আর্ট: পোস্টার রং ব্যবহার করে কিছু ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20231013_112034~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২৬ অক্টোবর ২০২৩

হ্যালো বন্ধুগণ। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন। আশা করছি পরিবারের সকলকে নিয়ে বেশ সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভাল আছি। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে আট পোস্ট করার। তাই আজকে আবারো আপনাদের মাঝে পোস্টার রং ব্যবহার করে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করতে চলেছি। আশা করছি আমি যে আর্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি আপনাদের ভালো লাগবে। আসলে আমার কাছে পোস্টার রং ব্যবহার করে যেকোনো ধরনের আর্ট তৈরি করতে ভীষণ ভালো লাগে। এখন আমি শুরু করছি আমার নতুন আর্ট পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
আর্ট তৈরি করার খাতা
পোস্টার রং
তুলি

ধাপ-১

IMG_20230831_151239~2.jpg

প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম। এখানে পোস্টার রং তুলি ও আর্ট করার খাতা রয়েছে।

ধাপ-২

IMG_20231013_105740.jpg

তারপরে আর্ট করা খাতার উপরে এক কোনায় একটি চাঁদ এঁকে নিলাম। তারপরে গোলাপি রং ব্যবহার করে আর্ট শুরু করে দিলাম।

ধাপ-৩

IMG_20231013_110121~2.jpg

এরপর আমি খাতার প্রায় অর্ধেকের বেশি অংশ গোলাপি রং করে নিয়েছি।

ধাপ-৪

IMG_20231013_110725~2.jpg

এরপর কালো রং ব্যবহার করে দাগ দিয়ে নিলাম এবং কিছু অংশ নীল রং করে নিলাম।

ধাপ-৫

IMG_20231013_110842~2.jpg

তারপর কয়েকটি সবুজ রঙের লতানো গাছ এঁকে নিলাম।

ধাপ-৬

IMG_20231013_111008.jpg
IMG_20231013_111116~2.jpg

এরপর প্রতিটি গাছের সাথে সবুজ রং ব্যবহার করে কিছু পাতায় একে নিলাম।

ধাপ-৭

IMG_20231013_111358~2.jpg

তারপর হলুদ রং ব্যবহার করে কিছু ফুল আঁকতে শুরু করলাম। কিছু সময়ের মধ্যে আমার সম্পূর্ণ ফুল গুলো আঁকা হয়ে গেল।

ধাপ-৮

IMG_20231013_111701.jpg

তারপর হলুদ ফুল গুলোর মাঝখানে গোল গোল করে কালো রং করলাম। এতে ফুল গুলো দেখতে আরো সুন্দর্য বৃদ্ধি করবে।

ধাপ-৯

IMG_20231013_112034~2.jpg

IMG_20231013_111801~2.jpg

তারপর ফুল গাছের অন্যপাশে কিছুটা রং করে নিলাম এবং নিচের দিকে কিছু অংশ কাদামাটির মত একে নিলাম। আর এরই মধ্যে দিয়ে আমার আজকের সম্পূর্ণ পোস্টের রং দিয়ে ফুল আর্ট করা শেষ হয়ে গেল। আমার আজকের আর্ট টি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবে। আশা করব সবার কাছে বেশ ভালই লেগেছে। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

জি আপু। আমিও প্রতি সপ্তাহে আর্ট করার চেষ্টা করি। পোষ্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করি তাহলে নিত্য নতুন কাজ শিখতে পারি। আপনি আজকে আমাদের মাঝে পোস্টার রং ব্যবহার করে কিছু ফুল তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং চেষ্টা করে যান একটা সময় আপনি এই কাজে দক্ষ হয়ে যাবেন এবং আমিও প্রথমে কিছুই পারতাম না। চেষ্টার পরে সবকিছুতে দক্ষ হয়ে গেছি।

