চমৎকার ফুলের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে হাজির হলাম। সব সময় চেষ্টা করি প্রতিদিনের মতো সুন্দর কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি আজকে এটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করার জন্য। আগে আমি সুন্দর সুন্দর কিছু পেইন্টিং আপনাদেরকে উপহার দিতে পারতাম। কিন্তু এখন অনেক ব্যস্ততা থাকার কারণে ঠিকভাবে পেইন্টিং গুলো করতে পারেনা।চেষ্টা করব পরবর্তীতে আবার কিছু সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের মাঝে শেয়ার করার জন্য। পেইন্টিং এর পাশাপাশি ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক ভালো লাগে আমার কাছে। তাই চেষ্টা করেছি ভিন্ন রকম ভাবে আজকে এই মেন্ডেলা আর করার জন্য। আশা করি আজকের আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে।

CamScanner 06-02-2023 09.25.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর পেন্সিল এবং কম্পাসের সাহায্যে ছোট থেকে বড় এভাবে চারটা অর্ধেক বৃত্ত এঁকে নিলাম।

IMG-20230602-WA0038.jpg

IMG-20230602-WA0039.jpg

ধাপ - ২ :

তারপরে অর্ধকবৃত্ত গুলোর ভেতরে আরো কয়েকটা অর্ধকবৃত্ত এঁকে নিলাম ছোট বড় করে। এরপর বড় অর্ধকবৃত্তটির ভেতরে ছোট যে অর্ধকবৃত্ত গুলো এঁকেছিলাম সেগুলোর ভেতরে ফুল আঁকতে লাগলাম।

IMG-20230602-WA0043.jpg

IMG-20230602-WA0041.jpg

ধাপ - ৩ :

এরপর তার ভেতরে আরো ডিজাইন আঁকতে লাগলাম খুবই সুন্দর করে।

IMG-20230602-WA0033.jpg

IMG-20230602-WA0040.jpg

ধাপ - ৪ :

এরপর বড় অর্ধকবৃত্তটির থেকে আরেকটু ছোট গুলোর ভিতরে যে অর্ধকবৃত্ত গুলো এঁকে ছিলাম তার ভেতরে ছোট ছোট নিখুঁত ফুল আঁকতে লাগলাম।

IMG-20230602-WA0045.jpg

IMG-20230602-WA0047.jpg

ধাপ - ৫ :

এভাবে খুবই সুন্দর ভাবে দুইটি অর্ধকবৃত্ত আঁকা শেষ করলাম এবং তার থেকে আরেকটু ছোট বৃত্তটির ভেতরে ডিজাইন আঁকতে লাগলাম।

IMG-20230602-WA0037.jpg

IMG-20230602-WA0036.jpg

ধাপ - ৬ :

তারপরে আরো কয়েকটা ডিজাইন এর মাধ্যমে সেই বৃত্তটির ভেতরে ডিজাইন আঁকা শেষ করে একেবারে ছোট-বৃত্তটির ভেতরে ডিজাইন এঁকে নিলাম।

IMG-20230602-WA0046.jpg

IMG-20230602-WA0034.jpg

ধাপ - ৭ :

তারপরে দুই পাশে কালো মার্কার কলম দিয়ে ছোট-বড় ফোঁটা দিতে লাগলাম। এবং খুব সুন্দর করে ফোঁটা এঁকে দিলাম।

20230602_092405_mfnr.jpg

20230602_092420_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবেই আমি আমার আজকের আর্ট শেষ করলাম। আশা করছি আপনাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 06-02-2023 09.25.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বেশ সুন্দর একটি ম্যান্ডালা আর্ট করেছেন আপু। যদিও একাজ করতে বেশ সময় লাগে। কিন্তু করার পর বেশ ভালো লাগে। ধাপগুলোর উপস্থাপনা বেশ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। এ ধরনের আর্ট গুলো করতে অনেক সময় লাগলো দেখতে খুব সুন্দর লাগে। খুব সুন্দর ও নিখুঁতভাবে আজকের আর্ট সম্পূর্ণ করেছেন। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন এই ধরনের ম্যান্ডেলা আর্টগুলো করতে সময়ের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি প্রতিদিন নতুন নতুন পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন এটা জেনে খুব ভালো লাগলো। আজকে আপনি ফুলের খুবই সুন্দর একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট খুবই চমৎকার ছিল। ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার ফুলের ম্যান্ডেলা আর্ট চমৎকার ছিল বলে উৎসাহিতমূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আসলে এখন আপনার পেইন্টিং গুলো আমি খুব মিস করি। আপনার পেইন্টিং গুলো অনেক সুন্দর হতো আমার কাছে দেখলে খুব ভালো লাগতো। যাইহোক আপনার মেন্ডেলা আর্ট ও কিন্তু অনেক সুন্দর হয় আপু। এই আর্টটি করতে নিশ্চয় আপনার অনেক সময় লেগেছে কারণ অনেক বড় এই ম্যান্ডেলা আর্ট টি।

 3 years ago 

মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতা সহকারে নিখুঁত ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ফুলের ম্যান্ডেলা আর্ট খুবই দুর্দান্ত হয়েছে।আর্ট করার ধাপ সমূহ সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

শুনে খুব ভালো লাগলো আমার মান্ডেলা আর্ট দুর্দান্ত হয়েছে বলে মন্তব্য করার জন্য। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ব্যস্ততার কারণে মাঝে মাঝে অনেক কিছুই করা হয়ে ওঠে না। তবুও আপনি সময় করে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। এই ফুলের ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। দক্ষতার সাথে সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আমার ফুলের ম্যান্ডেলা আর্ট আপনার কাছে দেখে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি বরাবরই দারুণ আর্ট করেন এবং সময় নিয়ে আজকের আর্ট টি করেছেন দেখে বেশ ভালো লাগলো ।এই ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে । আপনি চমৎকার করে প্রতিটি স্টেপ দেখিয়েছেন । বেশ ভালো লাগলো । ধন্যবাদ ।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভীষণ ভালো লাগে শুনে খুব ভালো লাগলো। ম্যান্ডেলা আর্ট আমার কাছেও অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আজকের টাও খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন। সুন্দর করে মন্তব্য করাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুলের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার।এতো সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39