ঠোঁটের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সব সময়ের মতো আজকেও আপনাদেরকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে দেখাবো। আমার সব সময় এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। এভাবে যত আর্ট করি ততই নিজের চেষ্টাটা যেন আরো বেড়ে যায়। তাই সব সময়ের মতো আজকেও ধৈর্য ধরে অনেক সুন্দর ভাবে এই ঠোঁটের ম্যান্ডেলা আর্ট করেছে। আমার আর্ট গুলো আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে। কিন্তু ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পরিশ্রম করতে হয়। কারণ ধৈর্য ছাড়া কখনো এরকম আর্ট করা সম্ভব হয় না। তাই সবসময়ই যেমন একেকদিন একেক আর্ট করার চেষ্টা করি তাই আজকেও ভিন্ন ধরনের এই আর্ট করার চেষ্টা করলাম। এই ঠোঁটের আর্ট করতে আমি নিজেই অনেকটা হাসতে হাসতে করেছি। আমার করা এই সুন্দর আর্ট তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার আমার করা এই ঠোঁটের ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লাগবে।

CamScanner 08-14-2023 21.30.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর প্রথমে একটি ঠোঁটের সুন্দর স্কেচ পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

IMG_20230814_205410.jpg

ধাপ - ২ :

তারপর ঠোঁটের মাঝখানে দাঁতগুলোর চারপাশে চিকন মার্কার কলম দিয়ে সুন্দরভাবে দাঁতগুলো এঁকে নিলাম।

IMG_20230814_205927.jpg

ধাপ - ৩ :

তারপর ঠোঁটের উপরের একপাশে চিকন চিকন দাগ টেনে ফুলের মত সুন্দর ভাবে ডিজাইন করে নিলাম।

IMG_20230814_211710.jpg

ধাপ - ৪ :

তারপর ঠোঁটের মাঝখানে ঠোঁটের মতো করে আরো কিছু ফুলের সুন্দর সুন্দর ডিজাইন এঁকে নিলাম।

IMG_20230814_211921.jpg

ধাপ - ৫ :

তারপর ঠোঁটের আরেক পাশে আরো কিছু বিভিন্ন রকম ফুল দিয়ে আরো সুন্দরভাবে ডিজাইন করে নিলাম।

IMG_20230814_212220.jpg

ধাপ - ৬ :

তারপর নিজের ঠোঁটের একপাশের বড় বড় গোল এবং দাগ টেনে বিভিন্ন রকম ফুলের ডিজাইন এঁকে নিলাম।

IMG_20230814_212721.jpg

ধাপ - ৭ :

তারপর ঠোঁটের একেবারে নিচের অংশের আরেক পাশে আরো কিছু ফুলের ডিজাইন এঁকে নিয়ে নিলাম।

IMG_20230814_212952.jpg

শেষ ধাপ :

এভাবে আমি অনেক সুন্দর একটি ঠোঁটের ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 08-14-2023 21.30.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

অসাধারন হয়েছে তো আপু । চমৎকার ভাবে দেখছি ঠোঁটের ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। তবে এ ধরনের ম্যান্ডেলা আর্ট করতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন হয়। আপনি কিন্তু যথেষ্ট সময় দিয়ে এত সুন্দর করে ঠোটঁ অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আজকে আপনি অসাধারণ একটি ঠোঁটের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে হাসিমুখে থাকা ঠোটের আর্ট দেখে আরো ভালো লাগলো। ধাপে ধাপে ও আমাদের মাঝে চেষ্টা করেছেন এই ঠোঁটের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য। আমিও আপনাদের মতো এরকম সুন্দর আর্ট করার চেষ্টা করি। এত সুন্দর আর্ট আমাদের মাঝে করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সব সময় চেষ্টা করব এভাবে যাতে সুন্দর সুন্দর আর্ট গুলো আপনাদেরকে উপহার দিতে পারে।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আপনার করা এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনার আর্টের হাতে এমনিতেই অনেক সুন্দর যা নতুন করে বলার মতো না। দেখতে অনেক হাসিমুখী মনে হচ্ছে। উপস্থাপনা টা অনেক ভালো ভাবে লিখেছেন যা দেখে যে কেউ এটা অঙ্কন করে নিতে পারবে।

 3 years ago 

আমার হাতের আর্ট আপনার কাছে অনেক ভালো লাগে জেনে অনেক অনেক উৎসাহিত হলাম।

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি। ধৈর্য ছাড়া এ ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করা কখনোই সম্ভব নয়। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে বোঝা যাচ্ছে কতটা সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে আর্ট করে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

অনেক চমৎকার একটি ঠোঁটের ম্যান্ডেলা আপনি আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে। আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য ও সময় লাগে। এই ধৈর্য ও সময় নিয়ে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে একটি ঠোঁটের ম্যান্ডেলা
উপস্থাপন করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য আরো অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার ঠোঁটের ম্যান্ডেলা বেশ দারুন হয়েছে। বেশ নিখুঁত করে এঁকেছেন।আসলে ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়।আপু হাঁসার কিছু নেই আপনার আর্ট টা বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকারভাবে একটি ঠোঁটের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনি দেখছি ঠোঁটের মধ্যে অনেক ধরনের ডিজাইন তৈরি করেছেন। এই ধরনের চিত্র অংকন করার জন্য দীর্ঘ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।

 3 years ago 

সবসময় এভাবে চেষ্টা করে যাবো আপনাদেরকে যাতে সুন্দর আর্ট গুলো উপহার দিতে পারি।

 3 years ago 

আমি বেশিরভাগ সময় ম্যান্ডেলা আর্ট করে থাকি কারণ ম্যান্ডেলা আর্ট আমার অনেক পছন্দের। কথায় আছে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আর তেমনি আপনিও ধৈর্য ধরে কাজটা সম্পূর্ণ করেছেন বলে এটি অনেক বেশি সুন্দর হয়েছে। সত্যি আপনার এরকম দক্ষতা মূলক কাজের প্রশংসা না করে থাকা যায় না। এভাবে ধৈর্য এবং দক্ষতার সাহায্যে সামনের দিকে এগিয়ে যান।

 3 years ago 

ঠিক বলেছেন আমার এরকম আর্ট গুলো করতে অনেক সময় লেগে যায়।

 3 years ago 

অসাধরন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার উৎসাহ মূলক কমেন্ট দেখেও আমি অনেক অনেক খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38