রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিনিয়ত সবসময় চেষ্টা করি সুন্দর আর্ট গুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সব সময় ভিন্ন ধরনের পোস্টগুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আজকে একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। এরকম সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। সব সময় আমি সুন্দর ফুলের আর্ট গুলো করার চেষ্টা করি। এই আর্ট গুলো করতে গেলেও অনেক ধৈর্য ধরে করতে হয়। তা না হলে এরকম ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশকম হয়ে যায়। তাই ধৈর্য ধরে এই আর্টগুলো করে আপনাদের মাঝে শেয়ার করি। রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট করে আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম তাই। আশা করি আপনাদের সবার এই আর্ট অনেক পছন্দ হবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল দিয়ে রংয়ের ব্রাশের একটা বক্স এবং বেশ কয়েক রকমের রংয়ের ব্রাশ এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপরে পেন্সিল দিয়ে আঁকা রংয়ের ব্রাশের বক্স টি খুব সুন্দর করে এঁকে নিলাম। বক্সের মাঝখানের অংশে একটা বাঁকা বাঁকা করে দাগ দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এরপর পেন্সিল দিয়ে আঁকা রংয়ের ব্রাশগুলো কালো কলমটা দিয়ে ভালোভাবে এঁকে নিলাম।
ধাপ - ৪ :
এরপর বক্সটির এক কোনা থেকে ছোট একই রকমের কয়েকটা ফুলের ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৫ :
এভাবে কয়েকটা ডিজাইনের মাধ্যমে কিছু অংশ এঁকে নিলাম। তারপরে একটা রঙের ব্রাশের ভেতরে খুব সুন্দর করে ডিজাইন আঁকতে লাগলাম।
ধাপ - ৬ :
তারপরে রঙের ব্রাশের বক্সের ভেতরে খুব সুন্দর করে ডিজাইন এঁকে নিলাম। তারপরে আরেকটা রংয়ের ব্রাশের ভেতরে ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৭ :
এভাবে বিভিন্ন রকম ডিজাইনের মাধ্যমে প্রত্যেকটা ব্রাশের ভেতরে নিখুঁত ডিজাইন এঁকে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো ম্যান্ডেলা আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন এই আর্টগুলো করতে সত্যিই ভীষণ সময়ের প্রয়োজন হয় এবং ধৈর্যেরও প্রয়োজন হয় ।এ দুটির কোনটি না হলে আর্ট গুলো করা সম্ভব নয়। আর আপনি আজকে দারুন একটি আর্ট করে দেখিয়েছেন ।সত্যি চমৎকার লাগছে দেখতে ।রঙের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্টটি একদম নিখুঁত হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ধৈর্য এবং সময় না থাকলে এ ধরনের আর্ট গুলো করা সম্ভব হয় না। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/bdwomen2/status/1684927341808775168?t=XyKWNg7jsxRdpXOVb843ag&s=19
আপু আপনার রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু এই ধরনের আর্ট করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। তবে সময় নিয়ে করলে সত্যি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি আমার রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আপু আপনার আর্ট মানেই নতুন কিছু। নতুন কিছু করার চেষ্টা করেন সব সময়। দেখে অনেক ভালো লাগে আপু। রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন একটি আর্ট শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। উৎসাহিতমূলক মন্তব্য করাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও! চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট উপহার দিয়েছেন আপু। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো আপনার কাছ থেকে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
আমার রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট দারুণ হয়েছে বলে উৎসাহিত মূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনার আঁকা রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। নতুন কোন কিছু দেখতে বেশ ভালো লাগে। আপনার এ আর্টটি করতে বেশ সময় লেগেছে তা বোঝা যাচ্ছে। ধাপগুলো বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লেগেছে। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
রংয়ের ব্রাশ বক্সের অসাধারণ একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন তো আপনি। আপনার মত আমিও ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে অনেক বেশি পছন্দ করি। আসলে এগুলো করতে অনেক বেশি ধৈর্যের এবং দক্ষতার প্রয়োজন হয়। আপনি নিজের ধৈর্য এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এটা অংকন করেছেন দেখে ভালো লেগেছে। এত সুন্দর করে ম্যান্ডেলা আর্ট টি অংকন করে সবার মাঝে উপস্থাপনার মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।
ঠিক বলেছেন এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে ধৈর্যের এবং দক্ষতার প্রয়োজন হয়। অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ম্যান্ডেলা আর্ট আমার অনেক ভালো লাগে তবে দুঃখের বিষয় আমি সুন্দর ম্যান্ডেলা তৈরি করতে পারি না।আপনার ম্যান্ডেলা আর্ট এর প্রতিটি ধাপ ছবিসহ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যার প্রশংসা না করলেই নয়। এত সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
আপনি সময় দিয়ে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করবেন তাহলে দেখতে বেশ ভালই লাগবে। অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।
আপু আপনার রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট দেখে চোখ ফেরাতে পারছি না। আপনার এই আর্ট আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এত সুন্দর আর্ট করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ব্রাশ গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আমার এই রংয়ের ব্রাশ বক্সের ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লেগেছে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে রংয়ের ব্রাশ বক্সের অসাধারণ ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ম্যান্ডেলা আর্ট করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও বেশ চমৎকার লাগে। তবে রংয়ের ব্রাশ গুলোর কারণে ম্যান্ডেলা আর্ট দেখতে বেশ ভালই লাগতেছে। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুব ভালো লাগলো। উৎসাহিত মূলক মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।