আর্ট :- নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

শুভ জন্মদিন নুসুরা আপু,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারো আপনাদের মাঝে অন্যরকম একটি আর্ট নিয়ে হাজির হলাম। এই বছরের শেষ দিন আর আমাদের সবার প্রিয় @nusuranur আপুর জন্মদিন। তাই বছরের শেষ দিন উপলক্ষে আর্ট না করতে পারলেও নুসুর আপুর জন্মদিন উপলক্ষে কিন্তু সুন্দর একটি আর্ট করার চেষ্টা করলাম। আপনারা সবাই জানেন আমি আর্ট করতে কত বেশি পছন্দ করি।

আর এই বছরের শেষটাও আমার সুন্দর একটি আর্ট করে বিদায় দিতে চাই। প্রথমদিকে তো কি আর্ট করবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম আজকে যাতে নুসুর আপুর জন্মদিন তাহলে আপুর একটি আর্ট করার চেষ্টা করব। কেমন হয়েছে জানিনা কিন্তু আমার পুরো আর্ট দেখে ভীষণ ভালো লাগলো। নুসুরা আপুর জন্য দোয়া ও অনেক অনেক বেশি ভালোবাসা রইলো। আপু যাতে এভাবেই আমাদের সবার সাথে হাসিখুশি থাকে। যাইহোক আশা করি আপুর এবং আপনাদের সবার আমার এই আর্ট দেখে বেশ ভালো লাগবে।

IMG_20241231_102442.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ রং কলম
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20231118_194132.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। একটি মুখের সুন্দর একটি স্কেচ একে তার উপরে স্কিন কালার এবং কালো কালার দিয়ে মুখের কিছু অংশ সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241231_120214.jpg

ধাপ - ২ :

তারপর মুখের চোখ মুখ সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে এবং চুল গুলোকে কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241231_120232.jpg

ধাপ - ৩ :

তারপর গায়ের জামা টাকে গোলাপি রঙ দিয়ে সুন্দর করে প্রথমে পুরোপুরি রং করে নিয়ে নিলাম।

IMG_20241231_120253.jpg

ধাপ - ৪ :

তারপর গায়ের জামার কিছু নকশা সুন্দর করে কালো চিকন মার্কার দিয়ে ধীরে ধীরে দাগ টেনে সুন্দর করে একে নিয়ে নিলাম।

IMG_20241231_120311.jpg

ধাপ - ৫ :

তারপর হাতের মধ্যে একটি সুন্দর কেক কয়েকটি রং দিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে রং করে নিয়ে নিলাম।

IMG_20241231_120324.jpg

ধাপ - ৬ :

তারপর জামার আরও কিছু অংশ সুন্দর করে রং করে একটি প্যান্ট কফি কালার রং দিয়ে আবারো সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241231_120335.jpg

ধাপ - ৭ :

তারপর কেক নিয়ে বসে থাকা মেয়ের চারপাশের সাদা অংশগুলোকে কালো রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241231_120929.jpg

ধাপ - ৮ :

তারপর কালো রঙের একপাশে সুন্দর করে হ্যাপি বার্থডে নুসুরা আপু লিখে চারপাশে আরো কিছু ডিজাইন করে নিয়ে নিলাম।

IMG_20241231_120951.jpg

শেষ ধাপ :

এভাবে নুসুর আপু জন্মদিন উপলক্ষে সুন্দর একটি আর্ট করলাম। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20241231_102514.jpg

IMG_20241231_102451.jpg

IMG_20241231_102444.jpg

IMG_20241231_102442.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last year 

্নসুরা আপুকে জানাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপুর আগামী দিন যেন সুন্দর হয় এই কামনা করি। আপনার পোস্ট এর মাধ্যমেই জানতে পারলাম আজ নসুরা আপুর জন্মদিন। যাইহোক বেশ সুন্দর আর্ট করে নসুরা আপুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বেশ সুন্দর এঁকেছেন আপু।

 last year 

ধন্যবাদ সবসময় এভাবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য

 last year 

নুর আপুর জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটা আর্ট করেছেন আপু। বছরের এই শেষ দিনে আপুর জন্মদিন এটা আমার জানা ছিল না। খুবই ভালো লাগলো আপনার পেইন্টিং টা দেখে। খুব সুন্দর ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপু দেখলে বেশ খুশি হবে।

 last year 

আপুর জন্মদিনে চেষ্টা করলাম সুন্দর একটি আর্ট করার জন্য আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম

 last year 

আপু আপনার আর্ট অনেক ভালো লাগে তবে আজকের আর্ট চমৎকার হয়েছে। জন্মদিন উপলক্ষে নুসুরা আপুকে চমৎকার উপহার দিয়েছেন। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন সুন্দর কিছু আর্ট করতে আমি সবসময় পছন্দ করি

 last year 

দারুণ হয়েছে,বাহহহহ।
অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমার এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে দেখে আমি বেশি খুশি হয়েছি আপু। আপনি সারা জীবন আমাদের সাথে এভাবেই থাকুন। আর আপনাকে আবারো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।

 last year 

নওরিন আপুর জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানাই। শুভ জন্মদিন আপু। অনেক অনেক ভালো থাকুন। আপনার আগামী আলোয় ভরে যাক।

আপনার আর্ট নিয়ে আলাদা করে কি বলব আপু? ভীষণ সুন্দর হয়েছে।আমি তো জানতামই না আজ আপুর জন্মদিন বলে আপনার পোস্ট পড়ে জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ জানান তো সুন্দর পোস্ট করলেন বলে।

 last year 

আপুর জন্মদিনের চেষ্টা করলাম সুন্দর একটি আর্ট করার জন্য আপনার কাছে আমার আর্ট ভালো লাগে শুনে ভীষণ খুশি হলাম

 last year 

IMG_20241231_151542.jpg

 last year 

নুসরাপুর জন্মদিনের উপলক্ষে খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। ধাপে ধাপে সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার এই আর্ট টা ভালো লেগেছে দেখে খুশি হলাম

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নুসুরা আপুর জন্মদিন উপলক্ষে খুবই সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। আসলে আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য একদম প্রশংসনীয়। আজকের আর্ট টি অনেক বেশি সুন্দর হয়েছে আপু।

 last year 

এভাবে প্রশংসা পেলে আর্ট করতে আমার কাছে কেন জানি আরো ভালো লাগে

 last year 

নুসরা আপুর জন্মদিন উপলক্ষে আপনি অনেক সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। নিশ্চয়ই আপু এই চিত্রটি দেখার পরে অনেক বেশি খুশি হয়েছে। জন্মদিনের প্রত্যেকটা দিন আপুর সুন্দর কাটুক মহান সৃষ্টিকর্তার কাছে সেই কামনাই করি।

 last year 

আমার এই আর্ট এবং আপুর শুভেচ্ছা জানিয়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42