আর্ট :- কালারফুল সূর্যের ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারো রং কলম দিয়ে খুব সুন্দর একটি আর্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। মাঝেমধ্যে চেষ্টা করলে এই ধরনের আর্ট গুলো করতে বেশ ভালো লাগে। তাছাড়া আজকে আমি কালার ফুল একটি আর্টের মধ্যে সূর্যের উপরে কিছু সুন্দর ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। কারণ সূর্যের উপরে ছোট ফুলের ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ ভালোই লাগলো। আমি মাঝে মধ্যেই চেষ্টা করি ভিন্ন রকম ভাবে এই ধরনের আর্টগুলো করার জন্য। ধীরে ধীরে এই কালারফুল আর্ট পুরোপুরি কমপ্লিট করার পরে নিজের কাছেও দেখে বেশ ভালো লাগলো। তাই আজকে এই সুন্দর কালারফুল সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG_20240813_113909.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর খাতার মাঝখানে মাস্কিং টেপ লাগিয়ে তার মাঝখানে পেন্সিল দিয়ে একটি আর্ট করে নিয়ে নিলাম।

IMG_20240813_104604.jpg

ধাপ - ২ :

তারপর উপরে কিছু অংশ লাল এবং কমলা কালারের রং কলম দিয়ে সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240813_104713.jpg

ধাপ - ৩ :

তারপর হলুদ রং দিয়ে দুটি কালারের নিচের অংশ একই রকম ভাবে সুন্দর ভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240813_104817.jpg

ধাপ - ৪ :

তারপর গাঢ় হলুদ রং-কলম দিয়ে একটি সূর্য রং করে তার দুপাশে কমলা কালারের দুটি পাহাড় রং করে নিয়ে নিলাম।

IMG_20240813_104848.jpg

ধাপ - ৫ :

তারপর একই রকম ভাবে লাল কফি কালার এবং কালো রং কলম দিয়ে আরও দুটি দূরের পাহাড় সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240813_104902.jpg

ধাপ - ৬ :

তারপর সূর্যের উপরে চিকন মার্কার কলম দিয়ে সুন্দরভাবে কিছু ম্যান্ডেলা ফুলের আর্ট করে নিয়ে নিলাম।

IMG_20240813_105015.jpg

ধাপ - ৭ :

একই রকম ভাবে সূর্যের উপরে আরো কিছু সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম।

IMG_20240813_105037.jpg

ধাপ - ৮ :

তারপর সূর্যের উপরে সুন্দর ম্যান্ডেলা আর্ট করে ম্যান্ডেলা আর্ট এর মধ্যে সাদা রং দিয়ে কিছুটা রং করে নিয়ে নিলাম।

IMG_20240813_113725.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর একটি কালারফুল আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240813_113909.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বাহ দেখে ভীষণ ভালো লেগেছে আপু আপনার এত সুন্দর একটি সূর্যের মাঝে ম্যান্ডেলা আর্ট তৈরি করা দেখে। ঠিক বলছেন আপু মাঝে মাঝে ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে পারলে খুব ভালো লাগে। আর আপনার আর্টগুলো সব সময় চমৎকার হয়। আজকে আপনি সূর্যের মাঝে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন। প্রতিটি ধাপ দেখে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আমার এই আর্ট সব সময় আপনার ভালো লাগে জেনে ভীষণ খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

বেশ সুন্দর একটি কালারফুল ম্যান্ডালা আর্ট শেয়ার করেছেন আপু। প্রাকৃতিক দৃশ্য আবার ম্যান্ডালা দুইয়ের কম্বিনেশন দারুণ হয়েছে। আর ম্যান্ডালার শেষে দিকে যে ফোটা ফোটা করে ডিটেইলস ডিজাইন টা করেছেন, আবার সাদা রঙ দিয়ে রাঙিয়ে আরোও সুন্দর করে ডিজাইন টা ফুটে উঠেছে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সব সময় চেষ্টা করি সুন্দর কিছু আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কালারফুল সূর্যের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। মেন্ডেলা আর্ট গুলো দেখতে এমনিতে ভীষণ ভালো লাগে। আর আপনি খুবই চমৎকারভাবে এটি তৈরি করে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নিজের কাছেও বেশ ভালো লাগে যখন আপনাদের কাছে আমার আর্ট গুলো অনেক ভালো লাগে তখন

 2 years ago 

সূর্যের উপরে ম্যান্ডেলা অসাধারণ সুন্দর ও আনকমন একটি আর্ট।এই ম্যান্ডেলা আর্ট করতে ধৈর্য ও অভিজ্ঞতা দরকার এবং এই আর্টের মাধ্যমে আপনার ধৈর্য ও অভিজ্ঞতা ফুঁটে উঠেছে। অসাধারণ সুন্দর আর্ট আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর সূর্যের উপরে ম্যান্ডেলা আর্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর অন্যরকম একটা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago (edited)

কালারফুল সূর্যের ম্যান্ডেলা আর্ট দেখে খুবই ভালো লাগলো আপু। বিশেষ করে সূর্যের সাথে ম্যান্ডেলা টি আর্ট করে বেশি সুন্দর লাগতেছে। এইরকম আর্ট গুলো দেখলে মনটা ভরে যায়। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

কালারফুল এই ম্যান্ডেলা আর্ট আমার নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগলো

 2 years ago 

বেশ ইউনিক একটা আর্ট শেয়ার করেছেন আপু। অনেক আকর্ষণীয় লাগছে আপনার আজকের আর্ট টা দেখতে। পুরো ড্রয়িংটা খুবই কালারফুল লাগছে দেখতে। এর মধ্যে ম্যান্ডেলা ডিজাইনও করেছেন। সবমিলিয়ে পুরো ড্রইং টা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চন্দ্র, সূর্য নদী আকাশ এই গুলো সবসময় সুন্দর। এগুলো সৃষ্টিকর্তার অশেষ নেয়ামত। আজকে আপনার কালারফুল সূর্যের ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পাহাড়ের কিনারে কত সুন্দর সূর্য মামা উঁকি দিয়ে উঠতেছে। ধন্যবাদ।

 2 years ago 

সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের মাঝে সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটা ম্যান্ডেলার ডিজাইন আর পেইন্টিং শেয়ার করছেন আপু। আসলে খুব সুন্দর লাগে যখন রঙিন কিছু কাজের মাঝে ম্যান্ডেলা দেখি। বিশেষত আপনি যখন বিভিন্ন রকম কালার করার পর উপরে ম্যান্ডেলার ডিজাইনটা করেছেন, তখনই বেশি সুন্দর লাগছে। এত সুন্দর একটা ম্যান্ডেলার ডিজাইন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার এই আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর একটি কালার ফুল সূর্যের মেন্ডেল আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আপনার এই আটটি করার ক্ষেত্রে প্রথমে একটি সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে ইচ্ছে মতো একে নেয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর রং তুলি দিয়ে রং করে নিয়ে খুব সুন্দর করে মেন্ডেলা ফুল তৈরি করে নেওয়াটা দারুন লেগেছে। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনি। খুব সুন্দর লেগেছে আপনার এই মেন্ডেল আর্ট টি আমার কাছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37