"একটি দুরন্ত ঘোড়ার চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

একটি দুরন্ত ঘোড়ার চিত্র অঙ্কন:

IMG_20240106_183132.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি দুরন্ত ঘোড়ার চিত্র। এই আর্টটি আমি আমার ভাবনা দ্বারা খুবই সাধারণভাবে করার চেষ্টা করেছি।আসলে এখানে মরুভূমির মধ্যে ঘোড়া ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে। আর্টটিতে হালকা কালারফুল করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.সাদা কাগজ
2.রঙিন পেন্সিল
3.রবার
4.কালো বলপেন ও
5.স্কেল

IMG_20240106_182721.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240106_182733.jpg
প্রথমে আমি সাদা রঙের কাগজের উপর একটি পেন্সিল ও স্কেল দিয়ে চারকোনা বক্স একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240106_182825.jpg
এরপর একটি ঘোড়ার প্রতিচ্ছবি একে নেব বক্সের মধ্যে।

ধাপঃ 3

IMG_20240106_182922.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 4

IMG_20240106_182939.jpg
এরপর ঘোড়ার পিঠে একজন মানুষের প্রতিবিম্ব একে নিলাম।

ধাপঃ 5

IMG_20240106_183002.jpg
এবারে পাহাড়,ঢেউ ও সূর্যের প্রতিচ্ছবি একে নিলাম ঘোড়ার উপর ও নীচে।

ধাপঃ 6

IMG_20240106_183023.jpg
এখন কালো রঙের বলপেন দিয়ে পেন্সিল দাগের উপর দিয়ে দাগ টেনে নিলাম।তারপর রবারের সাহায্যে পেন্সিল দাগ মুছে নিলাম।

ধাপঃ 7

IMG_20240106_183038.jpg
এরপর পাহাড়ের উপর ও ঢেউয়ের উপর বাদামি রঙের পেন্সিল দিয়ে রং করে নিলাম এবং ঘোড়ার গায়ে পেন্সিল দিয়ে সেট করে একে নিলাম।

ধাপঃ 8

IMG_20240106_183100.jpg
এখন আকাশে পাখি ও ঢেউয়ের মাঝে নিচের দিকে নীল রং করে একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240106_183116.jpg

IMG_20240106_183132.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি দুরন্ত ঘোড়ার চিত্র"। এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।

আশা করি আমার আজকের আর্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন। আপনার দুরন্ত ঘোড়ার চিত্র অঙ্কন দেখে খুবই ভালো লাগলো।আপনি ঘোড়া চিত্র অঙ্কন করার প্রতি টা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর একটি আর্ট করেছেন আপু। একটি দুরন্ত ঘোড়া চিত্র অংকটি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার করাতে আরো বেশি ফুটে উঠেছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা আর্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনার সাবলীল মতামত জানানোর জন্য, ধন্যবাদ আপু।

 3 years ago 

পাহাড় পর্বত ছেড়ে আপনি ভিন্ন ধরনের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনার তৈরি করা দুরন্ত ঘোড়ার এই চিত্রটি আসলেই অনেক সুন্দর হয়েছে। দেখে যেন মনে হচ্ছে ঘোড়া দৌড়ে এখনই চলে আসবে আমাদের সামনে।

 3 years ago 

হি হি,এ ঘোড়া আমাদের সামনে আসে না আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন দিদি প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আপনার আর্টে খুব সুন্দর একটি দূরন্ত ছুটন্ত ঘোরার চিত্রাঅংকন ফুঁটে উঠেছে। মরুভূমির বালুচরে পাহাড়ের অদূরে দূরন্ত ঘোরাটি ছুটে চলছে যা চমৎকার একটি দৃশ্য। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ঘোরার আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মতামত পড়ে অনেক ভালো লাগলো,অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দারুন হয়েছে আপু আপনার শেয়ার করা চিত্রটি। আপনি খুব সুন্দর ভাবে নিজের দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলেছেন। এমন সুন্দর একটি দুরন্ত ঘোড়ার চিত্র অংকন করলেন। আগেরকার মানুষ মরুভূমিতে ঘোড়া নিয়ে চলাফেরা করতো। এই সুন্দর স্মৃতি আপনি আপনার চিত্রের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু ,ঘোড়া নিয়ে চলাফেরা করে কিনা জানিনা তবে উট নিয়ে চলাচল করে।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ একটি আর্ট করেছেন।এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনাকে মুগ্ধতা দিতে পেরে।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন প্রত্যেকটা অংকনের একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকে আপনার এই অংকন দেখে আমার খুবই ভালো লাগলো। মরুভূমির ভেতর দৌড়ে চলা এই ঘোরার অংকন টা আপনি দারুন ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন বিশেষ করে কিছু রং ব্যবহার করার কারণে এটা আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। ‌ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঘোড়া দেখতে এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে। আজকে যেভাবে আপনি এই দুরন্ত ঘোড়ার চিত্র অঙ্কন করে ফেলেছেন তা একদমই অসাধারণ হয়েছে৷ একদম নিঁখুতভাবে আপনি এটি অংকন করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য৷

 3 years ago 

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক দারুন একটি ঘোড়ার চিত্র অঙ্কন করেছেন আপনি আর ঘোড়া দেখতে এমনিতেই অনেক ভালো লাগে। দুরন্ত ঘোড়ার অংকনটি আসলেই আপু অনেক দারুন ছিল। অঙ্কনের কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39