আর্ট: মেহেদি ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250330_202511~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার ,১৩ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট। প্রতি সপ্তাহে আমি বিভিন্ন ধরনের ডিজাইন আর্ট করে শেয়ার করার চেষ্টা করি। ঈদ উপলক্ষে আমরা সবাই কমবেশি হাতে মেহেদি দিয়েছিলাম। ঈদের দিন রাতে আমি এই ডিজাইনটি করেছি। মাঝে মাঝে সাধারণ ডিজাইন গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করেই সহজ সহজ ডিজাইন গুলো আর্ট করার জন্য। এমনিতেও কারোর হাতে মেহেদি দিয়ে দিতে এবং নিজের হাতে মেহেদি লাগাতে ভীষণ ভালো লাগে আমার। আমাদের এই কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন আর্ট করে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ডিজাইনটি ও বেশ ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ডিজাইন আর্ট করলাম সেটা এখন উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মেহেদি

IMG_20250330_084913~2.jpg

ধাপ-১

IMG_20250330_104706~2.jpg

আমি একটু বড় ডিজাইন আর করব তাই হাতের একটু নিচ থেকে ডিজাইন করতে শুরু করে দিলাম। প্রথমে বড় করে একটি অর্ধবৃত্ত এঁকে নিলাম। তারপর এরমধ্যে ছোট বড় লতা পাতা দিয়ে কিছু ডিজাইন করলাম। এরপর ওপরের দিকে চিকন চিকন করে কয়েকটা ছোট পাপড়ি তার ওপর বড় পাপড়ি এঁকে নিলাম।

ধাপ-২

IMG_20250330_110238~2.jpg

এরপর হাতের দিকে উপরের সাইডে প্রথমে গোল পেঁচিয়ে নিলাম ।তারপরে পাপড়ি এঁকে বড় একটি ফুল এঁকে নিলাম। এরপর বৃত্তের পাশে লতাপাতা দিয়ে আরো কিছু ডিজাইন করে নিলাম।

ধাপ-৩

IMG_20250330_114504~2.jpg

তারপর এর আরো উপরে একই রকম করে দুই পাশে দুই রকম ডিজাইন করলাম। তারপর বড় করে সুন্দর একটি পাপড়ি বিশিষ্ট ফুল এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20250330_114512~2.jpg

IMG_20250330_115007~2.jpg

পাপড়িগুলো বোঝার জন্য হালকা করে মেহেদি দিয়ে দিলাম পাপড়ি গুলোর মধ্যে। তারপর একই রকম করে ফুলের ওপর আরেকটি ফুল এঁকে নিলাম।

ধাপ-৫

IMG_20250330_115325~2.jpg

তারপর আঙ্গুলের ওপর ডিজাইন করতে শুরু করে দিলাম। প্রথমে এক পাশে এক মুখো কয়েকটি লতা এঁকে নিলাম এরপর ছোট্ট একটি ফুল এঁকে নিলাম। এরপর উপরের দিকে আবারো একই রকম ডিজাইন করলাম।

ধাপ-৬

IMG_20250330_120330~3.jpg

এরপর বাকি চারটি আঙুলে লাভ শেপের ডিজাইন এঁকে নিলাম। উপরে নিচে আরো ছোট ছোট করে কয়েকটি ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৭

IMG_20250330_202511~3.jpg

IMG_20250330_202511~2.jpg

তারপর শুকিয়ে গেলে মেহেদী উঠিয়ে আপনাদের মাঝে ফটোগ্রাফি ধারণ করে শেয়ার করলাম। কেমন লাগছে আমার আজকের এই মেহেদি ডিজাইন টি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

ঈদের সময় মেহেদি দিতে কম-বেশি সবাই পছন্দ করে। আপনি দেখছি ঈদের দিন রাতে মেহেদি ডিজাইন আর্ট করেছেন। তবে আপনার মেহেদি ডিজাইন অসাধারণ হয়েছে। বিশেষ করে ছোট ছোট ডিজাইনগুলোর কারনে মেহেদি ডিজাইন দেখতে চমৎকার লাগলো। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কারো হাতে মেহেদি দিয়ে দিতে এবং নিজের হাতে মেহেদী লাগাতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনার পাশাপাশি থাকলে তাহলে আমিও নিয়মিত আপনার কাছ থেকে মেহেদি দিয়ে নিতাম। আপনি চমৎকার সুন্দর করে মেহেদী দিতে পারেন দেখছি খুব সুন্দর ডিজাইন করেছেন। ধাপে ধাপে মেহেদী দেয়ার ডিজাইন পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাইন আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

ঈদের দিনের আরও একটা মেহেদী ডিজাইন শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এর আগেও সম্ভবত একটা দেখেছিলাম। সিম্পলের মধ্যে ডিজাইন টা খুবই সুন্দর। ভালো লাগলো আপনার আজকের মেহেদী আর্ট দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা মেহেদী আর্ট শেয়ার করার জন্য।

 last year 

Screenshot_20250413-220119.png

Screenshot_20250413-215646.png

 last year 

Screenshot_20250413-221512.png

Screenshot_20250413-221317.png

 last year 

খুব সুন্দর হয়েছে আপনার এই মেহেদী ডিজাইন আর্ট৷ ল আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মেহেদী ডিজাইন আর্ট দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে সুন্দর মেহেদী ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে সুন্দরভাবে শেয়ার করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63469.67
ETH 1683.58
USDT 1.00
SBD 0.41