বাঁশির ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে দেখাবো। অনেকদিন ধরে শুধু পেইন্টিং করতেছি। ম্যান্ডেলা আর্ট আজ কয়েকদিন করা হয়নি। তাই কালকে রাত্রে বেলা ভাবলাম একটি ম্যান্ডেলা আর্ট করব। তাই এই ম্যান্ডেলা আর্ট টি করতে তখন বসে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না কিসের আর্ট করব। তারপর হঠাৎ ভাবলাম একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করব। তাই মার্কার কলম দিয়ে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট টি অঙ্কন করে নিলাম। আমার এমনিতেই পেইন্টিং এর পাশাপাশি ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও খুবই চমৎকার দেখায়। কিন্তু এই আর্ট গুলো করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়। না হলে একটুর জন্য পুরো আর্ট টি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি অনেক সময় দিয়ে এই বাঁশির ম্যান্ডেলা আর্ট টি অঙ্কন করলাম। তাই আজকে আমার আঁকা এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার এই ম্যান্ডেলা আর্ট খুবই পছন্দ হবে।

IMG-20230214-WA0012.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর একটি পেন্সিল নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি বাঁশি এঁকে নিলাম।

20230214_190544_mfnr.jpg

20230214_190623_mfnr.jpg

ধাপ - ২ :

এরপর একটি মার্কার কলম নিলাম। এরপর পেন্সিল দিয়ে আঁকা অংশটির উপর কলম দিয়ে দাগ দিয়ে দিলাম।

20230214_190919_mfnr.jpg

20230214_191004_mfnr.jpg

ধাপ - ৩ :

এরপর বাঁশির ভিতরের অংশে আমি ছোট ছোট করে ডিজাইন করে।

20230214_191411_mfnr.jpg

20230214_191432_mfnr.jpg

ধাপ - ৪ :

এরপর আমি ধীরে ধীরে ভিতরের অংশে ডিজাইন করা শেষ করলাম। এরপর বাঁশির নিচের অংশে চিকন করে দাগ দিয়ে ফুল এঁকে নিলাম।

20230214_192303_mfnr.jpg

20230214_192629_mfnr.jpg

ধাপ - ৫ :

এরপর বাঁশির উপরের অংশে খুব সুন্দর ভাবে একটি ফুল সুন্দরভাবে এঁকে নিয়ে নিলাম।

20230214_193038_mfnr.jpg

20230214_193213_mfnr.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ধীরে ধীরে ফুলটির কিছু অংশ এঁকে নিলাম। ফুলের চারপাশটা দেখতে তখন অনেক সুন্দর দেখায়।

20230214_193836_mfnr.jpg

20230214_193941_mfnr.jpg

ধাপ - ৭ :

এরপর আমি খুব সুন্দর ভাবে বাঁশির উপরের অংশের ফুলটি সুন্দরভাবে এঁকে নিয়ে নিলাম।

20230214_194243_mfnr.jpg

20230214_194428_mfnr.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো ম্যান্ডেলা আর্ট টি অংকন করে নিলাম। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট টি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20230214-WA0012.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। আমি মুগ্ধ হয়েছি আপনার এত সুন্দর দক্ষতা সম্পন্ন একটি কাজ দেখে। যেহেতু এমন জাতীয় ম্যান্ডেলা আর্ট করা অনেক ধৈর্য শক্তির ব্যাপার। আপনি সেই কাজটা করে দেখাতে সক্ষম হয়েছেন তাই ধন্যবাদ।

 3 years ago 

আমার এই বাঁশির ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।

 3 years ago (edited)

পআপনি খুবই সুন্দর একটি বাশিঁর মেন্ডেল আর্ট তৈরি করেছেন। ঠিক এরকম একটি আর্ট আমি অনেক আগে করেছিলাম। আসলে এ ধরনের আর তৈরি করতে খুবই ভালো লাগে। এ ধরনের আর্ট গুলো করতে সময় ও ধৈর্য উভয় লাগে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আপনার আর্ট গুলো আমাদেরকে দেখিয়েছেন আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম

 3 years ago 

বাহ! দারুন হয়েছে আপু বাঁশির ম্যান্ডেলা আর্ট আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে। আপনার যেমন ভাবা তেমন কাজ ভাবনা চিন্তে করে তো সুন্দর একটি মেন্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার আজকের ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ম্যান্ডেলা আর্ট টি সুন্দরভাবে করার জন্য।

 3 years ago 

আপনার বাঁশির ম্যান্ডেলা আর্ট এক কথায় অসাধারণ লাগছে। আর ম্যান্ডেলা আর্ট দেখতেও দারুন হয়েছে। ঠিকই বলেছেন ম্যান্ডেলা আর করতে ধৈর্য লাগে। ধৈর্য সহকারে ম্যান্ডেলা করলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট করার পদ্ধতি গুলো খুবই সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন । আপনার ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে অনেক ভালো লেগেছে। মার্কার কলম দিয়ে খুবই সুন্দর ভাবে আর্ট করেছেন।

 3 years ago 

এরকম আর্ট গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

আমিও মনে করি এই আর্ট গুলো করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়। না হলে একটুর জন্য পুরো আর্ট টি নষ্ট হয়ে যেতে পারে।অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি মেন্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন এই আর্ট গুলো করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়

 3 years ago 

আর্ট এমন একটা প্রতিভা যা চাইলেও করা যায় না ৷ মানে সবাই তা পারে না ৷ যা হোক আপনি যে অনেক ধৈর্য আর সময় নিয়ে করেছেন ৷ তা দেখেই বোঝা যায় ৷ অনেক সুন্দর ছিল বাশিঁর ম্যান্ডেলা আর্ট টি ৷ অনেক ধন্যবাদ আপু ৷

 3 years ago 

ধীরে ধীরে চেষ্টা করলে সবাই আঁকতে পারবে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

বাঁশির ম্যান্ডেলা আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। আসলে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মেন্ডেলা আট শেয়ার করে থাকেন। আপনার আর্ট গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে বাঁশির ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন । আপনাকে ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম।

 3 years ago 

আপু আপনার ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে। এটা ঠিক এসব আর্ট করতে সময় ও ধৈর্যের দরকার হয়।আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন, খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি চেষ্টা করেছি বাঁশির ম্যান্ডেলা আর্ট টি সুন্দরভাবে করার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি পেইন্টিং এর পাশাপাশি ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি পছন্দ করেন এটা জেনে খুবই ভালো লাগলো। সত্যিই ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন আপনি খুবই চমৎকার ভাবে বাঁশির মান্ডেলা অঙ্কন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38