আল্পনার ডিজাইন আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোস্ট বিবরণ:

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 3 years ago 

বিভিন্ন পূজায় এবং অনেকের বাড়িতে এরকম আল্পনা দেখা যায়। আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি আল্পনা অঙ্কন করে শেয়ার করেছেন। আপনার অঙ্কিত আল্পনা আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে আল্পনাটি ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা আলপনার ডিজাইন অংকন করেছেন, যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আলপনা ডিজাইনগুলো অনেক সময় দেখা যায় আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে এগুলো ঘরের সামনে আঁকা হয়। আলপনার ডিজাইনটা আপনি খাতার মধ্যে অনেক সুন্দর করে অংকন করেছেন যা দেখতেই খুব ভালো লাগছে। সম্পূর্ণটা অনেক বেশি ভালো ছিল এটা বলতেই হচ্ছে।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.💞

 3 years ago 

আপনার অংকন করা আলপনা ডিজাইনটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে খুবই নিখুঁতভাবে আলপনাটি অংকন করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া।আশা করি এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন,ধন্যবাদ।

 3 years ago 

আপু সত্যি এই ধরনের আল্পনা গুলো দেখতে অনেক ভালো লাগে। সত্যি কোন অনুষ্ঠানে এমন আল্পনা করা হয়, যা দেখতে অনেক ভালো লাগে। আপু আপনার আল্পনা আর্ট চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি আল্পনার ডিজাইন অঙ্কন। আপনার তৈরি আল্পনার ডিজাইন দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে আপু। সত্যি বলতে এই সমস্ত পোস্ট তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয় আপু। আপনি বিভিন্ন ধরনের কালার পেন ইউজ করেছেন বলে পোস্টটি দেখতে এত সুন্দর লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, আসলেই সময়ের প্রয়োজন।আর আপনার কাছে আর্টটি অসাধারণ লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই চমৎকার একটা আলপনা ডিজাইন তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের আলপনা গুলোতে যত বেশি পরিমাণে রং ব্যবহার করা যায় দেখতে ততটাই ভালো লাগে। খুবই ভালো লাগলো আপনার এই আলপনা ডিজাইন দেখে।

 3 years ago 

আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমাদের দিকে পহেলা বৈশাখ আসলে আলপনা অঙ্কন করা হয়। রাস্তায় অঙ্কন করলে দেখতে ভালই লাগে। আপনাকে দেখি প্রায় সময় আলপনা অঙ্কন করেন। আপনি মনে হয় এটা করতে ভালবাসেন। ধন্যবাদ।

 3 years ago 

আমাদের এখানেও পহেলা বৈশাখের দিন আল্পনা দেওয়া হয়।তাছাড়া আমি ভালোবেসে সবরকম অঙ্কনই করি বরং আল্পনা আর্ট কম করা হয়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি আলপনার ডিজাইন অঙ্কন করেছেন। যেকোনো আলপনা ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে। আলপনা ডিজাইনটি আপনি খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ,আপনার সুন্দর মতামত জানানোর জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39