আর্ট: সিম্পল মেহেদি ডিজাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240410_101239~3.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২০ জুন ২০২৪

আমার বাংলা ব্লক স্টিম কমিউনিটির সকলকে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই ‌। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। ঈদ উপলক্ষে সবাই হাতে মেহেদি লাগায়। আর বড়দের থেকে ছোটদের মেহেদি লাগানোর আনন্দটা একটু বেশি। যদিও আমি এবার ঈদে হাতে মেহেদি দেয়নি বিভিন্ন কাজের ব্যস্ততায়। তাছাড়া আপনারা সবাই জানেন আমার ছেলে অসুস্থ ছিল। তো ঈদের দিন আমাদের বাড়ির পাশে একটি ছোট মেয়ে এসে আমাকে বলে তার হাতে মেহেদি দিয়ে দিতে। তখন আমার ছেলে ঘুমিয়ে ছিল তাই একটু সুযোগও পেয়ে গেলাম আর তখনই তাড়াতাড়ি করে তার হাতে সহজ ভাবে এই ডিজাইনটি আর্ট করলাম। মেহেদী ডিজাইন করা হয়ে গেলে সে বলল তার হাতে ঈদ মোবারক লিখে দিতে। এখন যেহেতু ঈদের আনন্দ চলছে তাই আমিও তার হাতে ঈদ মোবারক লিখে দিলাম। মেহেদি দেওয়ার পর মেয়েটি অনেক খুশি হয়েছিল দেখে। আমার কাছেও বেশ ভালো লাগলো তার আনন্দটা দেখে। তাই ভাবলাম ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মেহেদী

IMG_20240410_095641~2.jpg

ধাপ-১

প্রথমে আমি মেয়েটির হাতের মাঝখানে ছোট্ট একটু গোল দিয়ে তার চারপাশে গোল করে নিলাম। তারপর ছোট ছোট পাপড়ি দিয়ে একটি ফুল এঁকে নিলাম।

IMG_20240410_095803~2.jpg

IMG_20240410_095918~2.jpg

ধাপ-২

এরপর ছোট ফুলটির সাথে জোড়া লাগিয়ে বড় বড় পাপড়ি দিয়ে আরো বড় করে একটি ফুল একে নিলাম। তারপর পাপড়ি গুলোর মাঝখানে ছোট ছোট দাগ দিয়ে দিলাম।

IMG_20240410_100138~2.jpg

ধাপ-৩

এরপর বড় ফুলটির সাথে একই রকম করে আরও একটি ছোট ফুল এঁকে নিলাম।

IMG_20240410_100429~2.jpg

ধাপ-৪

এরপর ছোট ফুলটির উপরের দিকে পাঁচটি ডাল সহ পাতা এঁকে দিলাম।

IMG_20240410_100632~2.jpg

IMG_20240410_100648~2.jpg

ধাপ-৫

এরপর বড় ফুলটির ওপর থেকে হাতের মাঝখানের আঙ্গুল সম্পূর্ণ ছোট ছোট লতাপাতা দিয়ে এঁকে দিলাম। পাতাগুলো আমি মেহেদি দিয়ে ভরাট করে দিয়েছি তাই দেখতে বেশ ভালো লাগছিল।

IMG_20240410_100924~2.jpg

IMG_20240410_101017~2.jpg

ধাপ-৬

IMG_20240410_101205~2.jpg

IMG_20240410_101239~3.jpg

IMG_20240410_101239~2.jpg

ঈদ উপলক্ষে মেহেদী দেওয়ার কারণে তার হাতের নিচের দিকে ঈদ মোবারক লিখে দিলাম। এভাবেই সম্পূর্ণ হয়ে গেল সহজ মেহেদির আর্ট। আপনাদের কাছে আমার আজকের আর্ট কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। পরবর্তীতে আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনাদের বাড়ির পাশের মেয়েটাকে খুব সুন্দর মেহেদী দিয়ে দিয়েছেন। ঈদ আসলে হাতে একটু মেহেদি না দিলে ভালো লাগে না। বেশ ভালো লাগলো আপনার সিম্পল মেহেদি ডিজাইন টা দেখে। খুব সুন্দর ভাবে ডিজাইন টা সম্পূর্ণ করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে আপু জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলতে আমারা সবাই হাতে মেহেদি দিয়ে থাকি। তবে মেহেদী হাতে সাধারণত ছোট ছেলে মেয়েরা দিয়ে থাকে। পাশের বাড়ি একটি মেয়ে এসেছিলো আপনার কাছে মেহেদি দেওয়ার জন্য। আপনি তার হাতের সিম্পল ভাবে খুব সুন্দর করে মেহেদি ডিজাইন করে দিয়েছেন। আপনার মেহেদি ডিজাইন টি দেখতে বেশ চমৎকার হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 

আপনারা তো জানেন আমার ছোট বাচ্চা। আর মেয়েটাও ভীষণ কান্না করছিল মেহেদি দেওয়ার জন্য তাই সহজ ভাবেই দিয়ে দিয়েছি।