 3 years ago 

জি ভাইয়া পোষ্টের মধ্যে ভিন্নতা আনার জন্য আর্ট পোস্ট খুবই জরুরী। তাই আমার মতে সপ্তাহে একদিন আর্ট পোস্ট করলে বেশি ভালো হয়।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে খুবই চমৎকার একটা চিত্র অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আস্তে আস্তে দেখছি আপনার চিত্র অঙ্কন করার পারদর্শিতা বৃদ্ধি পাচ্ছে। আপনার অংকন করা এই চিত্রের ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

চেষ্টা করছি সুন্দর সুন্দর চিত্র অংকন করার জানিনা কতটা সফল হতে পেরেছি। তবে আপনাদের কমেন্টের মাধ্যমে মনে হচ্ছে কিছুটা সফল হয়েছি।

 3 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর কিছু ফুলের পেইন্টিং অঙ্কন করেছেন। আপনার অংকন করা এই ফুলের পেইন্টিং দেখে আমি তো খুবই মুগ্ধ। জাস্ট অসাধারণ লাগছে আপনার এই পেইন্টিং দেখতে। এরকম দক্ষতা মূলক কাজ দেখলে এমনিতেই খুব ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 3 years ago 

এরকম সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের কাছ থেকেই শেখা আপু।

 3 years ago 

কর্মে মানুষের পরিচয়। আজ আপনার দক্ষতা রয়েছে বলেই বিভিন্ন রং ব্যবহার করে দারুন দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছেন। যেখানে ফুলের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আশা করি এভাবে আপনি আরো সুন্দর দক্ষতা সম্পন্ন হয়ে উঠবেন।

 3 years ago 

দোয়া করেন যেন প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে অনেক রকমের আর্ট করা যায়, আর এগুলো অঙ্কন করলে অনেক সুন্দর হয়। আপনি অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের আর্ট করেছেন। ফুল গুলো দেখতে একেবারে বাস্তবিক মনে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দক্ষতার সাথে এই কাজটা করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া পোস্টার রং ব্যবহার করে বিভিন্ন ধরনের আর্ট তৈরি করা যায় ধন্যবাদ।

 3 years ago 

দিনের পর দিন আপনার শেয়ার করা আর্ট পোস্ট গুলো অনেক সুন্দর হচ্ছে আপু। আসলে চেষ্টা করলে সব কিছু তে সফলতা আনা যায়। হয়তো একদিন আমরা আরো অনেক সুন্দর কিছু দেখতে পাবো আপনার মাধ্যমে। আজকের পোস্টার রং দিয়ে তৈরি করা ফুল দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

চেষ্টা করবা আপু সুন্দর সুন্দর পোস্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তবে এটা ঠিক বলেছেন চেষ্টা করলে সফলতা আনা যায়।

 3 years ago 

পোস্টার রং দিয়ে খুব সুন্দর কিছু ফুলের আর্ট করেছেন। আপনার মত আমি নিজেও পোস্টার রং দিয়ে আর্ট করতে পছন্দ করি । তবে এই ধরনের আর্ট গুলো একটু সময় দিয়ে করলে দেখতে বেশ ভালই লাগে। তবে আজকে আপনার আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ হয়েছে। এত সুন্দর করে পোস্টার রং দিয়ে ফুল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের সুন্দর সুন্দর আর্ট গুলো দেখেই আমি আর্ট শিখছি আপু। আর আপনি তো বেশ চমৎকার আর্ট তৈরি করেন ।

 3 years ago 

আপনি পোস্টার রং দিয়ে খুব চমৎকার কিছু ফুল অঙ্কন করেছেন। পোস্টার রং দিয়ে কিছু অংকন করলে দেখতে বেশ ভালই লাগে। তবে আজকে আপনার ফুল অঙ্কন অসাধারণ হয়েছে। বিশেষ করে পাতা এবং ফুল দুটি বেশ চমৎকার। খুব সুন্দর করে পোস্টার রং দিয়ে কিছু ফুল অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39