(এসো নিজে করি) আর্ট :- কাঠের টুকরোর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমার কাছে যে কোন জিনিসের উপরে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই আজকে আমি আবারো ছোট্ট একটি কাঠের উপরে পেইন্টিং করার চেষ্টা করলাম। এই ছোট কাঠের টুকরো গুলো আমাদের বাড়ির কাজ করার সময় আমি পেয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কোন এক সময় কাজে লাগবে। ঠিক তেমনি একদিন পেইন্টিং করার সময় কাঠের টুকরো গুলো চোখে পড়ল।
তাই কাঠের টুকরো একটি নিয়ে তৎক্ষণাৎ সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করলাম। আসলে আমার কাছে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যে কোন জিনিসের উপরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলার জন্য। এই কাঠের টুকরো উপরে পেইন্টিং করতে অনেক বেশি সময় লেগেছিল। কারণ ছোট জিনিসের উপরে এমনিতেও বেশ সময় দিয়ে কাজ করতে হয়। যাইহোক পুরো পেইন্টিং দেখে আমার নিজের কাছেও বেশ ভালো লাগলো। আশা করি আমার আঁকা কাঠের টুকরোর উপরে এই পেইন্টিং আপনাদের অনেক ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ কাঠের টুকরো
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে একটি ছোট কাঠের টুকরা নিয়ে নিলাম। তারপর কাঠের টুকরোর উপরের অংশে নীল এবং সাদা রং দিয়ে সুন্দর একটি আকাশ রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর আকাশের নিজের অংশে দূরের কিছু পাহাড় সুন্দর করে সবুজ রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর তার নিচের অংশে হলুদ রং দিয়ে আরো কিছু অংশ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর সবুজ আর হলুদ রং দিয়ে কিছু ছোট বড় ঘাস সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর ঘাসের দুপাশে দুটি গাছের ডাল সুন্দর করে কফি কালার এবং হালকা কালার দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর গাছের পাতাগুলোকে প্রথমে কালো আর সবুজ রঙে মিশিয়ে হালকা রং দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর সবুজ আর হলুদ রং দিয়ে গাছের পাতাগুলোকে আরো সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৮ :
তারপর বড় গাছের নিচের অংশে এটি ছোট কুঁড়েঘর সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
তারপর এক পাশে একদিন ছোট নদী নীল আর সাদা রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
তারপর উপরের আকাশের মধ্যে একটি সূর্য হলুদ আর সাদা রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে কাঠের উপরে খুব সুন্দর একটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
ওরে বাবা, আপনাদের দক্ষতা দিন দিন দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। ছোট্ট একটি কাঠের টুকরার উপর এত সুন্দর ভাবে রং তুলির মাধ্যমে এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুললেন!! আমি তো দেখে পুরাই অবাক।এক কথায় দুর্দান্ত হয়েছে,এটি সেরা ছিল।
চেষ্টা করি সুন্দর আর্ট করার জন্য সেই আর্ট গুলো আপনাদের ভাল লাগে দেখে আরো খুশি
https://x.com/bdwomen2/status/1865260311881867714?t=2HIvPkxei2_b4nXMpBo79Q&s=19
দারুন প্রতিভা আপনার। যতই দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। সত্যি এ যেন উপর ওয়ালার দেওয়া নেয়ামত। আমার কাছে দারুন লেগেছে আজকের পোস্ট। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
কাঁচের টুকরোর উপরে এই সুন্দর দৃশ্য আপনাদের কাছে ভালো লেগেছে দেখে খুশি হলাম
আপনার হাতে আর্ট করা প্রতিটি পেইন্টিং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাঠের টুকরোর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। এরকম সুন্দর পেইন্টিং গুলো দেখলে অনেক বেশি ভালো লাগা কাজ করে।
আমি চেষ্টা করি সব সময় নিজের মতো করে সুন্দর কিছু আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য
এক কথায় বলতে গেলে আপনি তো একের ভিতরে সব। আজকের পেইন্টিংটা দারুন হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য।
চেষ্টা করলে সব কিছুই পারা যায় তাই আমিও নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করি
বাহ্ আপু আপনার আইডিয়া তো চমৎকার । কাঠের টুকরো মধ্যে এতো সুন্দর পেন্টিং করা সম্ভব পেইন্টিং টি না দেখলে বুঝতাম না । আমার কাছে প্রাকৃতিক দৃশ্য পেন্টিং টি বেশ ভালো লাগছে। প্রত্যেকটটি ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
পরবর্তীতে আরো কিছু আর্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব
সুন্দর সুন্দর এই ধরনের পেইন্টিং গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে কাঠের টুকরোর উপর অনেক সুন্দর একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে প্রাকৃতিক দৃশ্য এঁকেছেন আপনি। আমার কাছে সবকিছু দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই পেইন্টিং।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সব সময় এভাবে পাশে থাকার জন্য
আপু আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। আপনার আইডিয়া খুবই ইউনিক লেগেছে। কাঠের টুকরোর উপর খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার কাছে আপনার এই পেইন্টিং অনেক ভালো লেগেছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাদের উৎসাহ মূলক মন্তব্য গুলো পেলে আরও বেশি ভালো লাগে
অসাধারণ প্রতিভা ফুটিয়ে তুলেছেন আপু কাঠের টুকরার মাঝে পেইন্টিং করে।সময় তো লাগবেই আপু এমন নিখুঁত একটি আর্ট করলে।দারুণ হয়েছে আপনার কাঠের টুকরোর উপরে আঁকা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ফুটিয়ে তুলেছেন পেইন্টিং । ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
চেষ্টা করব পরবর্তীতে আরো একটি কাঠের উপরে সুন্দর একটি আর্ট করার জন্য