 2 years ago 

সহজ ভাবে দিয়েছেন কিন্তু অনেক সুন্দর হয়েছিলো।

 2 years ago 

সিম্পিল এর মধ্যে দারুন একটি মেহেদি ডিজাইন করেছেন আপু। আপনার তৈরি করা মেহেদি ডিজাইন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে মেহেদি ডিজাইন টি উপস্থাপন করেছেন। যা দেখে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার কাছে বেশি ঘন করে মেহেদি না দিয়ে এভাবে সিম্পল ভাবে দিলে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঈদ উপলক্ষে অনেকেই এরকম একে অপরের বাড়িতে যাই মেহেদি লাগানোর জন্য। তেমনি আপনাদের বাড়ির ওই মেয়েটাও আপনার কাছে এসেছিল। আর আপনি সুন্দর করে তার হাতে মেহেদি লাগিয়ে দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আপনি ওর হাতে অংকন করে দিয়েছেন। যেটা অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো লাগতেছে। সিম্পল মেহেদির ডিজাইন হলেও দেখতে কিন্তু এটা অনেক ভালো লাগতেছে।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া ছোট বাচ্চারা বিভিন্ন মানুষের কাছে যাই তাদের হাতে সুন্দর করে মেহেদী দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ছেলের অসুস্থতার কথা আমিও শুনেছিলাম। যাইহোক আপনার বাড়ির পাশের একটি ছোট মেয়ে আপনার কাছে মেহেদি দিতে এসেছিল শুনে ভালো লাগলো। মেহেদির ডিজাইন খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে ঈদ মোবারক লেখাটি দেখতে বেশি সুন্দর লাগছে।

 2 years ago 

ঈদ উপলক্ষে মেহেদি দিয়েছিল তো ভাইয়া তাই ঈদ মোবারক লিখে দিয়েছিলাম।

 2 years ago 

আপু আপনার বাবুর অসুস্থতার কথা শুনেছিলাম। শিশুরা যখন অসুস্থ হয় তখন মা সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনার প্রতিবেশী ছোট বাচ্চার হাতে এত সুন্দর করে মেহেদি দিয়েছেন দেখে ভালো লাগলো আপু। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বাঁচারা অসুস্থ হলে সবথেকে বেশি কষ্ট হয় তার মায়েদের।

 2 years ago 

ছোটবেলাতেই হাতে মেহেদী দিতে ভালো লাগতো। এখন আর হাতে মেহেদী দিতে তেমন একটা ভালো লাগে না। তাছাড়া বিভিন্ন ব্যস্ততার কারণে সময়ও হয়ে ওঠেনা। যাইহোক পাশের বাসার ছোট মেয়েটির হাতে কিন্তু খুব সুন্দর মেহেদির ডিজাইন এঁকেছেন। দেখে বোঝা যাচ্ছে বাচ্চাদের হাত। ডিজাইনটিও খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু এখন ইচ্ছে থাকলেও আর ব্যস্ততার কারণে হাতে মেহেদি দেয়া হয় না। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঈদ উপলক্ষে পাশের বাড়ির একটি মেয়ের হাতে খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন করে দিলেন। আসলে ঈদ উপলক্ষে সবাই কম বেশি মেহেদী পড়ে থাকে। বিশেষ করে ছোট বাচ্চারা ঈদের সময় মেহেদি পড়ে অনেক খুশি হয়। মেহেদি ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু

 2 years ago 

আমার কাছে মনে হয় ঈদের আনন্দটা মেহেদী দেওয়ার মধ্যে দিয়েই বেশি বৃদ্ধি পায়। ঈদের আগের দিন ছোটরা ছোট ছোট করে বড়দের কাছে মেহেদি দেওয়ার জন্য এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

বাহ আপু আপনি তো খুব সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন। তবে ঈদ উপলক্ষে অনেকে অনেকের কাছে যাই হাতে মেহেদি লাগানোর জন্য। আপনি সেই সুবাদে আপনাদের পাশের বাড়ির একটি মেয়ের হাতে খুব সুন্দর করে মেহেদি লাগিয়েছেন। তবে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। চমৎকার একটি মেহেদি ডিজাইন করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আমার তৈরি করার মেহেদী ডিজাইন আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ধন্যবাদ।

 2 years ago (edited)

সিম্পিলের মধ্যে দারুন একটি মেহেদি ডিজাইন করেছেন আপনি। আপনার দেওয়া মেহেদি ডিজাইনটা অনেক চমৎকার লাগছে। ঈদ আসলে হাতে মেহেদী না দিলে মোটেও ভালো লাগেনা।আমি নিজেই মেহেদী দিতে অনেক পছন্দ করি। খুবই সুন্দর ভাবে মেহেদি ডিজাইন টি উপস্থাপন করেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60611.25
ETH 1557.26
USDT 1.00
SBD 0.50