আপেলের কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটি আর্ট শেয়ার করার চেষ্টা করব। কারণ এই আর্টের মধ্যে পোস্টার রং ও মার্কার কলম দিয়ে করার চেষ্টা করেছি। কারণ সব সময় একই ডিজাইনার আর্ট গুলো দেখতে আমার কাছে ভালো লাগে না। তাই আজকে অন্যভাবে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করেছি। আপেলের পেইন্টিং এর পাশাপাশি ছোট ছোট ম্যান্ডেলা আর্ট ও করার চেষ্টা করেছি। এরকম আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এই আর্ট গুলো করতে গেলে অনেক সময় এবং ধৈর্য ধরে করতে হয়। তাহলে এই আর্ট গুলো দেখতেও ভীষণ সুন্দর দেখায়। প্রতিনিয়তই চেষ্টা করতেছি আমি এরকম বিভিন্ন রকমের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাতে পোষ্টের মান অনেকটা বেড়ে যায়। তাই আজকে চেষ্টা করলাম এই সুন্দর আর্ট করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আশা করি আমার এই ভিন্ন রকম আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

20230306_172758.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

20230327_211349_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি আপেলের স্কেচ এঁকে নিলাম।

20230224_195938_mfnr.jpg

20230224_195953_mfnr.jpg

ধাপ - ২ :

তারপরে লাল রং দিয়ে আপেলের দুই পাশ সুন্দরভাবে কালারফুল করে রং করে নিলাম।

20230224_200251_mfnr.jpg

20230224_201027_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপরে আরেকটি কালার সিলেক্ট করে লাল রঙের উপরে কিছুটা রং করে নিলাম। তারপরে নিচে থাকা আপেলের ছোট টুকরোটির দুইপাশ রং করে নিলাম।

20230224_202305_mfnr.jpg

20230224_202836_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর খালি থাকা আপেলের ভেতরের অংশে ফুলের ডিজাইন আঁকতে লাগলাম।

20230224_203633_mfnr.jpg

20230224_203725_mfnr.jpg

ধাপ - ৫ :

এভাবে খালি জায়গাটি ভরাট করতে লাগলাম বিভিন্ন রকম ফুলের ডিজাইন এর মাধ্যমে। এভাবে পুরোটাই এঁকে নিলাম।

20230225_201353_mfnr.jpg

20230225_201726_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপরে নিচে থাকা আপেলের টুকরোটির ভেতরের অংশে ডিজাইন এঁকে নিলাম।

20230225_202442_mfnr.jpg

20230225_202554_mfnr.jpg

ধাপ - ৭ :

তারপরে যে জায়গাটি খালি ছিল সেই জায়গাটির ভেতরের অংশে আরো কিছু ডিজাইন এঁকে নিলাম।

20230225_203043_mfnr.jpg

20230225_203102_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20230306_172815.jpg

20230306_172804.jpg

20230306_172758.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপু আপনি প্রতিনিয়তই নতুন নতুন আর্ট আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। দেখে সত্যিই ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লেগেছে। আপেল এবং ম্যান্ডেলা আর্ট দুটো মিলে মিশে দারুন লাগছে দেখতে। দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আপেল এবং ম্যান্ডেলা আর্ট দুটি মিলেমিশে দারুন লাগতেছে বলে মন্তব্য করায় আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওয়াও আপু আপেলের কালার ফুল ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হলাম। কলম এবং লাল রং দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা তৈরি করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর আপেলের ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপেলের কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপেলের কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার করাতে দেখতে অসাধারন লাগতেছে। সত্যি প্রশংসনীয় কাজ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

এসব আর্ট করতে যে অনেক সময় আর ধৈর্য প্রয়োজন সেটা বেশ ভালোই জানি ৷ আপনি প্রতি সপ্তাহে বেশ সুন্দর করে আর্ট ম্যান্ডেলা করেন. ৷ ঠিক তেমনি আজকের আপেল এর ম্যান্ডেলা আর্ট টিও দারুন আর অসাধারণ হয়েছে ৷ সর্বোপরি অনেক অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর ইউনিক আর্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ঠিক বলেছেন এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় ।মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু, আপনার অংকন মানেই চোখ জুড়ানো অংকন হবে, তা নতুন করে বলার কিছুই নেই। কেননা আপনি প্রতিনিয়ত খুবই চমৎকার চমৎকার অংকন গুলো আমাদের মাঝে শেয়ার করে আসছেন। আজ আপনি আপেলের কালারফুল মেন্ডেলা আর্ট করেছেন। আর এই ম্যান্ডেলা টি দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আপনার দক্ষতা ও নিখুঁত হাতের কারু কাজ সত্যিই প্রশংসনীয়। আপনি কিভাবে আপেলের কালারফুল মেন্ডেলা আর্ট সম্পন্ন করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর করে উৎসাহিত মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কালারফুল হওয়াতে ম্যান্ডেলা আর্ট টি দেখতে চমৎকার লাগছে। আপনার আর্ট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। আপনার আর্ট টি ইউনিট লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদিক দিয়ে দেখতে গেলে চিত্রটি মনে হচ্ছে থ্রিডি আবার প্রথমবার চোখ পড়লে যে কেউ ভাববে আপেল কেটে এভাবে কাগজে মান্ডালা প্রস্তুত করে তার মধ্যে দেওয়া হয়েছে।।
চিত্রটি অসাধারণ হয়েছে কালার কম্বিনেশন দারুন ফুটেছে

 3 years ago 

এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করতে ধৈর্য ধরে করতে হয়। আপনার মন্তব্য পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপেলের কালারফুল ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে আপু। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। আপনি খুব নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্টটি করেছেন। দেখতে সত্যিই বেশ ভালো লাগছে। ধাপে ধাপে এত সুন্দর ভাবে আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট নিয়ে খুব প্রশংসামূলক মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38