আর্ট: একটি মেয়ে পুতুলের পিছনের দৃশ্যে

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240424_102256~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি মেয়ে পুতুলের পেছনে দৃশ্যের আর্ট। পেন্সিল দিয়ে অনেকদিন অনেক কিছু আর্ট করা হয়নি। তাই আমি পেন্সিল দিয়ে একটি মেয়ের প্রথম এঁকেছি। পুতুলটির জামাতে রং পেন্সিল দিয়ে রং করে নিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম রং করব না কিন্তু রং করার পরে দেখলাম বেশ ভালোই লাগছে দেখতে। কিভাবে আমি আর্ট সম্পূর্ণ করলাম সেটা এখন উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সাদা কাগজ
পেন্সিল
রাবার
ডায়মন্ড রং

ধাপ-১

IMG_20240424_092853_1~2.jpg

প্রথমে আমি পুতুলের মাথা তারপরে দুইটি হাত এবং পরে নিচের অংশটা এঁকে নিলাম। এখানে আমি সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে আর্ট তৈরি করেছি।

ধাপ-২

IMG_20240424_093039~2.jpg

এরপর মেয়ে পুতুলটির সম্পূর্ণ জামা এঁকে নিলাম।

ধাপ-৩

IMG_20240424_093149~2.jpg

IMG_20240424_094232~2.jpg

এরপর পুতুলটির চুলগুলো একটু গারো কালো রং করে নিলাম পেন্সিল দিয়ে সাথে সম্পূর্ণ পুতুলটি সুন্দরভাবে মোটা দাগ দিয়ে এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20240424_101907~2.jpg

এরপর মেয়ে পুতুলটি জামার ঠিক মাঝখানের অংশটা লাল রঙের ডায়মন্ড রং দিয়ে রং করে নিলাম।

ধাপ-৫

IMG_20240424_102005~2.jpg

তারপর লাল রঙের দুই পাশে নীল রং করে নিলাম।

ধাপ-৬

00000IMG_00000_BURST20240424102220_COVER~2.jpg

এরপর নীল রঙের দুই পাশে হলুদ রং এঁকে পুতুলের বডিতে বেগুনি রং করে নিলাম।

ধাপ-৭

IMG_20240424_102251~2.jpg

IMG_20240424_102304~2.jpg

IMG_20240424_102256~2.jpg

এরপর সিগনেচার করে আজকে আমি সম্পূর্ণ করলাম আমার আজকের আর্ট। মেয়ে পুতুলের পিছনের দৃশ্যের আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি বেশ ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই সুস্থ ও ভালো থাকবেন শুভকামনা রইল।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনি সচরাচর বেশ সুন্দর সুন্দর আর্ট তৈরি করে থাকেন। আজকেও খুবই চমৎকার একটি মেয়ের পুতুলের পেছনের দৃশ্যের আর্ট করেছেন। আপনার তৈরি এই আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। তৈরি প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি করা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পেন্সিল দিয়ে চমৎকার সুন্দর করে পুতুল বানিয়েছেন। প্রথমে রং করবেন না ভেবেছিলে এবং পরবর্তীতে রং করেছেন এবং ভালো লেগেছে সত্যি আপু রং করার পর পুতুলের আর্টটি খুব সুন্দর ভাবে ফুঁটে উঠেছে। ধাপে ধাপে পেন্সিল আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পেন্সিল আর্ট করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

জি আপু রং করার পরে দেখলাম বেশ ভালো লাগছে।

 2 years ago 

আপনি চমৎকার একটি আর্ট করেছেন। আপনার আর্ট টি দেখতে খুবই সুন্দর লাগছে। জামাটির কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। আপনার আর্ট টি আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কালার কম্বিনেশন আপনার পছন্দ হয়েছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

একটি মেয়ে পুতুলের পিছনের দৃশ্যটি দেখতে বেশ দারুন লাগতেছে। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করেছেন ও কালারটি সুন্দরভাবে ফুটে উঠেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।

 2 years ago 

আপু আপনিও দেখছি আর্ট করাতে কারোর থেকে কোনো অংশে কম না।অত্যন্ত সুন্দর হয়েছে পেন্সিল দিয়ে আর্ট করা আপনার পুতুলের পিছনের দৃশ্যটি।ধাপে ধাপে বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন।রং করাতে সৌন্দর্যতা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে।শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া সুন্দর আর্ট তৈরি করতে ধন্যবাদ।

 2 years ago 

একটি মেয়ে পুতুলের পিছনের দৃশ্যে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে অংকন করেছেন। রংটা একটু গাঢ় হলে দেখতে আরো বেশি চমৎকার লাগতো আপু। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মেয়ে পুতুলের পেছনের দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এরপর থেকে গাড় ভাবে রং করার চেষ্টা করব আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট পোস্টার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্টটি দেখতে খুবই সুন্দর হয়েছে। এই ধরনের আর্ট গুলো তৈরি করতেও বেশ ভালই লাগে। ধন্যবাদ অনেক চমৎকার একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে তো খুবই ভালো লাগে তৈরি করতে।

 2 years ago 

ওহ আচ্ছা জেনে খুশি হলাম।

 2 years ago 

এধরনের পেন্সিল আর্ট গুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে পেন্সিল দিয়ে চমৎকার ভাবে একটি পুতুলের আর্ট করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। তাছাড়া বিভিন্ন কালারের রং দেওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। কিন্তু এই আর্টগুলো আঁকতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আপনার আজকের পুতুলের পেছনের আর্টটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে জামা কালার করার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কালার করার জন্য ভালো লাগছে।

 2 years ago 

খুবই কিউট একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার আর্ট টি দুরকম ভাবেই সুন্দর লাগছে। রং ছাড়া এক রকম সুন্দর লাগছে আবার রং দিয়ে সৌন্দর্য আরেক রকম বৃদ্ধি পেয়ে গেছে।খুবই নিখুঁত ভাবে আর্ট টি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই আমি কিছুটা রং করে দিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38