আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এরকম আর্ট গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আজকে আইসক্রিমের মাটির সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করব। এই ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগলো। এরকম আইসক্রিমের বাড়ির ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়েছে। কারণ বিশেষ করে ছোট ছোট ফুল গুলোতে অনেক টাইম লেগে যায়। তাও তো সব সময় চেষ্টা করি আমি সুন্দর আর্ট এবং সুন্দর পোস্টগুলো করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ একেক দিন একেক ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। সেজন্য আজকেও চেষ্টা করেছি এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করার জন্য। আশা করি আমার আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

CamScanner 08-02-2023 22.20.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

IMG_20221215_190042_mfnr.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর সেই খাতার মধ্যে পেন্সিল দিয়ে একটি আইসক্রিমের বাটির স্কেচ এঁকে নিলাম।

IMG_20231013_190740.jpg

ধাপ - ২ :

তারপর আইসক্রিমের বাটির চারপাশে প্রথমে চিকন মার্কার কলম দিয়ে দাগ দিয়ে দিলাম।

IMG-20230803-WA0043.jpg

ধাপ - ৩ :

তারপর আইসক্রিমের বাটির নিচের অংশে মধ্যে কিছু ছোট ফুলের আর্ট এবং বড় ফুলের আর্ট এঁকে নিলাম।

IMG-20230803-WA0041.jpg

ধাপ - ৪ :

তারপর আইসক্রিমের বাটির নিচের অংশে এবং মাটির চারপাশে আরো কিছু ফুলের ম্যান্ডেলা আর্ট করে নিলাম।

IMG-20230803-WA0036.jpg

ধাপ - ৫ :

তারপর আইসক্রিমের মাটির উপরে কিছু আইসক্রিমের উপরের অংশে কালো মার্কার কলম দিয়ে এঁকে নিলাম।

IMG-20230803-WA0039.jpg

ধাপ - ৬ :

তারপর আইসক্রিমের বাটির উপরে আরো কিছু আইসক্রিম মধ্যে সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম।

IMG-20230803-WA0042.jpg

ধাপ - ৭ :

তারপর যার পাশে আরো কিছু দাগ টেনে তার মধ্যে সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিয়ে নিলাম।

IMG-20230803-WA0038.jpg

শেষ ধাপ :

এইভাবে আইসক্রিমের বাটির সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 08-02-2023 22.20.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো করতে একটু সময় লাগলো ও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় ও ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, এরকম আর্ট গুলো করতে গেলে অনেক ধৈর্য ধরে করতে হয়।

 3 years ago 

আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে আপু। খুব সুন্দর ভাবে এই ম্যান্ডেলা আর্ট ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সব সময় মত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপু আপনার আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্টটি সত্যিই চমৎকার হয়েছে ।আসলে এই ধরনের আর্ট গুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয় ।ছোট ছোট কাজগুলো করতে সত্যিই বেশ সময় লাগে ।আপনি বেশ নিখুঁতভাবে আর্ট টি করেছেন ।দেখতে বেশ ভালো লাগছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার আর্ট আপনার ভালো লাগে যে অনেক অনেক খুশি হলাম

 3 years ago 

দারুন একটি মেন্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার সুন্দর এই মেন্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। যেখানে আইসক্রিমের বাটির দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছেন আপনি খুব সুন্দর ভাবে। সুন্দর এই দৃশ্য অংকন করে আমাদের মাঝে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া যাতে আপনাদের পছন্দ হয় সেভাবে আর্ট করার জন্য

 3 years ago 

আপনার আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লাগলো। আসলে এ ধরনের আর্টগুলো যত সময় দিয়ে করা হয় ততই ভালো লাগে দেখতে। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ভিতরে ছোট ছোট ডিজাইনগুলো একটু সময় দিয়ে সুন্দর করে করলে তখন ম্যান্ডেলা আর্ট গুলো বেশ চমৎকার লাগে। সত্যি বলতে আপনার আইসক্রিম বাটির ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

আইসক্রিম বাটির চমৎকার একটি মেন্ডেল আর্ট অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কিভাবে এই ম্যান্ডেলে আর্ট অঙ্কন করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট করার জন্য

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট করেছেন। আমিও বেশ কয়েক মাস আগে এমন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলাম। আমার কাছে এই ধরনের আর্ট করতে অনেক ভালো লাগে। এই ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার চমৎকার এবং দুর্দান্ত কমেন্ট দেখে অনেক বেশি উৎসাহ হলাম

 3 years ago 

আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আইসক্রিমের বাটির খুব সুন্দর আর্ট করেছেন‌। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। অত্যন্ত চমৎকার ভাবে আইসক্রিমের বাটির ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার মেন্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক অনেক খুশি হলাম

 3 years ago 

আপু আপনার আছে খুব চমৎকার আইসক্রিম বাটির ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটি তৈরি ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38